somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রতিদিন একটি করে গল্প তৈরি হয়-১৫

১৫ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




আজকের গল্প মেয়ের হাতের সেবা পেয়ে মন ভরে যাওয়ার কাহিনি-


গত সপ্তাহের বুধবারে ভোররাত থেকে আমার স্ত্রীর জ্বর শুরু হলো। সকালে উঠে সে কোন রকমে নাস্তা বানিয়ে শুয়ে পরলো ।আমি অফিসে চলে এলাম। তিনটার দিকে ফোন দিলাম যে, বাসায় কোন বাজারে লাগবে কিনা ? কিন্তু ফোন ধরলো আমার কন্যা। আমি বললাম, ফোন তোমার আম্মুর কাছে দাও। সে বলল, আম্মুর জ্বর, চোখ খোলে না।

তাড়াতাড়ি বাসায় আসলাম । দরজা আমার মেয়ে খুলে দিল। দেখি ওর মায়ের শরীর জ্বরে পুড়ে যাচ্ছে ।আমি খাওয়া-দাওয়া করলাম আর এদিকে কন্যার মা ঘুমের ঘোরে আবোল তাবোল বকছে।

বললাম চলো ডাক্তারের কাছে। সে বলল, আমি শোয়া থেকে উঠতে পারছি না। জ্বর একটু কমুক তারপর যাবো। সন্ধ্যার সময় ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে আসলাম। ১০৪ ডিগ্রি জ্বর ছিল।

রাতে খাবার খেয়ে ওষুধ খাওয়ার পর কন্যার মা বলতে লাগলো- বাবু তাকে সারাদিন কিভাবে সেবা করেছে!

কন্যা আমার তার পরনের একটি পুরান প্যান্ট ভিজিয়ে মায়ের কপালে দিয়ে দিয়েছে। ফিল্টার থেকে পানি নিয়ে দিয়েছে খাওয়ার জন্য। হাত পা টিপে দিয়েছে ব্যথা কমার জন্য আর একটু পর পর কপালে, গালে হাত দিয়ে দেখেছে জ্বর বাড়ছে নাকি কমছে।

শুনে কন্যাকে আমি কোলে নিয়ে আদর করলাম কন্যার সেবায় আমাদের দুজনের মন ভরে গেল তার জন্য দোয়া করলাম। কন্যা বলল, আমি আজকে একটুও আম্মুকে বিরক্ত করি নাই।

রবিবারে গ্রামের বাড়িতে গিয়েছিলাম বাবা মাকে ঢাকায় ডাক্তার দেখিয়ে মঙ্গলবারে ফিরলাম।

সন্ধ্যায় নাস্তা করে আমি বিছানায় শুয়ে আছি ক্লান্তিতে শরীর অবসন্ন লাগছে। কন্যা আমার কাছে এসে আমার কপাল টিপে দিতে লাগলো । আমি বললাম, আমার তো মাথা তেমন ব্যথা করছে না তোমার কপাল টিপে দিতে হবে না।

সে তখন ড্রেসিং টেবিল থেকে সরিষার তেলের বোতল নিয়ে এসে হাতে মাখিয়ে আমার পা ম্যাসেজ করে দিচ্ছে। আমি শুয়ে শুয়ে বলছিলাম পা গুলো কেমন ব্যথা, ব্যাথা করছে। ব্যস, সেটা শুনে সে হাত পা টিপে দিতে লাগলো।

আমি বললাম, ওরে আমার আম্মুরে- তুমি আব্বুর সেবা করতে আসছো। সে লজ্জা পেয়ে চলে গেল। বাড়ি থেকে মিষ্টি এনেছিলাম। প্রথমে সে মিষ্টি খাই নি । কি মনে করে ফ্রিজ থেকে মিষ্টি বের করে একটি পেয়ালায় আমার জন্য একটি আর ওর জন্য একটি নিয়ে আসলো।আমি বললাম, আমি তো খেয়েছি। তুমি খাও । তবুও জোর করে আমার হাতে একটি মিষ্টি ধরিয়ে দিল। আর সে অর্ধেক মিষ্টি খেলো।

এশার নামাজের সময় জায়নামাজটা বিছিয়ে দিল, টুপি ও পোশাক এনে দিল নিজ ইচ্চায় আর ওর হেজাপ মাথায় দিয়ে আমার সাথে নামাজে দাড়ালো।

মেয়ের সেবা পেয়ে মন আমার ভরে গেল। তার জন্য দোয়া ও ভালোবাসা রইলো।

পৃথিবীর সব বাচ্চারাই তাদের মা-বাবার একান্ত বাধ্যগত হোক। সুখে-দুঃখে পাশে থাকুক জীবন ভর।



ছবি- ক’দিন আগে ‘আইলারে নয়া দামান’ গানের সাথে নৃত্যের শেষে যখন বললাম খুব সুন্দর হয়েছে সে মিষ্টি করে হাসলো ছবিটি তখনই তোলা।









সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:২৩
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গুগল এ.আই. - প্রফেশনাল সার্টিফিকেট পেয়ে গেলাম

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:৩৫


বিগত কয়েক বছর ধরেই অনলাইনে কোর্সেরাতে টুকটাক কোর্স করছি, মাঝে মধ্যেই সার্টিফিকেট পাচ্ছি। তবে প্রফেশনাল সার্টিফিকেট কোর্স কখনো করা হয় নি। বলে রাখা ভালো কোর্সেরা ফ্রি নয়, এখানে আপনাকে পে... ...বাকিটুকু পড়ুন

মদিনার মিষ্টান্ন, শ্রী ঘোষের দধি: সম্প্রীতির যে রেখা চোখে পড়ে না

লিখেছেন মুনতাসির, ০৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:০৮



২০২১ সালের ডিসেম্বরে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে প্রয়াত লেখক, গবেষক ও বাম রাজনীতিক বদরুদ্দীন উমরকে দেশের সাম্প্রদায়িকতা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। ষাটের দশকে যিনি ‘সাম্প্রদায়িকতা’ নামে আস্ত একটা বই... ...বাকিটুকু পড়ুন

একজন বেগম রোকেয়া, একজন মাদাম কুরী এবং একজন আএলিটা

লিখেছেন নাজনীন১, ০৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০



মঙ্গল গ্রহের রাণী আএলিটা।



রাশিয়ান বিজ্ঞান কল্পকাহিনীর একটি চরিত্র। ১৯২৪ সালের সাদা কালো ম্যুভিটি বানানো হয়েছে,সায়েন্সফিকশন উপন্যাসটি লিখেছিলেন এলেক্সে নিকোলেভিস টলস্টয়, ১৯২৩।


বাংলাদেশে এক সময়ে বিজ্ঞানের... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ পর্ব-২

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২৯



এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে... ...বাকিটুকু পড়ুন

ইসলামের জ্ঞানদীপ : যুক্তির আরব্য-ফারসী নবযাত্রা প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য -৩য় পর্ব

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ১:১৭
×