ঈমান বিক্রি করে দিয়েছে মুসলিম
চুমোয় ভরিয়ে দেয় বিধর্মীর হাত
অজেয় আলেপ্পো আজ ধ্বংশলীলায় প্রকম্পিত
কচুকাটা মুসলিম দেহ দেখে সভ্যতা লজ্জিত।
ধর্মকে গালি দিয়ে ছোঁড়ে যে বুলি-
তাতেই নাকি দুনিয়ার চরম উন্নতি ?
বেদ্বীনের কোমল আস্তিনে ঢাকা পড়েছে দালালের মুখ
অতীত-ঐতিহ্য সবকিছু জলাঞ্জলি দিয়ে খোঁজে সুখ।
দ্বীন থেকে সরে গেছে আমাদের চেতনা
মরীচিকার পিছে পিছে অযথা ঘুরছি মিছে
ইসলামের সোনালী দিনের মত সালাউদ্দিন আউয়ুবী বিস্মৃত ইতিহাস
তাইতো অজানায় অবহেলায় পরে থাকে স্বপ্নহীন স্বজাতীর লাশ।
বোমা বুলটের বৃষ্টি ঝড়ছে অনবরত
আমাদের বিরুদ্ধে বিধর্মীরা ষড়যন্ত্রেরত
বিজ্ঞের হাসি হেসে ধর্মান্ধ বলে আখ্যায়িত করে
অথচ বিবেক বেধে রেখে হাসি একলা অন্ধকার ঘরে।
রোহিঙ্গাদের মত যদি-
বিপন্ন না হতে চাও
হে মুসলিম এখনও সময় আছে হও হুঁশিয়ার
দেখাও তোমার শক্তি-সাহস, ধার ও ভার।
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




