ভারতে আবারও চলন্ত গাড়িতে গণধর্ষণের শিকার তরুণী
২৭ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ভারতে আবারও চলন্ত গাড়িতে গণধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। গতকাল রাতে পাঞ্জাব প্রদেশের অমৃতসরে এ ঘটনা ঘটে। ২১ বছর বয়সী এক তরুণী গণধর্ষণের শিকার হয়ে পুলিশের কাছে অভিযোগ করেন বলে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে। পুলিশ সুপার হরজিত সিং ‘টাইমস অব ইন্ডিয়া’কে বলেন, পুলিশের কাছে ওই তরুণীর অভিযোগ, গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি অমৃতসর বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। তখন ধাতব-ছাই রঙের একটি গাড়ি তার কাছ ঘেঁষে দাঁড়ায়। আরোহীদের একজন জোর করে তাঁকে গাড়ির ভেতরে তুলে নেন। এসময় গাড়িতে দুজন ব্যক্তি ছিল। একজন চালক ও অন্যজন গাড়ির পেছনের আসনে বসা ছিল। গাড়িটি কিছু দূর যাওয়ার পর আরেকজন গাড়িতে ওঠে। গাড়িটি ভারকার দিকে যাওয়ার পথে চতুর্থজনকে তুলে নেয় তারা। পরে চলন্ত গাড়িতে চারজন তাকে ধর্ষণ করে। পরে গাড়িটি সেনানিবাস এলাকায় যায়। ওই তরুণীকে চিকিৎসা-সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় পুলিশ কাউকে শনাক্ত করতে পারেনি।
উল্লেখ্য, গত ডিসেম্বরে চলন্ত বাসে গণধর্ষণের শিকার হয়ে নিহত এক তরুণী। এ ঘটনায় ভারতজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক...
...বাকিটুকু পড়ুন
অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্বঅভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্বঅভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকারদ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১
আজকে স্রেফ একা ছিলাম....

সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই...
...বাকিটুকু পড়ুন
শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।...
...বাকিটুকু পড়ুন