আমি অতি সম্প্রতি সাধারন মানুষ থেকে সাধারন ব্লগার এ উন্নীত হলাম।
লেখালেখি জিনিসটা আসলে কেনো যেনো আমার ধাতে নেই।
লেখা লেখার চাইতে পড়তেই আমার বেশী ভালো লাগে।
তারপরেও মাঝে মাঝে মন খুব খারাপ থাকলে অথবা ভাল থাকলে অথবা কারো সাথে কথা না বলে চুপচাপ টাইপ করে মনের ভাব প্রকাশ এর মাঝে অন্য রকম একটা আনন্দ আছে আর সে কারনেই এখানে একটা একাউন্ট খোলা।
আরো একটা কারন হচ্ছে ইয়াহুর ৩৬০ বন্ধ হয়ে যাবার পর অনেকদিন মনের দুঃখে ব্লগানোর আর কোনো যায়গা পাচ্ছিলাম না।
তাই আর কি করা
আপাতত এখানেই নাম নিবন্ধন করিলাম
লেখা নিয়মিত লিখবো না এই প্রতিশ্রুতি দিয়ে শুরু করলাম
এখন অনিয়মিত কয়টা লেখা দেই সেটাও একটা বিষয় আবার লেখা না দিলে সবেধন একাউন্টটা যদি বন্ধ করে দেয় সেটাও একটা চিন্তার বিষয়।
আমার লেখালেখির আরেকটা সমস্যা হচ্ছে শিরোনাম বা লেখার নাম কি দেয়া যায় সেটা নিয়ে চিন্তা ভাবনা।
কোনো একটা নিদ্রিস্ট বিষয় নিয়ে লিখলে ভাবনাটা সহজ হয়ে যেতো কিন্তু এলোমেলো ভাবে টাইপ করতে থাকলে মনের ভাবনার সাথে সাথে লেখাটাও এলোমেলো হয়ে থাকে।
তারপর লেখার শিরোনাম দিতে গেলে মনে হয় নাহ এই শিরোনামটা মনে হয় ঠিক হলো না আবার আরেকটা শিরোনাম দিলে কেমন হয়, অন্যরা কি এই শিরোনামে আগে লিখেছে! তারপর অবশেষে অনেক কাটাকুটির পর এমন একটা শিরোনাম দিলাম!!! যেটা দেখলে পরে আমার নিজেরই মনে হয় ধুর কি ভুয়া একটা শিরোনাম দিলাম।
নাহ এই লেখাটারও কোনো নাম ঠিক করতে পারলাম না উপরের ঘরটা খালি রাখতে পারলে মনে হয় ভালো হতো।
পাঠক নিজেরাই ঠিক করে নিতে পারতেন কি নাম দেবেন।
আপনাদের কি অভিমত

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

