ভয়!
ইসলামিক রেনেসাঁর অভ্যুদয়ে
আতংক, ভয়,ঘৃণা আজ জনমনে।
কানাকানি,ফিসফিসানি,দলাদলি
এখানে-সেখানে মিটিং, সেমিনার
সিম্পোজিয়াম,আলোচনা,সমালোচনা সভা
চলছে অবিরাম।পোস্টার,ফেস্টুন আর
ব্যানারে ছেয়ে গেছে দেশ।
ইসলামপন্থী দল আর ইসলামিক মাইন্ডেড সকলকে
নির্মূল কর।ব্যান করে দাও সংগঠন আর
জনমনে ঘৃণা ছড়িয়ে দাও তাদের সম্পর্কে;
এই এসেছে হাই কমান্ডের নির্দেশ।।
কারণ,
হাই কমান্ড ভয় পেয়েছে বেশ।
ঘন ঘন ঘামছে আর ঘামছে পক্ক কেশ,
এত স্বাধের রসজ্ঞ এই দুনিয়া
কোরান-হাদিসের অনুপ্রবেশে
শেষ হয়ে যাবে, এক্কেবারে শেষ।
আনন্দ বিনোদনের সব আখড়ায়
জ্বলবেনা হাজার তারার বাতি,
নাচবেনা উর্বশিরা ন্যাংটো হয়ে,
থাকবেনা সুরা-সাকির লেশ।।
অবৈধ আয়ের উৎসে গড়া,
আঁধারের মহল আর অফুরন্ত খায়েশ,
মিটে যাবে। নিভে যাবে মহলের ঝাড়বাতি
যান্ত্রিকদের মাতাল করা সুরের মুর্ছনা
ষোড়শীর নৃত্যে আলু থালু বেশ;
মসৃণ কালো কেশ,
সব শেষ।।
টিভি,সিনেমা থাকবেনা!!
থাকবেনা রিসোর্ট, অডিটোরিয়াম;
থাকবেনা উর্বশিদের আনাগোনা,
আর,
পানশালায় পড়বে তালা!!
আসবেনা যখন তখন অবৈধ টাকার
বড় বড় বান্ডিল ফ্রেশ,
শেষ! সব শেষ?
আহাহা! পর নারী!
গায়ে মসলিন শাড়ি,
কী অপরূপ দৃশ্য! নয়ন ভোলানো,
মাতাল করা আবেশ।
হাত বাড়ালেই কাছে আসে বসে,
গায়ে পড়া ভাব।
চেয়ে থাকার বাধা নেই কোন ,তাই
চেয়ে থাকি নির্ণিমেষ।।
না, না, না, এ হতে পারেনা?
ঠেকাও মৌলভি-মোল্লা
বন্ধ কর কোরান হাদিস আর
তাদের অনুসারী বশংবদ সব-
জ্বালাও-পোড়াও ফাঁসিকাঠে চড়িয়ে
নিঙড়ে প্রাণ বায়ু কর নিঃশেষ।।
মোল্লার দল ক্ষমতায় এলে,
সব শেষ?সর্বনাশ!
তাড়াও মোল্লা, ছাড়া কর এদেশ।।
নোটঃ কবিতাটির টাইটেল চেঞ্জ করে কবিতার স্থলে "মৌলবাদের অভ্যুদয়ঃ ফলাফল-ভয়!" রাখা হলো।
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১৬ রাত ১১:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



