মোঃ মাঈনউদ্দিন

আমরা স্বাধীন রাষ্ট্রের স্ব-অধীন নাগরিক,
আর গণতন্ত্র আমাদের মূলমন্ত্র।
রাজনীতি করি সুবিধামত;প্রায় সবাই-
বিভক্ত আমরা লীগ, বিএনপি, জাপা,জামাত
আরো কত শত দল-উপদলে।
সবার অভিলাষ,
ক্ষমতায় যাইব
গদি লইব
আর, রাষ্ট্রোন্নতির বারোটার ঘড়িতে?
তেরোটা বাজাবো!!
দেশের সম্পদ?
খাইব লইবো
যেথায়, যা পাইবো
মাঝে মাঝে সুফি প্রমানিতে জনতার সমাবেশে-
জাতীয় সঙ্গীত গাইব!
এরপর?
ব্রেকফাস্ট,লাঞ্চ আর ডিনারের
পঞ্চম বর্ষ পূর্তি শেষে
অসহায় অবলা জনতাকে আশ্বাস দিব,
আমি যদি(পূণরায়) ক্ষমতায় যাই!!
বিশ্বাস করুন ভাই!!
দেশের সম্পদ হতে যদি এক কড়ি ও খাই!!
পরজনমে যেন জাহান্নামে কঠিন শাস্তি পাই!!
হি!হি!হি!হি!


নোটঃ ছবি কার্টিসিঃ-ইন্টারনেট।
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



