somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্যাতিক্রম প্রপোজ

২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অনেক দিন থেকে ভাবছি আর দেরি নয় এবার প্রপোজটা করেই ফেলি। প্রতিদিনের মত আজও তার পিছু নিলাম। আজ অদ্ভুত সুন্দর দেখাচ্ছে নীলাকে। নীল ড্রেস পড়েছে কাধে একটা বই ভর্তি ব্যাগ। নামের সাথে ড্রেসের মিল রেখেই মনে হয় ড্রেস বানিয়েছে। নীলার পিছু নিতে নিতে ফাঁকা রাস্তায় এলাম। আশেপাশে কেউ ছিলন। নীলা হেঁটে যাচ্ছে আর আমি তার খানিক পিছনে। তবে মজার ব্যাপার হলো আজ বেশ কয়েকবার নীলা আমার দিকে তাকিয়েছে। তবে যখন তাকিয়েছে তখন আমি মাটির দিকে তাকিয়েছিলাম।

বেশ ভয়ে ভয়ে নীলাকে ডাকলাম। এই যে শুনছেন, হ্যা আপনাকেই বলছি। আমার কথা মনে হয় শুনতে পায়নি কিংবা শুনেও না শোনার ভান করেছে। তারপর আবার ডাকলাম আমার কথা শুনতে পাচ্ছেন, আপনাকেই ডাকছি। দাঁড়িয়ে পড়ল রাস্তায়, আমি ভীষণ ভয় পেলাম। কিছু না বলেই আরেকটু এগিয়ে গেলাম ঠিক তার সামনে মুখোমুখি দাঁড়ালাম।
-হ্যা বলুন কি বলবেন। আমি বেশ কিছুক্ষন থেকে দেখছি আপনি আমায় ফলো করছেন। বকাটে ছেলেদের মত পিছন পিছন ঘুর ঘুর করছেন কেন? দেখে তো বকাটে মনে হয় কিন্তু ব্যাবহার দেখে যেকেউ বকাটে বলবে।
-আচ্ছা আপনি দয়া করে আমাকে কিছু বলতে দেবেন, নাকি আপনি একাই বলে যাবেন।
-হ্যা বলুন কি বলবেন।
-আপনার সাথে আমার কিছু কথা ছিল যদি অনুমতি দেন তাহলে বলি।
-আমি অপরিচিত কারো সাথে কথা বলি না বুঝেছেন? আর হ্যাঁ পরেরবার যেন আমার পিছু পিছু আসতে না দেখি।
-এতক্ষণ যে আমার সাথে প্যাঁচাল পারলেন এগুলা তাহলে কথা ছিল না, তাই তো?
-আজব মানুষ তো আপনি।
-আচ্ছা আমি আজবই না হয় হলাম। যদি কিছু মনে না করেন তাহলে হাঁটতে হাঁটতে কথা বলি। তাহলে আপনার স্কুলে যাওয়াও তাড়াতাড়ি হবে আর আমার কথা গুলোও বলতে পারব।
-আচ্ছা চলুন। তবে হ্যা আমার ৩ হাত দূরে থাকতে হবে।
-বেশ আমি না হয় ৫ হাত দূরেই থাকবো। এবার খুশি তো?
-আচ্ছা চলুন, তার আগে আপনার নাম আর পরিচয় দিয়ে কথা শুরু করুন কি বলবেন।
-আমি হৃদয়। দশম শ্রেণীতে পড়ি। আমার বাসা মেডিকেলের পাশে। আর হ্যাঁ আমি আজ আপনাকে যেটা বলবো সেটা অনেক দিন থেকেই বলতে চাই ভয়ে বলতে পারিনি।
-আপনি এমন ভাবে কথা বলছেন। যেন আপনি আমাকে প্রপোজ করবেন। আর প্রপোজই যদি করেন তাহলে, ফূল কোথায়?
-ধরে নিন প্রপোজ করব। আর হ্যা ফুল ছাড়া কি প্রপোজ হয় না নাকি। ফুল দিয়েই যে প্রপোজ করতে হবে এমন তো কোন কথা না।
-আমার হাতে বেশি সময় নেই যা বলবেন সরাসরি বলুন।
- আপনাকে আমি যেদিন প্রথম দেখি সেদিনই আমার খুব ভাল লেগে যায়। তাই আজ আমার মনের কথাটা বলবো। নীলা আমি..!
-থামলেন কেন? মনে মনে যা ভেবেছি ঠিক তাই। আপনি জানেন আমিও ১০ এ পড়ি। আর আপনি যা বলবেন সেটা আমার দ্বারা হবে না বুঝেছেন। বাসায় গিয়ে পড়াশুনা করেন যান। আর কখনো আসবেন না আমার পিছু।
-আমার পুরো কথা না শুনেই এত গুলো কথা বললেন??
-আচ্ছা এবার তাহলে বলুন আপনার কথা শুনি আগে তারপর আগে যা যা বললাম আবার বলি।
-আসলে আমি আপনাকে ভাল একজন বন্ধু হিসেবে পেতে চাই।
-কী?
-I want to you as a good friend nothing else.
-আমি কখনো ভাবতেই পারিনি জীবনে কখনো কারো মুখ থেকে এরকম কিছু শুনবো। আর হ্যাঁ আপনি তাহলে বলছিলেন কেন যে আমাকে প্রপোজ করবেন?
-এটা কি তাহলে প্রপোজ এর মধ্যে পড়ে না? সবাই তো ভালবাসার প্রপোজ করে আমি নাহয় বন্ধুত্বের জন্য প্রপোজ করলাম।
-হুম বুঝলাম। আপনি আসলেই সবার চেয়ে ব্যতিক্রম। আর হ্যা বন্ধুত্ব করতে চাইলে কিন্তু "তুই" করে বলতে হবে? পারবেন তো?
-হ্যাঁ অবশ্যই পারবো। এখনো তো আমার কথার জবার দিলেন না। তার মানে প্রপোজ রিজেক্ট?
-আমি কখন বললাম যে প্রপোজ রিজেক্ট? হ্যাঁ আমি আমার একজন ভাল বন্ধু হিসেবে আপনাকে গ্রহন করলাম। এবার হ্যাপি?
-হুম, অনেক হ্যাপি। আপনার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো।
-এত ভালোবাসা দিতে হবে না পরে কম পড়ে যাবে তাহলে। আজ অনেক দেরি হয়ে গেল, এখন স্কুলে যেতে হবে। আর হ্যাঁ এখন থেকেই "তুই" বলা শুরু করি Now Start. তুই এখন বাসায় গিয়ে মন দিয়ে বই পড় পরে কথা হবে।
-আচ্ছা আমি বাসায় যাচ্ছি। তুই আগে স্কুলের গেটের ভিতরে যা। আর হ্যাঁ মনে করে রাতে ফোন দিস।
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০১৮ ভোর ৪:৫৬
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

প্রবাদ প্রবচন ও আলী ভাইয়া, জী এস ভাইয়া, খায়রুলভাইয়া ও সত্যপথিকভাইয়াদের পোস্ট..... এই আমি অপ্সরা

লিখেছেন অপ্‌সরা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২২


এই অপ্সরা শুধু একটা নিকই না। জীবনের একটা অংশের নাম। জীবনটা শুরু হয়েছিলো যবে থেকে তার পর ৫/৬ বছর থেকেই জীবনের নানা ক্ষনের নানা মানের উদ্দেশ্য বিধেয় ও... ...বাকিটুকু পড়ুন

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

×