
এবারের রাশিয়া বিশ্বকাপ পুরোপুরি অঘটনের বিশ্বকাপ।অঘটনেরর শুরুটা হয়েছে বাছাই পর্বে পরাশক্তি ইটালীকে দিয়ে। এবার ইটালী বাছাই পর্ব থেকেই ছিটকে পড়েছে। নবীন ও ছোট দলগুলো অনেক ভাল খেলা দেখিয়েছে।
গতবারের শিরোপা জয়ী জার্মানীকে কুড়িয়া বিদায় করে নিজেরাও বিদায় নিয়েছে। এবারের অন্যতম দল ফ্রান্স এর গতির কাছে হার মেনেছে আর্জেন্টিনা। লিও ও তার দল হেরে যাওয়ার পর বাংলাদেশের অর্ধেক মানুষের হৃদয় ভেঙ্গে গেছে। বাকি অর্ধেক মানুষের আশা ছিল ব্রাজিলকে নিয়ে। কিন্তু ব্রাজিল বেলজিয়াম বাধা টপকাতে পারেনি। অবশ্য সেদিন ব্রাজিলের ভাগ্য সদয় ছিলনা। তা না হলে একের পর এক আক্রমন ও শট গোল পোস্টে লেগে কেন ফিরে আসবে ? গোল রক্ষকই বা কেন সব শট ঠেকিয়ে দিবে ?
রাশিয়ার কাছে লজ্জাজনক ভাবে হেরেছে নান্দনিক খেলার স্পেন। খেলার পুরোটা সময় নিজেদের দখলে বল রেখেও জিততে পারেনি স্পেন। বলা যায় রাশিয়ার গোল কিপার আকিন ফিয়েভ একাই হারিয়ে দিয়েছে স্পেনকে।
এবারের সবচেয়ে গোল কম খাওয়া দল ছিল উরুগুয়ে। এক কাভানীর অনুপস্থিতিতে ফ্রান্সের কাছে টিকতে পারেনি উরুগুয়ে।
ফটবলে ওয়ান ম্যান শো এর দিন শেষ। এর উদাহরন পর্তুগালের রোনালডো। পতুর্গালও বিদায় নিয়েছে।উদাহরন হিসেবে আরও বলা যায় আর্জেন্টিনার মেসি, মিশরের সালাহ, উরুগুয়ের সুয়ারেজ আরও অনেকে।
শিরোপা জয়ের লড়াইয়ে ফ্রান্স ও ইংল্যান্ড এগিয়ে থাকলেও অঘটনেরর বিশ্বকাপে বেলজিয়াম ও ক্রোয়েশিয়া নতুন দল হিসেবে বিশ্বকাপ জিতুক।
ছবি ঃ গুগল থেকে নেওয়া।
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



