somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মো: সাকিব হাসান
দৃষ্টি তার সীমাহীন,বিশালতা তার আকাশে।গভীরতা তার সাগরে,সপ্ন তার অন্তরে হাসতে চাই জয় এর হাসি।দেখাতে চাই বেঁচে থাকার সপ্ন,অস্তিত্ব তার শিকরে, তার আপন মনের গহীনে......

ভাবিয়া বলিও কথা, বলিয়া ভাবিও না

২৭ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মনের ভাব প্রকাশের ক্ষেত্রে এখন নতুন নতুন সব মাধ্যমের দেখা মিললেও কথা বলে ভাবের আদান-প্রদানের আবেদন এখনো হারায়নি। কিন্তু কথা বলতে গিয়েই মাঝে মাঝে আমরা এমন সব কথা বলে ফেলি, যা পরবর্তী সময়ে অন্যের মন খারাপের কারণ হয়ে দাঁড়ায়; কিংবা তৈরি হয় ভুল-বোঝাবুঝি।

কথা বলার কারণে এমন সব পরিস্থিতি যাতে তৈরি না হয়, তার সহজ উপায় বলেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক অ্যানি বাড়ৈ। তিনি বলেন, ‘অনেক সময় আমরা না বুঝে বা না ভেবেই অনেক কিছু বলে ফেলি। যা পরবর্তীকালে ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। যেকোনো কথা বলার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, আমি যা বলতে চাইছি বা যে তথ্যটি জানাতে চাইছি, তা যেন সহজ ও সরাসরি হয়। দুই রকমের অর্থ বা “ডাবল মিনিং” করা যায় এমন কথা এড়িয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে। মোদ্দা কথা হলো, গুছিয়ে মনের কথাগুলো বলতে হবে। তার আগে ভেবে নিতে হবে।’



যখন পাশাপাশি

খুব কাছের কেউ মারা গেছেন এমন অবস্থায় আলাদা করে সান্ত্বনা দেওয়ার চেয়ে আপনি তাঁর পাশে আছেন এই আস্থাটা তৈরি করা জরুরি। সম্পর্কের টানাপোড়েন চলছে দুজনের মধ্যে-এমন সময় আবেগের বশবর্তী হয়ে কিংবা কোনো একজনের পক্ষ নিয়ে বেফাঁস কথা বলে ফেললে অযাচিত উত্তেজনা তৈরি হতে পারে। এ ক্ষেত্রে মনে রাখতে হবে, একটা সময় যখন পরিস্থিতি স্বাভাবিক হবে, তখন আপনার বেফাঁস কথাটা কিন্তু থেকে যাবে। সেদিনের কথার জন্যই আপনার সম্পর্কে ধারণাও বদলে যেতে পারে সেই মানুষের।



প্রশংসা করার ক্ষেত্রে

হয়তো কোনো এক অনুষ্ঠানে আপনার এক সহকর্মীকে দেখতে বেশ সুন্দর লাগছে। আপনি প্রশংসাই করতে চাইলেন। মাথায় রাখবেন, এ ক্ষেত্রে ‘তোমাকে এই পোশাকে বেশ সুন্দর লাগছে’ বা ‘কোথা থেকে সেজেছ, খুব সুন্দর লাগছে’-এ রকম কথা বলা থেকে বিরত থাকুন। তাঁকে সরাসরি বলুন, ‘তোমাকে চমৎকার লাগছে’। তা না হলে আপনি যা বলতে ও বোঝাতে চাইছেন, তা হারিয়ে যাবে।

অপরদিকে, কেউ হয়তো চুলে নতুন কাটছাঁট দিয়েছেন কিংবা চেহারায় নতুনত্ব এনেছেন-কিন্তু আপনার কাছে মনে হচ্ছে, তাঁকে তা মানাচ্ছে না। সেটি যদি বলতে চান তবে গুছিয়ে বলুন। কেননা, আপনার কাছে ভালো লাগছে না, মানে এই নয় যে তাঁকে ভালো দেখাচ্ছে না।



যখন আসে ব্যর্থতা

জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতার পাশাপাশি ব্যর্থতাও থাকবে। কিন্তু হতাশাগ্রস্ত হয়ে অন্যের ওপর নিজের ব্যর্থতা চাপিয়ে দেওয়া উচিত নয়। আপনার ব্যর্থ হওয়ার পেছনে কারও ইন্ধন থাকলেও উচিত হবে শান্ত হয়ে পরিস্থিতির মোকাবিলা করা। মনে রাখতে হবে, রাগারাগি বা গালাগালি করে, দুটো কটু কথা শুনিয়ে সফলতা অর্জন করা যায় না। শুধু তা-ই নয়, ব্যর্থ হয়ে নিজেকে নিয়ে অসন্তোষের কথাও বলেন অনেকে। এ ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, নিজের প্রতি নিজে শ্রদ্ধাশীল না হলে কিন্তু অন্যদের কাছ থেকে শ্রদ্ধা আশা করা যায় না।



মতপ্রকাশের ক্ষেত্রে

যেকোনো কাজের ক্ষেত্রে সবার একই রকম মত থাকবে না, এটাই স্বাভাবিক। কর্মক্ষেত্রে আপনার কোনো সিদ্ধান্ত পছন্দ হয়নি। সে ক্ষেত্রে সিদ্ধান্তটি বাজে হয়েছে বা অপরিপক্ব কাজ-এমন মন্তব্য করবেন না; বরং আপনি কেন অন্যভাবে কাজটি করতে চাইছেন, সে ব্যাপারে যুক্তি দিন। যদি আপনার মতামত ভুল হয়, সেটি যেমন মেনে নেওয়ার মানসিকতা রাখতে হবে, ঠিক তেমনি অপরের ভুলকেও ‘ক্ষমাসুন্দর’ দৃষ্টিতে দেখতে হবে।



আনন্দ প্রকাশের ক্ষেত্রে

প্রতিযোগিতা বা অন্য কোথাও বিজয়ী হয়ে আনন্দ প্রকাশ করতে সতর্ক থাকা ভালো। আপনার আনন্দ উদ্‌যাপন মানে অন্য একজনের পরাজয় হতে পারে। এ ক্ষেত্রে যিনি আপনার প্রতিদ্বন্দ্বী ছিলেন, তাঁর সঙ্গে আপনার সাফল্য নিয়ে অহেতুক আলোচনা এড়িয়ে চলুন। এটি আপনার ব্যক্তিত্ব প্রকাশ করবে। অপরদিকে আপনার সফলতায় প্রিয়জনদের আপনার আনন্দে শামিল করুন। কারণ, প্রত্যেক মানুষই আমাদের জীবনে কোনো না কোনোভাবে অবদান রাখেন। শুধু তা-ই নয়, ভালোবাসা প্রকাশের ক্ষেত্রেও মেনে চলুন একই নিয়ম। আপনার অনেক বড় অর্জনের দিনে আপনার সঙ্গী কাছে নেই? অভিমানী সুরে ‘তুমি আমাকে আর ভালোবাসো না’-এমন কথা না বলে বলুন, ‘তোমাকে মিস করছি।’ এতে করে আপনার সঙ্গীও জানবেন, তিনি আপনার জীবনে কতটা গুরুত্বপূর্ণ।
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৫৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×