somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মন্ত্রী মহোদয়ের সাথে একটি সেলফি তোলার জন্য......

০৩ রা আগস্ট, ২০২২ রাত ৯:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী মহোদয় আজকে আমাদের অফিসে আসবেন। গতকাল রাত সাড়ে ১১ টায় ফোন পেলাম ঘুম ভেঙে ফোন রিসিভ করে জানতে পারলাম মন্ত্রী মহোদয় সকাল বেলায় আমাদের অফিসে আসবেন । তাই অফিস থেকে জানানো হলো সকাল নয়টার মধ্যেই উপস্থিত থাকার জন্য ।

প্রস্তুতি শুরু কাটায় নয়টার মধ্যেই অফিসে উপস্থিত হলাম। বসসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীরাও উপস্থিত। দ্রুত অফিসিয়াল কাজ শেষ করে আমরা অপেক্ষা করছি।

এর মধ্যে খবর এলো মন্ত্রী মহোদয় দুপুরে আসবেন। দুপুর গেল খবর এলো বিকালে আসবেন। আমরা বিকেলে অপেক্ষা করছি। কিন্তু অপেক্ষা আর শেষ হয় না । অপেক্ষায় অপেক্ষায় বিকাল শেষ। সন্ধ্যা নামার আগে সবাই নিচ তলায় নামলাম । মিডিয়াকর্মীরা পুরো চত্বর জুড়ে রয়েছে। খবর এলো মন্ত্রী মহোদয় চলে আসছেন। মন্ত্রী মহোদয় কে বরণ করার জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। ইতিমধ্যে আজান পড়ে গেল মাগরিবের । আমরা অনেকেই মসজিদে চলে গেলাম নামাজ পড়তে।


মসজিদ থেকে ফিরে দেখি পুলিশ সহ আরো অনেক গাড়ি চারপাশে পার্ক করা বুঝে গেলাম মন্ত্রী মহোদয় চলে এসেছেন। সারকিট হাউজে কাজ শেষ করতেই দেরি হয়ে গেছে তাই আমাদের অফিসে আসতে দেরি হয়েছে। বরণ করার পর নিচতলায় সংবাদ সম্মেলন হলো। চারপাশে মানুষ গিজ গিজ করছে । মন্ত্রী মহোদয়ের সাথে একটা সেলফি তোলার জন্য অনেকেই ব্যস্ত। কাছে দূরের অনেকগুলো মোবাইল একটু পরপর জ্বলে উঠছে সবারই একটা সেলফি চাই ।নিদেন পক্ষে মন্ত্রী মহোদয়ের সাথে ছবি তোলা চাই কিংবা মিডিয়ায় নিজের মুখটা দেখতে চাই।

অনেকেই আছে যারা এর আগেও মন্ত্রী মহোদয়ের সাথে ছবি তুলেছেন তারাও হুমড়ি খেয়ে পড়েছেন ছবি তোলা চাই। কি করে এই ছবি দিয়ে নিশ্চয়ই ফেসবুকে আপলোড করে নিজেকে জানান দেয় মন্ত্রী মহোদয়ের সাথে ছবি তুলেছি বিরাট বাহাদুরীর কাজ।

পাশেই চুপচাপ দাঁড়িয়ে ছিলাম তারপর মোবাইলে শুধু একটাই ছবি তুলেছি ব্লগে দেওয়ার জন্য। মন্ত্রী মহোদয় খুবই ব্যস্ত তিনি উপরে ওঠেননি । খাবারের ব্যবস্থা ছিল তিনি চাটা পর্যন্ত খাননি । রাতের ফ্লাইটে ঢাকা ফিরবেন। উনি খুব দ্রুত কাজ শেষ করে চলে গেলেন।

আমরা সময়কে মূল্যায়ন করি না নিজের কাজকে মূল্যায়ন করি না শুধু সেলফি তুলতে ব্যস্ত। তারপর নাস্তা খেয়ে সবাই যার যার বাসায় ফিরলাম।
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০২২ রাত ৯:১২
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কারখানা তো রাজনীতি করে না !

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে জুন, ২০২৬ রাত ২:৪১


৫ই আগস্ট ২০২৪ তারিখটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অনেকদিন মনে থাকবে। কিন্তু ইতিহাসের বড় বাঁকগুলোর মতো এই পরিবর্তনেরও একটা দাম ছিল, যেটার হিসাব আমরা এখনও পুরোপুরি মেলাতে পারিনি। ক্ষমতার পতনের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ বাবার প্রত্যাবর্তন

লিখেছেন সামিয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ৩:০৩



একটা মাস হয়ে গেল।
ইউনাইটেড হাসপাতালের সিসিইউর সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে সময়ের হিসাব হারিয়ে ফেলেছে রিপা। দেয়ালে ঝোলানো ঘড়ির কাঁটা ঘুরছে, নার্সরা ডিউটি বদলাচ্ছে, ডাক্তাররা আসছেন, যাচ্ছেন। শুধু একটা... ...বাকিটুকু পড়ুন

আনন্দ ও শোকে কবিতা সংকলন - অক্টোবর ২০২৫

লিখেছেন বিজন রয়, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ১২:২৫



আনন্দ বিশ্বকাপ ফুটবল!
শোক ভেনেজুয়েলা ভূমিকম্প!!


এই আনন্দ ও শোকে কবিতা সংকলন পোস্ট অক্টোবর ২০২৫! অনেক দেরি হয়ে গেল! হ্যাঁ অক্টোবর ২০২৫ এর সব কবিতা সংরক্ষিত ছিল, কিন্ত সময়ের অভাবে সময়... ...বাকিটুকু পড়ুন

দ্যা বেবি রেসলার ইন দ্যা ডে কেয়ার সেন্টার- নিজের চোখকেও অবিশ্বাস হয় আজকাল .....

লিখেছেন অপ্‌সরা, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ২:৩৭


বহু বছর ধরে বাচ্চাদের সাথে কাজ করছি। নানা রকম শিশু কিশোর দেখে দেখে চোখ, কান, মাথা, প্রায় অভ্যস্থ হয়ে গেছে। বাচ্চারা বাড়িতে এক, বাড়ির বাইরে খেলার মাঠে বা... ...বাকিটুকু পড়ুন

ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে জুন, ২০২৬ বিকাল ৪:৩২



ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

(The Hertiest Light, The Fleeting Memory)



তোমার ছোঁয়ায় থমকে দাঁড়ায় চেনা সময়টুকু,
দূরে গেলেই মেঘের ছায়ায় কাঁদে অবুঝ সুখ।
সুন্দর সেই দিনগুলো যায় ,হুট করে... ...বাকিটুকু পড়ুন

×