somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের কোথাও এমন ঘটনা ঘটেছে কি ?

০৭ ই জুন, ২০২০ সকাল ৭:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




নিলয় ও নিরা অনেকদিন পর বাসা থেকে বের হলো সাথে তাদের ছোট্ট মেয়ে নাজিয়া। সময়টা সন্ধ্যার কিছুটা পরে। স্বামী-স্ত্রী পাশাপাশি হেটে যাচ্ছে আর কথা বলছে মুক্ত বিহঙ্গের মত। সুযোগ পেয়ে দুস্টু নাজিয়া হাটি হাটি পা পা করে সামনে অনেকটা দূর চলে গেল হঠাৎ কোথা থেকে তার পাশে দেখা গেল হাসান আংকেলকে। হাসান সাহেবের হাতের আংগুল ধরে নাজিয়া চলেছে আপন মনে তার রাজ্যের প্রশ্ন তুলে। আসলেই অনেকদিন পর যেন বসন্তের হাওয়া বইছে দুই কপোত-কপতীর মনে।

কিন্তু হঠাৎ বহুদূরের টঙ্গী ব্রিজে চোখ যেতেই আতকে উঠল নিলয় এবং সে থমকে দাড়ালো। নিরা ওকে এভাবে থেমে যেতে দেখে সেও তাকালো সেদিকে। তাদেরকে বিষ্ময়ে হতবাক করে দিয়ে একটি প্রাইভেটকার যেন পৃথিবীর নিয়ম ভঙ্গ করে আকাশের দিকে উড়ে যাচ্ছে। আসলে বিষয়টা কি বাস্তব না অবাস্তব তা বুঝে উঠার আগেই তারা শুনতে পেল আশে -পাশের মানুষের ভয়ার্ত আর্তচিৎকার। কারণ গাড়িটা যে ধেয়ে আসছে তাদের দিকে এবং যে কোন সময় আছড়ে পড়তে পারে।

নিরা ও নিলয় দ্রুত একটা দোকানে আশ্রয় নিল। নিরা চিৎকার করে বলে উঠলো আমায়ের মেয়ে! অগত্যা দু’জন ছুটে গেল হাসান সাহেবের বাসায় । নাজিয়া পুতুল নিয়ে খেলায় মগ্ন। ইশারায় নিলয় দম্পত্তি বুঝিয়ে দিল আমরা যাচ্ছি আবার ফিরে আসবো।

ঘটনা যেখানে ঘটেছে সেখানে গিয়ে দেখলো নিলয়ের বোন ও বোনের যা অনেক উৎসুক মানুষের ভিরের মধ্যে কি ঘটে গেল তা জানার চেষ্টা করছে। নিলয়কে তার বোন বলল-এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবেনা। চল চলে যাই। কিন্তু কেন ঘটল, কিভাবে ঘটলো এটা জানার প্রচন্ড ইচ্ছে হচ্ছে। ব্রিজ পার হওয়ার আগেই একজন নিলয়ের কথাটা শুনে বলে উঠলো- আমি বিষয়টা ভিতিও করতে পেরেছি। ব্যস আর যায় কোথায় দশ জোড়া চোখ মোবাইলে অপলক চেয়ে রইল সেই রহস্যময় ঘটনার ভিডিও রেকর্ডিং এর দিকে।

একটা প্রাইভেটকার দ্রুত গতিতে টঙ্গী ব্রিজ পার হচ্ছে। ব্রিজ এর শেষ মাথায় গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে গড়াতে গড়াতে নদীর দিকে এগিয়ে যাচ্ছে। উল্পা-পাল্টা ডিগবাজি খাওয়া গাড়ি থেকে আচমকা একটা মোটরসাইকেল বের হলো। কিছুক্ষণ পর ঠিক একইরকম আরেকটা মোটরসাইকেল গাড়ির পেট থেকে বের হয়ে আগেরটার উপর পরে রইল। দেখে মনে হলো মৃত্যুভয়ে দুভােই জড়াজড়ি করে পড়ে আছে। তারপর গাড়িটি নদীর পানিতে গড়িয়ে না পড়ে আস্তে আস্তে উল্টো উপরের দিকে উঠতে থাকে এবং বার বার বাধা পেয়ে প্রচন্ড রেগে গিয়ে শুণ্যে ভেসে উপরের দিকে উঠতে থাকে ও বারবার এদিক সেদিক ছুটোছুটি করে আছড়ে পড়ার অভিনয় করে এবং মধ্যাকর্ষণ শক্তিকে বুড়ো আংগুল দেখিয়ে অনেকক্ষণ ধরে বৃত্তের মত চক্রাকারে ঘুরতে থাকে নির্দিষ্ট একটা যায়গায় তার পর শুধু অন্ধকার আর কিছুই দেখা যায় না।

বাসায় ফিরতে ফিরতে নিলয় বলে- মোটরসাইকেল দ’টো আসলে মটরসাইকেল নয় অন্য কিছু। এরাই গাড়িটাকে শুণ্যে ঘুরাচ্ছে। তার মুখে এ কথা শুনে বাকি তিন জন যেন চমকে উঠলো। বোন বলল- এ কথা আর কাউকে বলবি না। সবাই যার যার বাসায় ফিরে গেল।

ভোরের আলো মাত্র ফুটে উঠেছে। নিলয় চোখ খুলে দেখে সকাল হচ্ছে। এটা কি তাহলে স্বপ্ন ! বাংলাদেশের কোথাও এমন ঘটনা ঘটেছে কি ? জানার জন্য সে সকাল সকাল ব্লগে পোস্ট দিয়ে অপেক্ষা করতে থাকলো।


ছবি-নিজের তোলা।
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০২০ সকাল ৭:৫৭
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরর ছোট গল্প "একাউন্ট্যান্ট"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৪০

একাউন্ট্যান্ট

মঞ্জুর চৌধুরী


রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।

আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট বিদ্যুৎও কি দেশ ছেড়ে পালিয়ে গেল ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১৪


শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো... ...বাকিটুকু পড়ুন

×