
*** ১৬০২ ডলার মাথাপিছু আয়, ৭.২৪% প্রবৃদ্ধির প্রাক্কলন!!
এই বিপুল টাকা ও মাথাপিছু আয় আর প্রবৃদ্ধির প্রাক্কলন;
চলছে মন্ত্রী পরিষদে আনন্দে আস্ফালন!! বাহ্রে! বাহ্রে! বাহ্!
আর, আমরা গরিবরা? আহ্রে! আহ্!!

কেন?
শতচ্ছিন্ন পোশাকে জরাজীর্ণ ভিকিরি!
অনাহারে, অর্ধাহারে; ফুটপাতে পড়ে থাকা জীবন্মৃত বাস্তুহীন,
মুটে বয়, কুলি,মজুর, রিক্সাওয়ালা,
আরো কতশত পেশাহীন, দীশাহীন,
গরীব, দুঃখী-ফকির-মিস্কিন!!!
সবারই বার্ষিক ১,২্৪,৯৫৬ টাকা আয় নিয়ে
পেয়ে গেছে অর্থনৈতিক স্বাধীনতা!!??
বাহ্! বাহ্রে! আহাহা! আহ্!!

অথচ----?
কালোবাজারী, স্মাগলার, ইয়াবা বাবা, সোনা চোরাচালানী,
নীলছবির আমদানীকারক, রাম-ভদকা-শ্যাম্পেইন আর বাংলা চোলাই মদের কারবারী,
মিলিওনিয়ার, বিলিওনিয়ার সবার আয়ের সমান ভাগ নিয়ে,
আমরা এগিয়ে চলেছি!! অনেক-অনেক দূর পিছিয়ে
১০ টাকার চাল ৬০ টাকায় খেয়ে?
৬৯ঃ৭০ গড় আয়ু পেয়ে!!
নেচে-গেয়ে-হেসে-কেঁদে!!
--------------------------

প্রতিদিনের সড়ক দূর্ঘটনায় অজস্র অকাল মৃত্যু,
গুম-খুন-রাহাজানী-ধর্ষন-আত্মহত্যা-আরো নানা ধরণের
মরণ উপহারের সাথে ক্রসফায়ার আতংকে;
তার সাথে গ্রেফতার আতংক বোনাস!! সাবাশ!!!
ধন্যবাদ আমলাবাদ! পরাধীন স্বাধীনতা নিন্দাবাদ!!
পরিসংখ্যানের পাতা ধন্যবাদ!!
নাহ্! আর কিছু বলবোনা!!
ছবিঃ ইন্টারনেট। পরিসংখ্যানঃ বিডিনিউজ অর্থনীতি পাতা।
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


