হঠাৎ বৃষ্টি,
আনমনে তাকিয়ে হঠাৎ কারো ভেজা চুলে,
স্নিগ্ধতায় সিক্ত হওয়া অবাক দৃষ্টি।
মেঘটার রঙ তাঁর চুলের মত হবে,
বর্ষনে চোখ ভিজে লাল হবে,
আমার মনটা তাঁর হবে,
বৃষ্টিতে প্রেমের সৃষ্টি হবে।
আজ আমি তোমার হব
এই বর্ষনে শুধু দুজন ভিজবো
তোমার চোখে চেয়ে রবো,
অবাক হয়ে শুধু তোমায় দেখবো।
আজ না হয় মনটা তোমার না চেয়ে নিলাম
এই অবিরাম জলের ধারায় তোমার হয়ে গেলাম
দেনা পাওনার হিসেব করছো ?
আচ্ছা মেয়ে, মেঘটুকু তোমার চোখের করে দিলাম।
হঠাৎ বৃষ্টি ।। হৃদয় ।।
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ২:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




