
আমাদের অজপাড়া গ্রামের প্রতিবেশী মিরাজ (ছদ্ম নাম) এই
বার hsc পরীক্ষা দিয়েছে, জেলা শহরের একটি কলেজ থেকে । রেজাল্ট ভাল করেছে । তার বাবা দিন মুজুর , মা গৃহিনী অল্প কিছু পরিমান চাষা বাদের জমি রয়েছে, ছোট বেলা থেকে অনেক কষ্টে এক মাত্র পুত্র কে পড়ালেখা করাচ্ছে, মনে আশা পড়ালেখা শেষ করে ভাল একটি চাকরি করবে , কিন্তু শহরের সাথে তাল মিলিয়ে চলায় ইদানীং তার মাঝে অনেক পরিবর্তন হল, প্রকাশ্য ধুমপান, চুল লাল করা , দাড়ি মুসের বিশেষ স্টাইল । তার বাবা মা অনেক কষ্ট পেত কিন্তু এক মাত্র পুত্র বলে বিশেষ কিছু বলত না । প্রতিদিন রাত ১২ টায় বাড়ি ফিরত , সকাল ১০ টায় ঘুম থেকে উঠত, বন্ধু দের সাথে মোটর বাইকিং করত , এক পর্যায়ে সে মাদকের প্রতি আসক্ত হয়ে পরে । বন্ধুদের সাথে পরের টাকায় কত দিন আর চলে , তাই সে বাড়িতে টাকার জন্য প্রচুর চাপ দিত , বলত আমাকে প্রতিদিন ২০০ টাকা করে দিতে হবে , কোথায় থেকে দিবেন জানিন না , চুরি ডাকাতি করে হলেও দিতে হবে ।
৫০ ঊধ্ব তার বাবা অনেক কষ্টে তাকে টাকা দিত । হঠাৎ একদিন শুনলাম ডিবি তাকে ধরে নিয়ে গেছে , তার সাথে ছিল কয়েক প্যাক ইয়াবা , ম্যচ, মোমবাতি , ,,,,
তার পর তার বাড়িতে কান্নার রোল পরে গেল , গ্রামের সবাই এক সাথে তাদের বাড়িতে জড়ো হল ,অনেকে তারা মা বাবা কে সান্তনা দিতে লাগল ,। ডিবির অফিস থেকে ফোন আসল , আপনার ছেলে এলকায় ইয়াবা বিক্রি করে ও খায় সেই অপরাধে আমরা তাকে ধরে নিয়ে এসেছি , অনেক কাকুতি মিনতির পরেও তাকে আনা গেল না , সে আজ কারাগারে চির বন্দি ।
তাই সাবধান ভাই বোন বন্ধু গন ,
জীবন একটাই জীবন কে ভালবাসুন , মাদক থেকে দূরে থাকুন ।
সৎ সঙ্গে স্বর্গ বাস "
অসৎ সঙ্গে সর্বনাশ"
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




