somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পথ হারানোর গল্প

৩০ শে মার্চ, ২০২২ রাত ৮:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পথিক যদি পথ হারায়
প্রেমিক যদি প্রেমিকা হারায়
কবি যদি মন হারায়
তবে কার হৃদয়ে দুঃখ বাড়ায়...

একদিন আমি আর আমার বন্ধু টুটুল হারিয়ে যাওয়ার জন্য বাসা থেকে বের হলাম। আমরা তখন থাকি সৈয়দপুর ক্যান্টনমেন্ট। আসলে আমরা কোথায় যাচ্ছি কি করছি নিজেরাই জানিনা শুধু সকাল থেকে হেঁটে যাচ্ছি। ঘন্টা দুই হাটার পর যে জায়গাটায় গেলাম সেখানের লোকদেরকে ঢাকা যাওয়ার কথা জিজ্ঞেস করে আমরা হতাশ হলাম । আমরা ভুল পথে এসেছি অর্থাৎ পথ হারিয়েছি।

আবার হেঁটে বিপরীত দিকে যেতে লাগলাম ঘন্টার পর ঘন্টা। ক্ষুধা তৃষ্ণায় কাতর হতে হতে আমরা পার্বতীপুর রেল স্টেশনে পৌঁছেছিলাম আছর ওয়াক্তের সময়।

আমরা তো এখনো স্থির করতে পারিনি আমরা কোথায় হারিয়ে যাব। ও বলল ওর নানীর বাড়ি ময়মনসিংহ সেখানে যাবে। আমি বললাম আমার নানির বাড়ি মুন্সিগঞ্জ সেখানে যাব । কিন্তু বিপত্তি বাধল প্লাটফর্মে কোন ট্রেন কোন দিকে যাচ্ছে আমরা জানি না আর ভয়ও কাউকে জিজ্ঞেস করছি না। সারাদিন পানি ছাড়া আর কিছুই খাওয়া হয়নি কারণ টাকা পয়সা নিয়ে বের হইনি।

সন্ধ্যার সময় একদল বিহারীর সাথে আমাদের দেখা হল । ওই বিহারী ছেলেরা ক্যান্টনমেন্টে উচ্ছিষ্ট, বাসি , পচা খাবার সংগ্রহের জন্য যেত। ওরা আমাদের দেখেই চিনে ফেলল এবং জানতে চাইল আমরা কোথায় যাব ।আমাদের পেহেন পরিস্থিতির কথা জেনে ওরা ওদের পরিবারের বাবা-মাকে জানালো। ওই ছেলেগুলোর বাবা-মা প্রথমেই আমাদের ক্ষুধার কথা টের পেয়েছেন মুখ দেখে। তারপর দোকানে থাকা বনরুটি ও কলা কিনে দিলেন খাওয়ার জন্য।

তারপর ওদের সাথে রাতের ট্রেনে আমরা সৈয়দপুর পৌঁছলাম এবং বিহারী পল্লী হয় একসময় বাসায় আসলাম।

আমাদের নিখোঁজ সংবাদ রাষ্ট্র হতে বেশি সময় নেয়নি ক্যান্টনমেন্টে তখন এটা নিয়েই আলোচনা আর কোয়ার্টারের সামনে মানুষের ভিড়....
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০২২ রাত ৮:০৯
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমি টুপ করে চলে আসবো

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০১ লা জুলাই, ২০২৬ সকাল ১১:১৯


আমি হাসিনা। আমি আমার স্বামী ওয়াজেদ মিয়াকে কোনদিন স্বামীর মর্যাদা দেইনি। সে জ্ঞানী হলেও আমি সবসময় তাকে বাসার কাজের লোকের চেয়ে বেশি কিছু মনে করিনি। আমি সবসময় মৃণাল কান্তি... ...বাকিটুকু পড়ুন

রুবা

লিখেছেন রানার ব্লগ, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৮




রুবার সাথে আমার বিয়েটা ওঠ ছেড়ি তোর বিয়ের মতোই হয়েছে । একদম সাধারন কোনরকম অনুষ্ঠান নাই । সেইদিন অফিসে অনেক কাজ ছিলো । চোখে তারা ফারা দেখছিলাম । বসের... ...বাকিটুকু পড়ুন

প্রথম .........।

লিখেছেন মায়াস্পর্শ, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


আন্ডারগ্রাউন্ড শোতে এটাই আমার প্রথম ড্রামস বাজানোর একটা মুহূর্ত।

কিছু গল্প আসলে পরিকল্পনা করে শুরু হয় না।কিছু গল্প হঠাৎ করে একটা মুহূর্ত থেকে জন্ম নেয় আর তারপর... ...বাকিটুকু পড়ুন

সমুদ্রের নীল খাম

লিখেছেন ডি এইচ তুহিন, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:৪২


এই শহরে থাকি প্রায় সাতাশ-আটাশ বছর ধরে। তিন প্রেমিকার মায়া ছেড়ে যাওয়া যায় না এমন এক অদ্ভুত সুন্দর এই শহর। যার এক হাতে নদী, অন্য হাতে সমুদ্র, আর কপালে জায়গা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী দুঃশাসনের পতন অনিবার্য ছিল, জুলাই তো স্রেফ উছিলা মাত্র!

লিখেছেন শেহজাদ আমান, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮



জুলাই নিয়ে অনেক বিতর্ক, সমালোচনা আছে। কিন্তু, এটা অস্বীকার করার উপায় নেই যে জুলাই গণঅভ্যূত্থান না হলে আমরা দীর্ঘদিনের স্বৈরশাসন থেকে মুক্তি পেতাম না। জুলাই ঘিরে যত বিতর্ক, সমালোচনাই... ...বাকিটুকু পড়ুন

×