somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চিফ হুইপ-পুত্রের রাজকীয় ওয়ালিমা

২৪ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তিন দিনের জাতীয় শোক দিবসের মাঝেও কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার সিদ্ধেশ্বরপুর গ্রামের বাড়িতে জাতীয় সংসদের চিফ হুইপ উপাধ্যক্ষ এম এ শহীদের ছেলে মার্গুব মোর্শেদ রোমিও’র রাজকীয় বিবাহ-উত্তর ওয়ালিমা অনুষ্ঠান হয়েছে। বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের আকৃষ্ট করতে খাবার পানির বোতলে ছিল বর-কনের ছবি। শুক্রবার সন্ধ্যায় চিফ হুইপ পুত্র ও তার স্ত্রীকে গ্রামের বাড়িতে বরণ করে নেয়া হয় বিশেষ পুলিশি গার্ড দিয়ে। রাজকীয় এ অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রী, বিচারপতি, সচিব, প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক পর্যায়ের ২৫ হাজার মানুষ। ওয়ালিমা অনুষ্ঠানে প্রয়াত প্রেসিডেন্ট জিল্লুর রহমানের জন্য মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।
বঙ্গবন্ধুর জন্মদিনে ঢাকার ফাইভ স্টার হোটেল রেডিসনে জাতীয় সংসদের চিফ হুইপ উপাধ্যক্ষ এম এ শহীদের একমাত্র ছেলে মার্গুব মোর্শেদ রোমিওর বিয়ে হয় যুক্তরাষ্ট্র প্রবাসী মোহাম্মদ এম এ আজাদ ও রেজিনা ফেরদৌস আজাদের প্রথমা কন্যা আহসানা ফেরদৌসি আজাদ লীনার সঙ্গে। চিফ বিবাহ-উত্তর ওয়ালিমার আয়োজন করা হয় গতকাল গ্রামের বাড়ি মুন্সীবাজারের সিদ্ধেশ্বরপুর নোয়া বাড়িতে। গত ২০শে মার্চ সিঙ্গাপুরে প্রেসিডেন্ট মো. জিল্লুর রহমানের মৃত্যু হলে সরকারিভাবে ২১, ২২ ও ২৩শে মার্চ তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের নির্দেশ দেয়া হয়। এ অবস্থায় ২৩শে মার্চ বিবাহ-উত্তর ওয়ালিমা হয়তো একদিন পিছিয়ে যেতে পারে বলে মৌলভীবাজারে সর্ব মহলে ধারণা ছিল। ছেলের ওয়ালিমা অনুষ্ঠানে পিতা চিফ হুইপ উপাধ্যক্ষ শহীদ ছিলেন রাষ্ট্রীয় অতিথি। আবার জাতীয় শোক দিবসের শেষ দিনে শোক পালনের বদলে চিফ হুইপের বাড়িতে রাজকীয় ওয়ালিমা অনুষ্ঠান হয়ে ওঠে টক অদ্য টাউন। সর্বমহলে আলোচনা চলছিল, সরকার ঘোষিত জাতীয় শোক পালনের সিদ্ধান্তে প্রধান বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া তার উত্তরাঞ্চলের দু’দিনের সফরসূচি পরিবর্তন করেছেন। এমনকি ২১শে মার্চ বিএনপি ঢাকার হরতাল বাতিলও করে। অথচ সরকার দলীয় চিফ হুইপ উপাধ্যক্ষ শহীদ ওয়ালিমার অনুষ্ঠান একদিন না পিছিয়ে শোক দিবসের মাঝে রাজকীয় কায়দায় পালন করেন।
খাবারের আইটেমে ছিল পোলাও, গরু খাসি মুরগির মাংশ, মাছ, সবজি, বেগুন ভাজি, ডাল, দই। ছিল আমন্ত্রিত অতিথিদের জন্য কফি কর্নার। এর মধ্যে ১৭টি গরু ও ৪০টি খাসি ছিল। ১২টি গরু ও ২০টি খাসি এক লন্ডন প্রবাসী সরবরাহ করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
২৫ হাজার মানুষের জন্য খাবারের আয়োজন করা হয়। ১০টি বিশাল আকারের প্যান্ডেল করে ৫টি প্যান্ডেল যথাক্রমে কুশিয়ারা, ধলাই, সুরমা, যমুনা ও মনু নদীর নামে রাখা হয়। আর ভিভিআইপি, সচিব উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের জন্য আরও বিশাল আকারের ৫টি প্যান্ডেল করা হয়। খাবারের সঙ্গে জীবন কোম্পানির বর কনের ছবি সংবলিত ৩০ হাজার পানির বোতল সরবরাহ করা হয়। দলীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন বিভাগীয় পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা গবাদি পশু থেকে শুরু করে ব্যবহারী বিভিন্ন সামগ্রী উপঢৌকন প্রদান করেন বলে জানা যায়। রাজকীয় এ আয়োজনে ছিল শ’ শ’ গাড়ির বহর। ফলে ট্রাফিক ব্যবস্থা পরিচালনায় ছিল পুলিশি বিশেষ পদক্ষেপ। অনুষ্ঠানে যোগ দেন রেলমন্ত্রী মুজিবুল হক, সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি এস কে সিনহা, সংসদ সদস্য সৈয়দ মহসিন আলী, সংসদ সদস্য শাহাবুদ্দীন, বিএনপির সাবেক সংসদ সদস্য নাসের রহমানসহ উচ্চ পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তারা।
এদিকে রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে বৃহস্পতিবার বিকালে চিফ হুইপের এপিএস অমলেন্দু সিনহার নামে পাঠানো পত্রে নতুন করে যুক্ত হয় ওয়ালিমা অনুষ্ঠানে বেলা সাড়ে ১২টায় প্রয়াত প্রেসিডেন্ট জিল্লুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠান।
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×