somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশেষ চা এর করনা অস্ত্র হওয়ার গল্প

১১ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১।
মাহিন গ্রামের বাড়িতে গিয়ে টাসকী খেয়ে গেল। তার বাবা-মা যেখানে কালে ভদ্রে চা পান করেন তারা এখন রীতিমত দুই বেলার অধিক চা পান করছেন নিয়ম মেনে। তাও আবার যেন তেন চা নয়। আদা, লবঙ্গ, এলাচ, দারুচিনি, তেজপাতা ও লেবু দিয়ে বানানো বিশেষ চা। মাহিনকেও খেতে বাধ্য করলো।

কারণ আর কিছুই নয় এই চা নাকি করনার বিরুদ্ধে অস্ত্র হিসেবে কাজ করে। মাহিন জানে এই মসলা চা উপকারী। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে তবুও সে বলল-করোনা আক্রান্ত হলে এটা তেমন কাজে আসবে না। আর এর কার্য
কারীতা নিয়ে বৈজ্ঞানিক কোন সত্যতা নেই।

কি বলিস তুই এগুলান- ফেসবুক, সংবাদ পত্র, পেপার টেলিভিশনে নাকি এই চা খাওয়ার কথা বলতাছে। মানুষজনের কাছ থেকে তো আমরা এমটাই শুনছি।

মানুষতো কত কথাই বলবে তবে তোমাদের যদি মনে হয় উপকার পাচ্ছ তবে তোমরা নিয়ম করে খাও আর অন্য সব স্বাস্থ বিধিও মেনে চলিও।

২।
নিয়ামত সাহেব এর নিজস্ব পাঁচ তলা বাড়ি আছে চট্টগ্রাম শহরে। আছে গাড়ীর ব্যবসায়। তিনি পরিবার নিয়ে নোয়াখালী গ্রামের বাড়িতে আছেন। ফোনে তার প্রাক্তন কলিককে বলছেন- আপনারা এখনও চট্টগ্রাম আছেন ? চট্টগ্রামের অবস্থাতো ভাল না।

কলিগ- না থেকে উপায় কি ? চাকরীতো করতে হবে ? আপনার মততো আমাদের অবস্থা না যে কিছু না করলেও দিব্যি চলে যাবে।

নিয়ামত সাহেব- মসলা চা খাবেন এটা বেশ উপকারী। আর পাঁচ ওয়াক্ত নামাজের সময় সবান দিয়ে ওযু করবেন বাকিটা আল্লাহ ভরশা।

কলিগ- হ্যা ভাই সাবধানেই আছি। বাকিটা আল্লাহ ভরশা।

৩।
অফিসের কাজে প্রচন্ড ব্যস্ত আবীর রহমান। তার স্ত্রীর ফোন এলো। শোন তুমি কিন্তু মসলা চা খাবে সকাল-সন্ধ্যা ? এটা বেশ উপকারী।

আবির বেশ বিরক্ত হলো। সে রেগে বলল-কোথা থেকে পাও এসব খবর। এই চা যদি করনা থেকে রক্ষা করতো তবে মানুষ হাসপাতালে যাচ্ছে কেন ? ফোন রাখ আমি ব্যস্ত। সে আবার কাজে মনোযোগ দিল।

৪।
রাফিয়া বেগম মেয়ের কাছে ফোন দিয়েছে- কি শায়লা কি খবর তোদের । জামাইয়ের জ্বর সেরেছে ? প্রতিদিন মসলা চা দিচ্ছিসতো ? আর গরম পানিতে লবন দিয়ে কুলকুলা করাবি। এখন জ্বর হলে শুনলেই ভয় হয়। সাবধানে থাকিস।

হ্যা মা সবই করছি। তুমি টেনশন করনা। সিজনাল জ্বর জ্বারিতো হতেই পারে। এত ভয় করলে কি জীবন চলে। তোমরাও এই বিশেষ চা পানে অভ্যস্ত হও। বাবাকেও বুঝিয়ে শুনিয়ে খাওয়াবে।

৫।
দোস্ত আমার মনে হয় বাংলাদেশে এই সমলা রেসিপি সব ঘরে ঘরে ঢুকে পড়েছে। আমরা লগ ডাইন মানিনা, সামাজিক দূরুত্ব রক্ষা করি না , সাবান দিয়ে হাত ধুতে আলসেমি লাগে, মাক্স পড়তে মনে থাকে না কিন্তু চাকেতো অস্ত্র বানাতে পেরেছি।

হ্যা বন্ধু করোনা এবার বাংলাদেশ ছাড়তে বাধ্য।

বাস্তব অভিজ্ঞতার কিছু চিত্র তুলে ধরা হলো। সবাই ভাল থাকুন। সুস্থ থাকুন।
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৫৮
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরর ছোট গল্প "একাউন্ট্যান্ট"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৪০

একাউন্ট্যান্ট

মঞ্জুর চৌধুরী


রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।

আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট বিদ্যুৎও কি দেশ ছেড়ে পালিয়ে গেল ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১৪


শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো... ...বাকিটুকু পড়ুন

×