কোরবানী বা ঈদ-উদ-আযহা এলে সারা পৃথিবীতে মুসলমানরা বিভিন্ন পশু কোরবানী করে থাকে। মাংস ও ভুড়ি খাওয়ার ধুম পড়ে। অনেকে আবার ভুড়ি খাননা বা খেতে চাননা কারণ খাওয়া ঠিক না বেঠিক তা নিয়ে থাকে দ্বধা দ্বন্ধ। বিভিন্ন বই পত্র ও ওয়েবসাইট ঘেটে জানা যায় পশুর রগ খাওয়া বা নাড়ি খাওয়া জায়েজ নয় যেমন মুরগির নাড়ি খাওয়া জায়েজ নয় আর মুরগীর ভুড়ি বলে কিছু নেই। কিন্তু গরু/মহিষ/ছাগল/ভেড়ার ভুড়ি রয়েছে তাই পরিস্কার করে খাওয়া জায়েজ।
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
গরুর নাড়ি তথা রগ খাওয়া জায়েজ নয়। তবে ভুরি খাওয়া জায়েজ আছে। তবে ভুরির ভিতরে থাকা ময়লা পরিস্কার করে নেয়া আবশ্যক।
হালাল পশুর ৭টি অঙ্গ হারাম। যথা-
১- প্রবাহিত রক্ত।
২- নর প্রাণীর পুং লিঙ্গ।
৩- অন্ডকোষ।
৪- মাদী প্রাণীর স্ত্রী লিঙ্গ।
৫- মাংসগ্রন্থি।
৬- মুত্রথলি।
৭- পিত্ত।
এছাড়া বাকি সবই খাওয়া জায়েজ।
তথ্যসূত্র- ahlehaqmedia.com
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



