somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রতিবাদ, প্রতিরোধ, সচেতনতা আসলে কোন কোন গুলো??

২০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা কোন কিছুর প্রচন্ডতা খুব পছন্দ করি যে কোন ব্যাপার-এ হোক। এই ভায়োলেন্সে অল্পকিছু দিন থাকে আগ্রহ এরপর নতুন কিছু পেলে আবার...।

সেদিন এর টি,এস,সি এর ঘটনা যারা ঘটিয়েছে তারা নিঃসন্দেহে অপরাধী। তাদের সঠিক বিচারের মাধ্যমে এই অপরাধের প্রতি এমন দৃষ্টান্ত স্থাপন করা হোক যাতে ভবিষ্যতে এই অপরাধ করার স্পর্ধা না জন্মায়। এটা আপনিও চান আমিও চাই। মানবিক দৃষ্টিকোণ এটাই হওয়া উচিত। আর অপরাধের সঠিক বিচার এর মাধ্যমে আইন এর প্রতিও আস্থাটা যাতে বাড়ে সেটা বোঝানো উচিত প্রশাসনের । কেননা, এই ঘটনার পর থেকে ফেসবুকে এর সহস্র নারীর সেলফি ভিডিও, স্ট্যাটাস, শেয়ার দেখে খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে তারা নিরাপত্তাহীনতার আশঙ্কায় আছে। এবং তাদের ভাষ্যমতে সেলফ ডিফেন্সের জন্যে তারা আইন নিজের হাতে তুলে নিতে চাচ্ছে। এবং যা কখনোই কাম্য নয়।

আমরা সবাই এই অপরাধ এবং অপরাধীর শাস্তির জন্যে প্রতিবাদ করছি। কিন্তু শুধু ফেসবুকে আর আড্ডার টপিক হিসেবে। বাস্তব প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। কেননা আপনার আমার সামনে যখন এই ধরনের ঘটনা ঘটবে তখন আপনি দেখবেন অপরাধের সাথে জড়িত অপরাধীর দল সংখ্যায় ভারী কিনা? যদি হয় তাহলে দ্রুত স্থান ত্যাগ করবেন নিজেকে সেফ জায়গায় নিয়ে যাবেন। আর যদি না হয় তারপর ও তাঁর হেল্প এ যাওয়া নিয়ে মনের ভেতর সন্দেহ থাকে ‘ঘরের খেয়ে বনের মেষ তাড়াতে যাবো আবার পরে বাঘের ভয়-ও তো আছে’ এই টাইপের মনভাব। কেউ যদি এগিয়ে আসে তখন আপনিও হেল্প করার জন্যে এগিয়ে যাবেন। কিন্তু এটা কি তখন ভাবি যে সেই ভিক্টিম মানুষটিও আশায় থাকে কেউ একজন এর যে হেল্প এর জন্যে আসবে।

আমরা সবাই সেফ জোনে গিয়ে সেই কেউ একজনের আশায় থাকি। কিন্তু কেন ?? এই আমাদের সচেতনতা ?? এটাই আমাদের দ্বায়িত্ববোধ ?? এটাই কি মানবিকতা ?? আমরা কেন সেই প্রথম একজন হতে পারি না ?? শুধু এই ব্যাপার এ না সব ক্ষেত্রেই। হ্যা আমাদের পারিবারিক কাঠামো অনুযায়ী খুব ছোট বেলা থেকেই আমাদের মনে একটা নীতি পুষতে বলা হয় সেটা হলো কোন ঝামেলায় যাতে না দেখি আর এটাকেই আমরা পুজি করে সান্তনা দেই মনকে। যা প্রকৃত অর্থে শিক্ষার অপব্যাবহার।

সচেতনতা তৈরী আর বৃদ্ধি মানে প্রথমে নিজে হওয়া তারপর অন্যকে উদ্ধুত করা। আমরা যদি কেউ একজনের আশায় না থেকে আমরাই সেই কেউ একজন হয়ে যাই তবে এভাবেই পরিবর্তন হবে। তাই...

‪#‎হোক_প্রতিবাদ‬ ‪#‎পরিবর্তন‬ ‪#‎সচেতন‬
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৩৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×