
আমাদের গ্রামের একেবারে উত্তর পাশে সনাতনধর্মী লোকদের বসবাস। ছোটবেলায় কত পূজা-পার্বনে যে হিন্দু পাড়ায় গিয়েছি তা বলে শেষ করা যাবেনা। খুব ঝাঁজাকজমক হত সেসব অনুষ্ঠান। সুন্দর সুন্দর মনসা গড়া হত। কত রূপ কত মাধুর্য যে দেখেছি সেসব প্রতিমায় তা স্মৃতির পাতায় আজও অম্লান হয়ে আছে।
সেই সব বাড়ির লোকজনের মধ্যে ২/১ জন ইন্ডিয়া থাকতো। কিছু দিন পর পর দেশে এসে একজন/দুইজন করে পরিবারের সদস্য নিয়ে যেত খুব গোপনে।
কিন্তু একদিন আমরা দেখলাম ৫/৬ ঘর পুরা পরিত্যক্ত। কোন মানুষের সাড়া নেই। ঘর, পুকুর, গাছ-গাছালি সবই আছে শুধু মানুষগুলো নেই।
পরিচিত মুখগুলো চিরতরে চলে গেছে গ্রাম ছেড়ে, এলাকা ছেড়ে, দেশ ছেড়ে।
জানা গেল সমিতির কাছে অতি গোপনে ঘর-বাড়ি, পুকুর, গাছ-পালা সব বিক্রি করে রাতের আধারে ওরা ভারত চলে গেছে। আমরাতো অবাক। কেউ কিছু টের পেলনা। এতগুলো মানুষ একরাতেই নাই হয়ে গেল।
আর কোন দিন তাদের দেখবনা। পূজা, মনসা দেখা হবেনা, কথা হবেনা কারো সাথে ভাবতেই মন খারাপ হয়ে গেল।
ওরা ভারত যায়, ক্যান যায় ?
এদেশ-কে কি ওরা নিরাপদ মনে করেনা ?
এদেশ কি মুসলিম, হিন্দু, বৈদ্ধ, খৃষ্টান, উপজাতী (সকলের নয়!)। তবে কেন এভাবে দেশ ত্যাগ ?
ছবি- গুগল থেকে নেওয়া।
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




