আমার লেখা মনে হয় প্রথম পাতায় আসছেনা?
প্রিয় ব্লগ বাসিন্দাগণ,
সবাইকে মহান মাতৃভাষা দিবসের শুভেচ্ছা। আমার কেন জানি মনে হচ্ছে কিছুদিন যাবৎ আমার লেখাগুলো কোন কারণে প্রথম পাতায় জায়গা পাচ্ছে না। এবার মহান একুশে কে নিয়ে লেখা কবিতাটি যখন পোস্ট করি, প্রথমে কিছু সময় ১ম পাতায় ছিলো তারপর আর দেখা যায় নি। ভুলটা হয়তো আমার, মানে বলতে চাইছি আমি বোধহয় বুঝতে পারিনি ১ম পাতায় আছে বা নেই?
আচ্ছা, এমন কী হয়; যেমন আমার লেখার কোয়ালিটি ভালো না বা এটা তেমন আকর্ষণিয় নয়, এ কারণে পোস্টটিকে প্রথম পাতা থেকে সরিয়ে দেয়া হয়?
অথবা, এমন কোন স্বয়ংক্রিয় পদ্ধতি রয়েছে, যা মোডারেটর এর কাজ করে?
দয়া করে আমাকে কেউ ভুল বুঝবেন না। আমি এখানে দুই বছরের বেশী সময় ধরে আছি, অবশ্য তেমন নিয়মিত আসা যাওয়া হয়ে উঠছে না প্রথাগত কর্মক্ষেত্রের চরম ব্যস্ততার কারণে।।
যদি খোলাখুলি কেউ কোন পরামর্শ দেন কৃতজ্ঞ রবো।।
সবাই ভালো থাকুন। সুখে থাকুন।
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২৭
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



