- নচিকেতা

এই মেয়ে,
তোর খ্যাঁদা নাক কালো রঙ
সব্বাই বলে সং
আসল অন্তরায় বাবার পকেট ফুটো,
তনুবতী না রূপবতীও না
তুইতো মুক্ত আসলে জুটো
এই মেয়ে,
বিয়েতো হবেনা কথাও কবে না
আই বুড়ী বলে শুধু ধূর ধূর ছাই ছাই
আসলে দিলে পন দেবেরে তনু মন
তোকেই সুন্দরী বলবে সব শালায়।
সোনা চাই দানা চাই পুরোবালী খানা চাই
ফ্রিজ টিভি গাড়ী বাড়ী চাই চাই চাই
তুইতো উপরি যেন পণ্যের ক্যাশ মেমো
কেউ বলবে না শুধু তোমাকে তোমাকে চাই,
রাত জেগে জেগে শুধু আয়নায় মুখ দেখা
হাজার লোকের ভীড়ে তবুও তবুও একা;
লাজে তোর হ্যাট মাথা, সমাজের যারা মাথা
তাদেরকো লজ্জার নেইকো বালাই
আসলে দিলে পন দিবেরে তনু মন
তোকেই সুন্দরী বলবে সব শালায়।
ei meye
নোটঃ গানের লিরিক্স সংগৃহীত, (রানা মাসুদের ফেইসবুক পাতা হতে)
ছবিঃ ইন্টারনেট।
কোন এক মেয়ে
- নচিকেতা
তুমি দেখেছো কি অগুনতি মানুষের ভিড়ে হেঁটে যাওয়া কোন এক মেয়ে?
অফিসের ব্যাস্ততা সারা হলে
ক্লান্তি জড়ানো পায়ে পথ চলে,
একঘেয়ে জীবনকে কিনে চলে দাম দিয়ে।
ঘরে ফিরে দায়ভার; ফের ঘুম, ফের জাগা ব্যাস্ততা
জীবনকে কেড়ে নায় কখন যে।
কোন এক মেয়ে।
তুমি দেখেছো কি অগুনতি মানুষের ভিড়ে হেঁটে যাওয়া এমন এক মেয়ে?
এরপর, এখনো রয়েছো তুমি মগ্ন।
তোমার সুভারচিত দুঃখ বিলাসে
এখনও চলেছো বিরহের গান গেয়ে।
কোন এক মেয়ে।
দুশ্চিন্তার বলিরেখা ঘামে ভেজা কপালেতে আঁকা
কখনো ফিরতে বাড়ি যদি রাত হয়ে যায়
প্রতিবেশি নাগরিক ভ্রুকুটি শানায়।
জীবন সেজেছে আজ রূপসজ্জার সাজে,
চিতাতেই পূর্ণ আরোগ্য।
অফিসের অফিসার বক্র চাহনি তার ,
খেটে খাওয়া মেয়েরা তো ভোগ্য।
আঁধার ভবিষ্যৎ, জীবনের একই গত,
তবুও সে পথ চলে পিছু না পেয়ে।
কোন এক মেয়ে।
kono ek meye
লিরিকসঃ সংগৃহীত।
প্রিয় শিল্পীর গান দিয়েই শুভেচ্ছা জানালাম আন্তর্জাতিক নারী দিবসকে যা গত হলো।।
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১৮ রাত ২:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



