somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রতিদিন একটি করে গল্প তৈরি হয়-৩৯

১৩ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





৩৬ শে জুলাই দেশ আবার নতুন করে স্বৈরাচার মুক্ত হলো। জুলাই মাস থেকেই দেশের পরিস্থিতি থমথমে ও ভয়াবহ। কখন কি হয় এই আতঙ্ক নিয়ে থাকতে হতো। আমাদের বিভিন্ন কথা আমার মেয়ের কানে গিয়েছে। সে কিছু নতুন শব্দ শুনছে, বুঝছে। তাই প্রশ্নও করেছে।

বাবা আন্দোলন কি ?

আমি তাকে বুঝিয়ে বলেছি কোন একটা দাবী নিয়ে যখন অনেক মানুষ একত্রিত হয়ে মাঠে/রাস্তায় নামে সেটাই আন্দোলন।

সে বলল বুঝিনা ।

তখন ভিডিও দেখিয়ে বললাম দেখলে আন্দোলন কিভাবে করে মানুষ।

আবার নতুন প্রশ্ন বাচ্চারাও কি আন্দোলন করে বা মিছিলে থাকে।

খুবই কম থাকে।

কেন কম থাকে ?

ভয় থাকে তাই কম থাকে।

কিসের ভয় ?

একসিডেন্ট, পুলিশের ভয় ?

পুলিশ কি করে ?

গুলি করে।

সে অবাক হয়। পুলিশ জানেনা গুলি করলে মানুষ মারা যাবে।

জেনেইতো গুলি করে মা।

সে যে বিশ্বাস করতে পারেনা, কেউ জেনে শুনে মানুষ মারতে পারে।

দেশে একটা যুদ্ধাবস্থা সৃষ্টি হয়েছে, আমাদের কথা শুনে যুদ্ধ কি সেটা জানতে চায়।

যুদ্ধের কথা বুঝিয়ে বলে বলেছি তুমি এখন আর বাহিরে যাবার জন্য বায়না ধরবেনা। বাহিরে যাওয়া এখন বিপদজনক ও সব পার্ক, চিড়িয়াখানা বন্ধ।

কত দিন যুদ্ধ থাকবে ?

সেটাতো বলা যাচ্ছেনা।

যাক দেশ যেন পুনরায় স্বাধীনতার স্বাধ পেল। নতুন সরকার এলো।

তখন মেয়ে জানতে চায় নতুন সরকার কি আবার যুদ্ধ করবে।

আমরা বলি না নতুন সরকার আর যুদ্ধ করবেনা।

সে বলে শেখ হাসিনা কেন পালিয়ে গেল, ওর সব কিছু মানুষ নিয়ে গেছে আমি ভিডিওতে দেখেছি গাছের টপ আর সোফাও বাদ দেয়নি।

আমি নতুন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে দেখাই মোবাইলে । সে দেখে বলে বিদেশীদের মত মনে হয়, উনি পালিয়ে যাবেনাতো।

হেসে বলি আরে না না, যাবেনা। নির্বাচনের ব্যবস্থা করবে।


আমরা দেশেকে কোথায় নিয়ে গিয়েছি বাচ্চারা পর্যন্ত বুঝে গেছে দেশ ভাল নেই, যুদ্ধ হচ্ছে, মারা যাচ্ছে মানুষ, সরকার প্রধান পালিয়ে যাচ্ছে। সব প্রশ্নের উত্তর দেয়ার মত মুখ আমাদের নেই।

ভাল থাকুক দেশ, ভালো থাকুক জাতি।
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৩০
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জিউস vs মুসা (আ.)

লিখেছেন দানবিক রাক্ষস, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫



গ্রিক পুরাণে (Greek Mythology) কোনো একজন ঈশ্বর ছিল না , বরং অসংখ্য দেবদেবী ছিল। তবে জিউস (Zeus) হলেন গ্রিক পুরাণের প্রধান দেবতা , সমস্ত দেবদেবীর রাজা আকাশ... ...বাকিটুকু পড়ুন

নির্বাক স্পর্শ (এটাকে সুর করে গান করার ইচ্ছে আছে)

লিখেছেন মায়াস্পর্শ, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪০

কুয়াশার ভেতর ফিরে আসি চেনা সেই শহরের পথে,
বিবর্ণ আলো ঘুমিয়ে থাকে পুরোনো কোনো জানালাতে।
একটা নাম আজও কেন নিঃশব্দে ডাকে......
ধুলো জমা সেই পথটাতে পায়ের শব্দ থেমে যায়,
দেয়ালজুড়ে মুছে যাওয়া কত স্মৃতিরেখা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি রাজধানী ঢাকাকে মেরে ফেলছি ?

লিখেছেন এ.টি.এম.মোস্তফা কামাল, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫৯

ঢাকাকে সব কিছুর কেন্দ্র বানিয়ে ঢাকার মাথায় আমরা যে দুর্বহ বোঝা তুলে দিচ্ছি তার ভার কি ঢাকা বইতে পারবে? আমরা যদি খুব চেনা কিছু দেশের দিকে তাকাই তাহলে দেখবো রাজধানী... ...বাকিটুকু পড়ুন

হোয়াইট হাউজে বঙ্গবন্ধু - "I want to survive"

লিখেছেন মাথা পাগলা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:২৬




জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষ করে অক্টোবরের ১ তারিখে ওয়াশিংটনের হোয়াইট হাউজে এলেন বঙ্গবন্ধু... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:২১

গণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?



জাতিসংঘে বিশ্বের সকল দেশের অংশগ্রহনের মাধ্যমে অনুষ্ঠান হয়ে গেল ।
সেখানে শাসক, স্বৈর-শাসক ও গনতন্ত্রর বক্ততারা এক হয়েছিলেন । কিন্ত কোন ভালো সিদ্বান্ত
নিতে পেরেছে... ...বাকিটুকু পড়ুন

×