somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বপ্ন অবাস্তব!

১৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

- তো সত্যি চলে যাচ্ছেন?
- হুম।
- এতো ভালো একটা চাকরি ছেড়ে দিবেন?
- চাকরি দিয়ে আর কি হবে!
- বস্ কে বলেছেন?
- বস্ কে বললে যেতে দিবেন না।

আরেকবার ভেবে দেখুন, থেকে গেলে হতো না!
- এখানে থেকে আর লাভ নেই, স্বপ্নটাই তো হারিয়ে গেছে।
- কিসে যাবেন?
- বাসে যাবো।
- কয়টার বাস?
- সন্ধ্যা সাড়ে সাতটার।
- টিকিট কেটেছেন?
- আমি পকেট থেকে দুটা টিকিট বের করে রিদবার ডেস্কে রাখলাম।

রিদবা বলল,
দু'টো টিকিট! আরেকটা কার জন্য?
- আপনি হয়তো জানেন কার জন্য,
রিদবা জবাবে কিছু বলল না।ভেবেছিলাম ও ওর বিয়ের প্রসঙ্গটা তুলবে কিন্তু কিছু বললো না।
- বিয়ে তাহলে করছেন?
- হুম,টিকিট কত করে নিল।
- ৯০০ টাকা।

রিদবা তার ব্যাগ থেকে ৫০০ টাকার ১ টা নোট আর ১০০ টাকার ৪ টা নোট বের করে, দিতে চাইলো।
- আমি শুধু বললাম, যেখান জীবন নষ্ট হয়ে গেছে সেখানে টাকা দিয়ে আর কি হবে?
অয়ন সাহেব, আপনি একটু বেশি ভেবে ফেলেছিলেন।
- হুম, বেশি ভালবেসেছি তাই বেশি ভেবে ফেলেছি।

রিদবা কিছু একটা বলতে গিয়ে থেমে গেল,
- আচ্ছা, আমি যাই তাহলে।
রিদবা, কোনো জবাব দিলো না।
- ডেস্ক থেকে একটা টিকিট নিয়ে চলে আসলাম।
অন্য টিকিটটা রিদবার জন্য রেখে এলাম।যদি আমাকে ও এক মুহূর্তর জন্য ভালবেসে থাকে তাহলে অবশ্যই আসবে।

বাস ছাড়তে আর খুব একটা দেরী নেই, মিনিট পাঁচেক আছে।এখনো আমার পাশের সিট ফাঁকা, মনে হয় রিদবা আর আসবেনা। হয়তো এ সিটের টিকিট টা ছিড়ে ফেলে দিয়েছে ডাস্টবিনে, কে জানে? নয়তো তুলে রেখেছে স্মৃতি হিসেবে।

চাকরিটার জন্য একটু আফসোস হচ্ছিল, অনেক ভাল ছিল চাকরিটা। কিন্তু পরশু দিন যখন শুনলাম রিদবার বিয়ে ঠিক হয়ে গেছে তখন আর এই শহরে থাকার ইচ্ছা করল না।

আমি ভেবেছিলাম রিদবা আমাকে ভালবাসে, কিন্তু এখন সেটা মনে হচ্ছেনা। ভালবাসলে তো ও আসতো। রিদবা হয়তো ঠিকই বলেছে, অনেক বেশি ভেবে ফেলেছি আমি! বেশি ভাববো না কেনো! ১ বছর ৩ মাস হলো একসাথে কাজ করি, কত সাহায্য করেছি ওকে, কতবার বুঝিয়েছি আমার ভালবাসার কথা। সরাসরি হয়তো কখনো বলা হয়নি কিন্তু ও তো বুঝেছে। আর আজকের কথাতেও সেটা ভালভাবেই বুঝতে পেরেছে।


বাস ছেড়ে দিল, মনটা খুব খারাপ হয়ে গেল। চোখ বন্ধ করে শুয়ে পড়লাম। মনে হলো, আমার পাশের সিট টাতে কে যেনো এসে বসেছে! রিদবা নয়তো! কোনো কথা বলছে না তবে আমার কাধে মাথা রেখে ঘুমোনোর চেষ্টা চলছে। বাস পুরো অন্ধকার। তবে চাঁদের আবছা আলোয় আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, সে মায়া ভরা চোখ। একি সত্যি নাকি শুধুই মায়া?

বাসের ঝাকিতে ঘুম ভেঙে গেল, কতটা পথ এসেছি জানিনা। তবে দেখতে পেলাম আমার পাশের সিট টা ফাকাই আছে, কেউ বসে নি। আমার কল্পনাকে সত্যি করে দিয়ে রিদবা আসে নি।

সত্যি! ভালোবাসার শুরুটা সব সময় কাল্পনিকই হয়, কত শত কল্পনা এসে ভর করে মনের মাঝে!
কিন্তু বাস্তবতার মাঝে যখনি ফিরে আসি তখনই তক্ত রোঁদ ভরা সূর্য অসহ্য লাগে!
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১২
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ পুড়বে আর কেউ পোড়াবে!

লিখেছেন রাজীব নুর, ২১ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

অনেকদিন নিশ্চুপ আছি কিছুদিনের অপেক্ষায়;
কেউ কেউ বলে কিছুদিন নাকি হারিয়ে গেছে,
অনেকদিনের গর্ভে তাই মেলাতে সরল গণিত।
কিছুদিনের অপেক্ষায় অপেক্ষায়-
ছেটে দিয়েছি কথামালার ডালপালা।
বসে বসে মেলাই কাণ্ডহীন বৃক্ষের... ...বাকিটুকু পড়ুন

৫০১ নাম্বার রুম কি বিজয় নাকি লাম্পট্যর সাক্ষী।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২১ শে জুন, ২০২৬ বিকাল ৫:২৮





মাওলানা মামুনুল হক নামের হেফাজত ইসলামের এক নেতা তার ফেসবুক ওয়ালে দীর্ঘ একটি পোস্ট লিখেছেন। তার এই পোস্টটি এক অদ্ভুত রসাত্মক ট্র্যাজেডি।

লেখাটি পড়লে মনে হয়, তিনি... ...বাকিটুকু পড়ুন

Good governance starts with respecting public money....

লিখেছেন জুল ভার্ন, ২১ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



Good governance starts with respecting public money....

গত দুই দশক রাষ্ট্রীয় সফর মানেই ছিল বিশাল বহর, শত শত সঙ্গী, অপ্রয়োজনীয় জাঁকজমক আর জনগণের টাকায় এক শ্রেণির মানুষের বিদেশ ভ্রমণের... ...বাকিটুকু পড়ুন

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

×