somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছাত্র-ছাত্রীদের চলমান আন্দোলন নিয়ে ব্লগ ও ব্লগারদের বিভক্তি

০৫ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




এদেশের বাচ্চারা শুধু ফিডার খায়না, কেবল আঙ্গুল চোষেনা, আন্দোলনও করতে জানে এবং সেই আন্দোলনে দেশকে কাঁপিয়ে দিতে পারে। এদেশের জন্ম ইতিহাসে রয়েছে আন্দোলন । তাই বলা যায় আমাদের রক্তে রয়েছে আন্দোলনের বীজ।

অধিকার আদায়ে যুগে যুগে দেশে দেশে আন্দেলন হয়েছে। আমাদের রয়েছে ৫২, ৬৯, ৭১ এর মত গুরুত্বপূর্ণ ইতিহাস বিখ্যাত আন্দোলন ও যুদ্ধ। বেশ কিছুদিন আগেও হয়েছে কোটা নিয়ে আন্দোলন তার রেশ কাটতে না কাটতে এবাং শুরু হয়েছে নিরাপদ সড়ক ও পরিবহন খাত নিয়ে আন্দোলন।

এদেশের ইতিহাসে এর আগে এত কম বয়সীদের আন্দোলন এর কথা নেই। সেদিক থেকে এটি নতুন ইতিহাস বুঝিবা পৃথিবীর ইতিহাসেও এরকম আন্দেলনের দেখা পাওয়া ভার।

একটি দেশের পরিবহন খাত কতটা বেপরোয়া, অথর্ব, শৃংঙ্খলাহীন ও রসাতলে গেলে স্কুলের বাচ্চারা সোচ্ছার হয়ে আন্দলোনে নামতে পারে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল আমাদের ছেলে মেয়েরা।

কোটা আন্দোলনে ব্লগাররা সবাই ছিলেন একাট্টা কিন্তু চলমান আন্দোলনে দেখা দিয়েছে ব্লগারদের মাঝেও কিছুটা বিভক্তি। কারণ ছাত্র-ছাত্রীদের ব্যানার, প্লেকার্ডে, সাইনবোর্ডে অশ্লীল কিছু শব্দ ও বাক্যের প্রয়োগ। আর এখানেই লাগছে খটকা।

ব্লগাররা দু’রকম মত দিচ্ছেন-

১। অশ্লীল শব্দসহ আন্দোলনে সমর্থন।

২। আন্দোলনে পূর্ণ সমর্থন কিন্তু অশ্লীল শব্দ ও বাক্যে আপত্তি।

এ সংক্রান্ত বিভিন্ন পোস্টগুলো পড়লেই তা স্পষ্ট বুঝা যায়-

০১/০৮/১৮ইং তারিখের ব্লগার বিচার মানি তালগাছ আমার পোস্ট

০২/০৮/১৮ তারিখের ব্লগার ফিরোজ খানের পোস্ট

০৩/০৮/১৮ইং তারিখেরব্লগার কথার ফুলঝুরির! পোস্ট

০৪/০৮/১৮ইং তারিকের ব্লগার আরণ্যক রাখালের পোস্ট

কেউ কেউ আবার নিজের মতামতই সেরা বলে অন্যদের মতামত হেয় করছেন । যত মত তত পথ। এক জনের সাথে আরেক জনের মতের মিল থাকবে না এটাই স্বাভাবিক। তাই বলে অরের যু্ক্তি ও মতকে অসম্মান করার কোন মানে নেই।

কোমলমতী এসব শিশুরা যদি ভুল করে থাকে ভাষা ব্যবহারে তবে তা সংশোধনের দায়িত্ব সকলের। তাই বলে অশ্লীল ও কুৎসিত, কদর্যকে সমর্থন করা যাবেনা। কারন হাজারটা অশ্লীল শব্দের শক্তি একটি শ্লীল বাক্যে রূপান্তরিত হয়না।

আজকে যদি আপনার নিজের সন্তান এসব অশ্লীল পোস্টার বহন করতো এবং তারা যদি বাসায় এমন শব্দ বা বাক্য ব্যবহার করতো আপনি কি তাকে কিছু না বলে থাকতে পারতেন। তবে অন্যের শিশুর বেলায় কেন এমন বৈষম্যমূলক আচরণ।

বাচ্চাদের এ আন্দোলন পূর্ণ সমর্থন করি আমি, আমরা কিন্তু শব্দের ব্যবহারে হতে হবে সচেতন। এসব শব্দ বাদ দিয়েও আরও সুন্দর, সাহসী, জ্বলাময়ী শব্দের ব্যবহার আন্দোলনকে দিত বেগ, জেগে উঠতো বিবেক।

ছাত্রীলগ এর একটা অংশ যা করছে তা মোটেও কাম্য নয়, পুলিশের ভূমিকাও প্রশ্ন বিদ্ধ ? সরকার এটা-কে সুযোগ মনে করে সুন্দর একটি আইন করে নিরাপদে বাচ্চাদের ফিরিয়ে নিয়ে যেত পারতো তাদের নিজ নিজ গন্তব্যে এবং দেশ ও জাতীকে সুন্দর পরিবহন খাত উপহার দিতে পারতো।

কিন্তু দমন, নিপীড়ন মোটেও সমাধন নয়। হোক সুন্দর সমাধান এটাই সকলের প্রত্যাশা।

ছবি : নিজের আঁকা।
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৫২
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আদর্শের মুখোশ, নাকি অনলাইন প্রোপাগান্ডা: 'ন্যায়পরায়ণ' সাজার আড়ালে আসল রূপ কোনটা?

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৩ শে জুলাই, ২০২৬ রাত ৮:২২



ধর্ম, নৈতিকতা আর আদর্শের মুখোশ পরে যখন ভেতরে ভেতরে চরম অবক্ষয় চলে, তখন সাধারণ মানুষ হিসেবে মুখ বুজে মেনে নেওয়া কঠিন!
ধর্ষণের অভিযোগ এআই (AI) দাবি করা কিংবা অনৈতিক ঘটনাকে ‘দ্বিতীয়... ...বাকিটুকু পড়ুন

সুখী শিক্ষার্থীরাই ভালো শিক্ষার্থী, ওরাই সবচেয়ে মেধাবী

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ২৩ শে জুলাই, ২০২৬ রাত ৯:৩৮

​আজকের প্রতিযোগিতাপূর্ণ শিক্ষাব্যবস্থায় আমরা ‘মেধা’ শব্দটিকে জিপিএ-৫, গোল্ডেন মেডেল কিংবা পরীক্ষার খাতার নম্বরের ফ্রেমে বন্দি করে ফেলেছি। ভোর থেকে গভীর রাত পর্যন্ত কোচিং, প্রাইভেট আর মুখস্থ বিদ্যার যাঁতাকলে পিষ্ট হওয়া... ...বাকিটুকু পড়ুন

মওলা

লিখেছেন আরমান আরজু, ২৩ শে জুলাই, ২০২৬ রাত ১০:১৪

মাহরাম নয়, এমন পুরুষকে কি একজন স্ত্রীলোক নিজের স্তনের দুধ পান করাতে পারবেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৪ শে জুলাই, ২০২৬ সকাল ৯:২১

আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: সাহলা বিনতে সুহাইল নবী করীম ﷺ-এর নিকট এসে বলল: হে আল্লাহর রাসূল! আমার নিকট সালেমের আসাটা আবু হুযাইফা ভালো মনে করছেন না। নবী বললেন:... ...বাকিটুকু পড়ুন

লুচ্চামি আর যৌন হতাশা এক বিষয় না।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৫২


সম্প্রতি জামায়াতের এক লুচ্চা এমপি-র অন্তত দুইজন তরুণী নিয়ে কট খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। তিনি তরুণী নিয়ে হোটেল, কোচিং সেন্টারে রুম ডেট করতেন। নেটিজেনরা তার এই লুচ্চামি এমনভাবে... ...বাকিটুকু পড়ুন

×