
ছাত্রাবাস।
---------মোঃসালাহ্উদ্দিন
কলেজ আর বাড়ি
মাঝখানে দিতে হয় অনেক পথ পাড়ি,
তাইতো ছাত্রাবাসে উঠলাম
শিক্ষক,বড় ভাইদের ধরি।
ছাত্রাবাসের পরিবেশ মনপূত হলো
সিনিয়ার ভাইরা অত্যন্ত ভালো,
এই ছাত্রাবাসটি ছড়াচ্ছে
জ্ঞানের আলো।
নানান ফুল ও ফলের গাছ
রয়েছে ছাত্রাবাসের অঙ্গনে,
নিয়মিত আরাধনা চলে
ছাত্রাবাসের মসজিদে।
চপল মনে খেলা করি
কলেজ মাঠে,
গোসল করি মনের আনন্দে
ছাত্রাবাসের পুকুর ঘাটে।
নিবিড় সংস্কৃতির চর্চা
চলে ছাত্রাবাসের ভেতর,
ছাত্ররাজনীতির সংস্পর্শে এসে
দূর হয়েছে মনের সকল ডর।
খোদার কৃপায় জ্ঞানের পাথারে
মন চায় যেতে অবগাহনে,
বড়দের সান্নিধ্যে ছাত্রাবাসের ভেতরে
ইনশাল্লাহ তা সম্ভব হবে।
এমন সুন্দর ছাত্রাবাস চাই
প্রতিটি কলেজে,
ছাত্রছাত্রীরা মগ্ন থাকবে
জ্ঞানের মাঝে।
-----------কল্পনাপ্রসূত।
চাঁদপুর।
তাং০৬/০২/২০১৯ইং
(ছবি:গুগল থেকে)।
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


