somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসছেন কঙ্গনা রানাওয়াত, আসছে 'মণিকর্ণিকা: দ্য ক্যুইন অফ ঝাঁসি'

২০ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



একজন চঞ্চলা কিশোরী, সুন্দরী কন্যা, রাজরানী, মা ও যোদ্ধা হিসেবে ইতিহাসে অমর হয়ে আছেন ঝাঁসির রানী-লক্ষীবাই(মণিকর্ণিকা)। কঙ্গনা রানাওয়াত এতগুলো রূপে রূপালী পর্দায় আভির্ভূত হয়ে তাক লাগিয়ে দিয়েছেন দর্শক বোদ্ধাদের মনে।

মাত্র ১৪ বছর বয়সে বিবাহ, মাত্র ১৮ বছর বয়সে বিধবা, ২২ বছর বয়সে মৃত্যু তবুও স্বাধীনতাকামী ভারতবর্ষের প্রেরণার অন্যতম উৎস হয়ে আছেন ঝাঁসির রানী। যুগে যুগে তার বীরত্বের কথা কিংবদন্তি মত ফেরে মানুষের মুখে মুখে।

১৮৩৫ সালে বারানসীর কাসিতে জন্ম গ্রহণ করেন রানী লক্ষীবাই। তার পিতৃ প্রদত্ত নাম মণিকর্ণিকা আর আদর করে ডাকা হতো মানু নামে। মানুর ১৩ বছর বয়সে তার বাবা ঝাঁসির রাজদরবারে কাজে যোগ দেন।

ঝাঁসির মহারাজা রঙ্গাধর রাও এর সাথে ১৪ বছর বয়সে বিয়ে হয় মানুর এবং নাম পরিবর্তণ করে রাখা হয় -লক্ষীবাই। বিয়ের পর তাদের কোল জুড়ে একটি পুত্র সন্তান আসে কিন্তু মাত্র ৪ মাস বয়সে সে মারা যায়। রাজা অত্যধিক ভালবাসতেন পুত্রকে। আরেকটি পুত্র দত্তক নিলেও ভুলতে পারেননি আপন পুত্রকে। ১৮৫৩ সালে মারা যান রাজা আর তখনই অসম এক লড়াইয়ে অবতীর্ণ হতে হয়ে রানীকে।

Doctrine of lapse নীতি অনুযায়ী সে সময় ভারতে প্রকৃত উত্তরাধিকারী না থাকলে রাজ্যটি ব্রিটিশদের অধীনে চলে যেত। তাই ব্রিটিশরা তাকে ৬০,০০০ রুপি পেনশন দেয় এবং ঝাঁসির দূর্গ ত্যাগ করতে বলে। কিন্তু লক্ষীবাই অন্য ধাতুতে গড়া। তিনি লন্ডনে মামলা করলেন । এতে কোন ফল হলনা। ব্রিটিশরা নেটিভদের আবেদন কানে তুললনা, মামলার আপিল খারিজ করে দেন।

ঝাঁসিকে মুক্ত রাখার জন্য লক্ষীবাই দৃঢ় প্রতীজ্ঞ। শুরু হল ১৮৫৮ সাল। ভারতবর্ষজুড়ে ছড়িয়ে পড়ে সিপাহী বিপ্লবের আগুন। এই সুযোগ কাজে লাগান লক্ষীবাই। তিনি ক্ষমতার আসনে বসে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আগেই। সময় বুঝে তিনি ব্রিটিশ বিরোধী প্রতিরোধ বাহিনী গড়ে তোলেন।

নিয়মিত সৈন্যের পাশাপাশি প্রতিরক্ষা বাহিনীতে নারীরাও অংশগ্রহণ করেন । ১৮৫৮ সালের জানুয়ারি মাসের দিকে ব্রিটিশ সৈন্য বাহিনী ঝাঁসি অবরোধ করে। দুই সপ্তাহ ধরে চলে সংঘর্ষ। ব্রিটিশরা আধুনিক সমরাস্ত্র ব্যবহার করে এগিয়ে যায় সামনের দকে কামানের গোলায় ক্ষত-বিক্ষত হয়ে যায় দুর্গ। মাত্র ১,৫০০ সৈন্য নিয়ে ব্রিটিশরা ঝাঁসি দখল করে নেয়। অসমসাহসিকতায় লড়াই করে রানী তার পালিত পুত্রকে নিয়ে পুরুষের ছদ্মবেশে পালিয়ে যেতে সক্ষম হন।

ব্রিটিশরা লক্ষীবাই এর বাবাকে ফাঁসিতে ঝুলায় এবং রাজ্যটি ব্রিটিশ সামাজ্যের অন্তর্ভুক্ত করে। লক্ষীবাই অন্যত্র শিবির স্থাপন করেন এবং বিদ্রোহীদের সাথে যোগাযোগ রক্ষা করেন। কিন্তু শেষ রক্ষা আর হলনা। গোয়ালিয়র যুদ্ধে তিনি নিহত হন এবং তার লাশ ব্রিটিশদের হাতে পড়ার আগেই পুড়িয়ে ফেলা হয়।

দেশ মাতৃতিকার প্রতি তার এই টান ও ত্যাগ তাকে ইতিহাসে অমর করেছে।

২৫ জানুয়ারী/২০১৯ সালে মুক্তি পেতে যাচ্ছে কঙ্গনা রানাওয়াত অভিনীত 'মণিকর্ণিকা: দ্য ক্যুইন অফ ঝাঁসি' হিন্দি ছবিটি। যা হতে যাচ্ছে ইতিহাস সৃষ্টিকারী একটি চলচ্চিত্র।


তথ্য সূত্র-লিংক

তথ্য ও ছবি
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৯
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাঞ্জাবিস্তান

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪০

পাকিস্তা/নের পাঞ্জাবিরা হলো পাকি/স্তানের বাকি সব জাতিসত্তার মানুষদের জন্য অভিশাপ। এদের জাত্যভিমানের কারনে তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগন স্বাধীনতার ডাক দিতে বাধ্য হয়।

সাম্প্রতিক সময়ে পাকিস্তানের প্রদেশগুলো যেরকম অগ্নিগর্ভ হয়ে উঠেছে,... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?

লিখেছেন রাবব১৯৭১, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

দুঃখ খচিত পতাকা আমার

লিখেছেন এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪


ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?

যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ হতো হায়দ্রাবাদ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৫

।।হায়দারাবাদের নিজাম।।


১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের... ...বাকিটুকু পড়ুন

×