
শোকে ম্যূহমান শহীদ বাহকগণের কান্নার দৃশ্য
কী অশনি সংকেত দেয়;
তুমি কী বুঝেছ হে দুঃখিনি মা জন্মভূমি আমার?
নিশ্চয়ই তুমি থমকে গেছ,
চমকে গেছ!
তোমার পাষাণ সন্তানদের পাষন্ডতা দেখে!
মূষড়ে পড়েছ?
হ্যাঁ, তাতো অবশ্যই। কারণ,
তুমিতো মা! মায়ের সন্তান হারানোর ব্যথা কী
ব্যক্ত করার কোন ভাষা আছে?
কিন্তু, মা! তুমি বোধহয় এ জানোনা
এ কী শুধু অধিকার আদায়ের দাবীতে এতগুলো
অমূল্য প্রাণের বিনাশ?
না কী কোন প্রাগতৈহাসিক জান্তব শকুন আর
পিশাচের নিষ্ঠুর ইশারায়?
জানো না? না, আমিও জানি না,
কিন্তু, একদিন এর সত্যটা ঠিকই প্রকাশিত হবে!
হতেই হবে! কারণ, এটাকে বলে বোধহয়-
প্রকৃতির বিচার? হ্যাঁ, প্রকৃতির নিয়মেই যার বিচার হবে,
বরাবরের মতোই তো তাই হয়েছে, হবে!!

পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে নারকীয় হত্যাযজ্ঞের ন'বছর পূর্ণ হলো আজ। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি, তখনকার বিডিআর সদরদপ্তরে সংঘটিত হয়, বর্বরোচিত এক হত্যাকাণ্ড। ওই ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহতের ঘটনায় কেঁপে উঠেছিলো গোটাদেশ।
ছবিঃ অন্তর্জাল।
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



