আমরা যারা বাংলাদেশে জন্মেছি এবং বড় হয়েছি তাদের জন্ম সূত্রে অহংকারের কিছু বিষয় আছে।
খুব সামান্য উপকরানাদি নিয়ে সুখে জীবন ধারন করা টা অনেকেই নিজেরা না করলেও দেখে অভ্যস্ত।
আরেকটা হচ্ছে আমাদের ভাষা
এই কিছুদিন আগেও বাংলা টাইপ করা যায় না বা করতে পারিনা দেখে বিশাল আফসোস ছিলো মনে অভ্র এসে সেটা অনেকটাই বলবো না পুরোটাই পুষিয়ে দিয়েছে।
বাংলাদেশ থেকে বের হয়েছি এই ত মাত্র সেইদিন ১৯৯৭ সালের ৩ জুন।
গন্তব্য ছিলো সউদি আরবের রিয়াদ শহর।
৯৭ এর রিয়াদে সেই সময় আজকের মত তেমন বাংলাদেশী ছিলো না।
ছিলো দক্ষিন ভারতীয় আর পাকিস্তানী।
আপনি কেরালা ভাষা বা উর্দু জানলে অবলীলায় চলে ফিরে করে খেতে পারতেন।
ত সেই সময় অনেক আরবরাই বাংলাদেশ উচ্চারন করতে পারতো না।
কারন তাদের ভাষায় ং নাই ।
ছোট ছোট উপজাতীয় মার্কা চেহারার কারনে বাংলাদেশীরাও কনফিউজড হয়ে যেতো আমি কোন দেশের।
আরবরা প্রথমেই শুরু করতো ইয়া ফিলিব্বিনি ওথবা ইয়া ইন্দোনিছি এবং আমরা সচরাচর জবাব থাকতো লা ইয়া আখুয়া আনা মিন বাংলাদেশ
তখন শুরু হতো এভাবে
অ আনতা মিন বানাজালা দেছ
আমিঃ লা মুউ বানাজালা দেছ হাদা বাং লা দেশ
আরবঃ তায়িব তায়িব বানালাদিছ
আমিঃ লাআ মাফি বানালাদিছ আখের শিন মুউ ছিন আউয়াল গুল বাং ওয়া বাদেন লা দেশ শিন
এরপর অনেকে পারতো
অনেকে ডায়লগ দিত কুল্লু ওয়াহেদ ইয়া আখুয়া এশ মুশকিলা আনতা
নাজরান এ একবার এক বেদুঈন বুড়া আমার মাছুম চেহার দেইখা কয় তর বাড়ী কই।
আমি কইলাম বাংলাদেশ
কয় বাংলাদেশ ওইডা আবার কই আমি ত জানি হেজাজ ছাইড়া ইয়ামন এ যাইয়া পাইন্না জাহাজে উঠলে লইয়া যায় মাছর তা তোমার দেশ কি মাছর এর আশে পাশে নাকি।
আমি কইলাম আমার দেশে যাইতে অইলে তাইয়ারা দিয়ে পক্ষির লাহান ছয় ঘন্টা উইড়া উইড়া যাওন লাগে। পরথমে পড়বো হিন্দ তারপরে বাংলাদেশ
বুড়া কয় ওয়াল্লহে বায়িদ মাররা এত্ত দুরের দেশ থেইকা বাপ মা ফালায়া আমাগো দেশে আইছো কাম করতে , আহারে।
যাই হউক ইংরাজগো দেশে আইসা দেখি আমার বাংলাদেশ হইয়া গেছে ব্যাং লা দ্যাশ।
তবে ইংরাজগো অবশ্য বুঝাইতে খুব একটা সমস্যা হয় না খালি বানানটা একটু ঘুরায়া লেখলেই হইয়া যায় যেমন অনেকরেই আমি বি ইউ এন জি দিয়া বাংলাদেশ লেইখা পড়তে বলছি সব্বাই বেশ সুন্দর ভাবেই বাংলাদেশ উচ্চারন করতে পারে।
আগে কোথায় ছিলাম সেটা বললে অনেকেই বোঝে না কিন্তু যেই বলি ছেউডি এরাবিয়া সব্বাই বোঝে কই থেকে আসছি।
কিন্তু এই saudi যদি southy লিখলে সব্বাই বেশ সুন্দর ভাবেই উচ্চারন করতে পারে সাউদি।
ঠিক একই ভাবে প্রবাসে থাকা অনেকেরই বিদেশেদের কাছে বাংলা নাম উচ্চারন করা নিয়ে বিব্রতকর অবস্থা আছে
কিন্তু ঠিক একইভাবে বানান টা একটু উলটা পালটা করে দিলে সব্বাই কিন্তু সুন্দর ভাবেই আপনার নাম উচ্চারন করতে পারবে।
খামোখা হারুন কে হ্যারি
মিজান কে মিজ বানানোর কোনো মানে হয় না, তাইনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


