
আজকাল বাজার ছেয়ে গছে হাইব্রীড শাক-সবজি ও ফল মূলে। আর মাছের বাজার চাষের মাছে সয়লাব।
ইদানিং দেশের প্রায় সব জায়গায় দেশী শাক-সবজি ও মাছ বলে বিক্রেতা ক্রেতাকে আকর্ষণ করছেন। এতে যারা অনিভিজ্ঞ তারা ফাঁদে পা দিয়ে ঠকছেন। দেশী মনে করে চাষ ও হাইব্রীডের সবকিছু খাচ্ছেন।
দেখা যাচ্ছে ব্যবসায়ী বা বিক্রেতা চাষের কৈ মাছ বা টেংরা মাছ তুলে বড়গুলো সাজিয়ে রেখেছে একপাশে আর ছোটগুলো অন্যপাশে রেখে বড়গুলোকে চাষের বলে দাম একটু কম হাকেন এবং ছোটগুলোকে দেশী বলে দাম বেশি চান। এখন না বুঝে আপনি চাষের ছোট কৈ/টেংরা বেশি দামে কিনে দেশী মাছ মনে করে আত্মতৃপ্তি লাভ করবেন।
কিন্তু আপনি চাষের মাছ কিনে ঠকেছেন সেটা বুঝতে না পারলে আপনার পরিশ্রমের টাকা জলে গেল।
এমনিভাবে শাক-সবজি, ফল-মূল সবকিছুই যেগুলো ছোট সেগুলো আলাদা করে দেশী বলে বেশি লাভের বিক্রির পায়তারা করছে ব্যবসায়ীরা।
দেশজুড়ে চলছে এমন এমন বাটপাড়ী আর অসাধুতা।
জনগণের সচেতন হওয়া জরুরী এবং সরকার ও প্রশাসনের এব্যাপারে আশু ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




