আমি লেখালেখিতে খুব একটা পারদর্শী নই তার চাইতে অন্যদের লেখা পড়তেই বেশি ভালোবাসি।
খুব বেশী মন খারাপ হলে অথবা খুব ভালো কোনো লেখা পড়লে কি বোর্ড নিয়ে বসতে মন চায় কিন্তু কি লিখতে কি লিখি আর পরে না আবার পাবলিকের গালি খাই এই ভয়ে আর লেখা লেখি করা হয়ে উঠে না।
এইবার অনেক সাহস সঞ্চয় করে দিলাম শুরু করে,
দেখা যাক কতদুর যেতে পারি
এই ব্লগের অনেকের লেখাই ভালো লাগে মাঝে মাঝে মন চায় কমেন্ট করি ধন্যবাদ দেই কিন্তু আর করা হয়ে উঠছিলো না।
এখন থেকে আশা করি মনের আনন্দে ভালো লেখায় অংশ নিতে পারবো।
যেহেতু আমি পেশায় একজন ম্যাকানিক তাই নিকটাও নিয়েছি ম্যাকানিক হিসেবে।
আর হ্যা মাঝে মাঝেই গাড়ী নিয়ে বক বক করে আপনাদের মেজাজ খারাপ করে দিবো।
আমাদের প্রযুক্তিতে অটোমোবাইল বিভাগে নিয়মিত লিখতে লিখতে অনিয়মিত হয়ে গেছি ।
আর এইখানে নিয়মিতই অনিয়মিত লিখবো সেই আশা নিয়ে শুরু করলাম।
নাকি বলেন
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০০৯ সকাল ৮:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





