somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটুখানি সময়ের অপেক্ষা...

৩০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকে যে ঘটনাটা নিয়ে তুমি কাঁদছো, কয়েক মাস কিংবা কয়েক বছর পর পেছন ফিরে ঐ একই ঘটনার কথা মনে পড়লে খেয়াল করবা, তোমার আর কান্না পাচ্ছে না ... কোন কোন ক্ষেত্রে পেছনের ঐ কান্নার ঘটনার কথা মনে করলে তুমি হেসে ফেলবা আর ভাববাঃ
"কতটা বোকাই না ছিলাম !!"
তুমি বিশ্বাস করো আর নাই করো, "সময়" নামের জিনিসটা সবকিছু বদলে দেয় ... চিন্তা ভাবনা, দুঃখ কষ্ট, ভালোবাসা - সবকিছু বদলে দেয় ... তোমার ভেতরটাকে সে নতুন করে সাজায় !!
আজকে তোমার কাছে যা অনেক বেশি "ইমপরট্যান্ট" , কালবা পরশু ঐটাই "মূল্যহীন" হয়ে যেতে পারে ...
"TIME is a Great HEALER !!"
সময় সব ক্ষত সারিয়ে দেয় ... সব দুঃখ ভুলিয়ে দেয় আস্তে আস্তে ... সময় নাও ... ছোটবেলায় একটা খেলনা ভেঙ্গেছিলো দেখে চিৎকার করে কান্নাকাটি করেছো ... এখন ঐ খেলনার কোন মূল্য আছে ??
ধাক্কা খেয়ে পড়ে গিয়ে কতবার কেঁদেছো ?? ... এখন রাস্তায় ধাক্কা খেয়ে পড়ে গেলে তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে আবার হাঁটা শুরু করো, তাই না ?? ... কাঁদো তুমি আগের মত ?? ... না তো !!
সময় নাও ... সব রোগের ওষুধ হলো সময় নেয়া ... তোমাকে কেউ কষ্ট দিয়েছে ?? ... একটু সময় নিয়ে কষ্ট সহ্য করো ... এক সময় হয় কষ্টটা ভুলে যাবা অথবা কষ্টটা আর গায়ে লাগবে না কিংবা তুমি এই কষ্টটার কথা মনে করে হাসবা !!
চোখ থেকে না হয় দু ফোঁটা অশ্রু পড়লোই ... হাত দিয়ে ঘুমের ওষুধটা কিংবা ফ্যানের সাথের দড়িটা স্পর্শ করো না ... হাত দিয়ে বরং অশ্রুটুকু মুছে ফেলো ... ট্রাস্ট মি, সব বদলে যাবে এক সময় ... একটাবার পেছন ফিরে দেখার জন্য হলেও অপেক্ষা করো, সময় নাও ... মরলেই তো সব শেষ ... টিকে থাকো ... দেখোই না কি হয় !!
চোখের পানি শুকিয়ে যায় ... কষ্টের রংগুলো একটু একটু করে অস্পষ্ট হতে থাকে ... ব্যথাগুলো আস্তে আস্তে কমে যায় ... তুমি খালি সময় দাও একটু ওদের ... একটুখানি সময় !!"
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫৪
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×