গৃহকর্মী নির্যাতন- মানবিকতা কথার ফুলঝুড়ি
------------------------------!------------
দাস প্রথা পৃথিবীর জন্মলগ্ন থেকেই প্রত্যেক্ষ বা পরোক্ষভাবে সব সময় আমাদের মানবিকতা কে প্রশ্নবিদ্ধ করছে।যদিও প্রত্যেকটি ধর্ম বিশেষ করে আমাদের ইসলাম ধর্মে কৃতদাসের প্রতি কেমন আচরন হবে তা বিশদ বর্ননা আছে।এক কথায় প্রকারান্তে ধর্মে দাস প্রথাকে প্রত্যাখান করা হয়েছে।
বর্তমান সভ্য সমাজেও দাস প্রথাকে আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে চরম ভাবে প্রত্যাখান করা হলেও বিশ্ব মানবিকতা আজও দাস প্রথার কূট বেড়জালে আবদ্ধ।যা আমরা আধুনিক যুগে এসেও হারে হারে প্রত্যেক্ষ করছি সর্বদা।কিছুদিন আগে এক বিচারকের বাসা থেকে নির্যাতিত গৃহকর্মী উদ্ধারের ঘটনায় বেশ হতবাক হয়েছিলাম।কেননা যার মাধ্যমে ন্যায় অন্যায়ের রায় ঘোষিত হয়,তার হাতেই যদি ন্যায় ভূ-লুন্ঠিত হয় তবে সেখানে আদর্শের বাণী নিতান্তই ফাকা গুলি।গতকাল খবরে দেখলাম জাতীয় দলের ক্রিকেটার শাহাদৎ এর বাসা থেকে একজন গৃহকর্মীকে নির্যাতন করে রাস্তায় ফেলে দেয়া হয়েছে।স্বভাবতই প্রশ্ন জাগে যিনি তার নিজ গৃহে কর্মীর প্রতি নির্যাতনের রাক্ষসের ভূমিকায় অবর্তীর্ন হতে পারেন ,তিনি কি করে বাংলাদেশের ১৬ কোটি মানুষের প্রতিনিধিত্ব করতে পারেন?
আমরা যাদের কাছ থেকে সারাদিন মানবিকতা রক্ষার অমৃত বাণী শুনছি ,ঠিক উল্টো চিত্রটাই দেখছি তাদের কর্মে।আসলে আস্থাদৃষ্টে মনে হচ্ছে মানবিকতার সঙ্গাটি আবার নতুন করে সঙ্গায়িত করা উচিত।
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


