somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাকে দেবে কি সুস্থ্য সমাজ

২৮ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাকে দেবে কি সুস্থ সমাজ ?
------------------------------------------
বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত ঘটনাগুর মধ্যে অধিক আলোচিত ঘটনা হচ্ছে শিশু নির্যাতনের মাধ্যমে হত্যার ঘটনা।শিশু নির্যাতনের ঘটনা যে আগে ঘটেনি তা নয়।এর আগেও এমন অনেক ঘটনাই ঘটছে যা শুনলে বা দেখলে গাঁ নিজের অজান্তেই শিউরে উঠবে।কিন্তু সেসব ঘটনা সংঘটিত হওয়ার সময়,স্থান,কাল পাত্র ভেদে একটা পরিমিতি বোধের মধ্যে ছিলো। কিন্তু সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে এই সংখ্যা ক্রমাগত হারে দিন দিন বৃদ্ধি পাচ্ছে।রাজপথে বাক্স বন্দী নির্যাতিত শিশুর ক্ষত লাশ,টাকার জন্য মা-বাবার হাতে পিটনের শিকার হয়ে ৩বছরের শিশুর মৃত্যু,সিলেটে পিটিয়ে রাজনকে হত্যা,খুলনাতে রাকিবকে পায়ুপথে গ্যাস ঢুকিয়ে হত্যা,মেরে পানিতে ডুবিয়ে রাখা কিশোরীর লাশ,মায়ের হাতে বিষপানে মৃত্যুবরন কারি শিশু,সাভারে সাততলা থেকে নিচে ফেলে নিজের শিশুপুত্রকে হত্যা,মাগুড়ায় মায়ের পেটে গুলিবিদ্ধ শিশুর বাঁচার লড়াই সব ঘটনার সাথে কোন না ভাবে জড়িত আমাদের সমাজেরই কিছু মানুষজন।গত বেশকিছু দিনের সংবাদগুলো পর্যবেক্ষন করলে আমাদের বিস্মিত,ক্ষুদ্ধ আর বেদনার্ত করে,দু চোখ ঝাপসা হয়ে আসে।হঠাৎ করেই কেন মানুষগুলো ইদানি শিশুদের প্রতি এতো হিংস্র হয়ে উঠছে? কেন এই নিষ্ঠুরতা? উওর জানা আছে কি কারো।আমি জানি এর উওর আমাদের কাছে নেই।কেননা আমরা হয়তো ধীরে ধীরে মানুষের জন্য বসবাস উপযোগী সমাজ ব্যবস্থা থেকে যোজন যোজন দূরে সরে যাচ্ছি।আর তাইতো এমন হিংস্রতা আমাদের শিরা-উপশিরাকে ক্রমাগত গ্রাস করে ফেলছে।আমরা হয়ে যাচ্ছি মানবিক থেকে অমানবিক।নীতি নৈতিকাতা ভূলে হচ্ছি আত্নকেন্দ্রিক।অত্যাচার ও হত্যার শিকার এসব শিশুরা আমাদের মানবিক চেতনাকে ধিক্কার দিচ্ছে।আমরা এসব ভয়াবহতা দেখছি,শুনছি তবুও মুখ বুজে চুপচাপ বসে আছি,এবং ভবিষ্যৎ প্রজন্মের চোখের সামনে মূল্যবোধের অবক্ষয়ের চিত্রকে স্পষ্ট করে রাখছি।তাহলে কি বিচারহীনতার সংস্কৃতিই আজকের এই মূল্যেবোধ বিপর্যের কারন?
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:২০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবনের স্টেশনে

লিখেছেন হুমায়রা হারুন, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫৭

রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক সিরাজুর রহমানের বিরুদ্ধে মরণোত্তর মামলা করা হোক।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৫

আ ন ম সিরাজুর রহমান (১৯৩৪ – ১ জুন ২০১৫) ছিলেন একজন বিশিষ্ট বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক, যিনি দীর্ঘ চৌত্রিশ বছর বিবিসি বাংলা বিভাগে অত্যন্ত সফলতার সাথে কাজ করেছিলেন.... ...বাকিটুকু পড়ুন

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৫

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন, তা নিয়ে অনেক অপরাজনীতি হয়েছে। সরকার এই অপরাজনীতি খুব সহজে বন্ধ করতে পারেন। যদি ১৯৭১-এ নিহতদের একটি ডাটাবেইজ তৈরী করা যায় তাহলেই,... ...বাকিটুকু পড়ুন

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

লিখেছেন সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০




সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন

×