somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অতঃপর হৃদয়
আমাকে নিয়ে লেখার মত আপাতত কিছুই নেই। যেদিন লেখার মত কিছু অর্জন করতে পারবো সেদিন না হয় সময় করে লিখে ফেলবো।

হলুদ হিমুর নীল রূপা

০৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ইদানীং হিমু হতে ইচ্ছে করছিল খুব। তাই ঠিক করেছিলাম হিমু হব। বাজার থেকে হলুদ পাঞ্জাবী কিনে এনে পড়ে ফেললাম। পরের দিন হলুদ পাঞ্জাবী পড়ে রাস্তা দিয়ে যাচ্ছি, কোন এক অজানা গন্তব্যে। রাস্তার পাশ থেকে হঠাৎ নবিতা বলে কেউ ডাকলো। আমি মনে করলাম হয়তো অন্য কাউকে ডেকেছে কিন্তু পরক্ষনে আবার ডাকল, নবিতা। এবার বুঝলাম অন্যকাউকে ডেকেছে কারণ আমার নাম নবিতা নয়।

হাঁটছি এমন সময় একটা মেয়ে আমার দিকে এগিয়ে আসছে। আমি সামনের দিকে যাব তখন সেই অচেনা মেয়েটি আমায় ডেকে বলছে এই যে হিমু আপনাকেই ডাকছি। আমি বললাম, আমি তো আপনাকে চিনিনা তাহলে আপনি আমায় ডাকছেন কেন? আপনি কি আমায় চিনেন? উত্তরে সে বলল, চিনিতো আপনাকে চিনব না এটা কি করে হয়, আপনি তো হিমু অর্ফে নবিতা। বেশ অবাক হয়ে থমকে দাঁড়ালাম। আমি এবার রেগে গিয়ে বললাম আপনি আমায় নবিতা বলে ডাকছেন কেন? কেন ডাকবো না বলুন আপনি তো কান্না করছেন তাই ডাকছি। আমি তাকে বললাম, কে বলেছে আমি কান্না করছি। সে আমায় বলল, আপনার চোখ বলছে আপনি কান্না করছেন। আপনি আয়নায় গিয়ে দেখুন আপনার চোখের কোণে জল জমা হয়ে আছে। আমি বেশ কিছুদিন থেকে দেখছি আপনি যখন রাস্তা দিয়ে হেটে যান প্রায়ই আপনার চোখে জল থাকে। আমার এক বন্ধু আছে নাম নবিতা সে প্রায় সব সময় কান্না করে তাই আপনাকে নবিতা বলে ডেকেছি।

দুজনে কথা বলতে বলতে বেশ কিছুদূর এগিয়ে গেলাম। এবার আমি মেয়েটি কে বললাম, অনেক কথা হয়ে গেছে এবার আপনার নাম যদি বলতেন? হ্যাঁ অবশ্যই, আমার নাম রূপা। আমি আরো অবাক হয়ে গেলাম আর বললাম, আমার লেখা একটা গল্প আছে 'হলুদ হিমুর নীল রূপা'। মেয়েটা ফ্যালফ্যাল করে আমার দিকে তাকিয়ে আছে অবশ্য বেশ লজ্জাও পেয়েছে। এবার আমি রূপা কে বললাম, চলেন চা খাই। রাস্তার পাশে চায়ের দোকানে চা খেতে খেতে অনেক কথা হলো। রূপার ফোন নাম্বারও নেয়া হলো। তারপর চা খাওয়া শেষে রূপা বলল আজ আসি আবার দেখা হবে। রূপা চলে গেল।

বেশ কয়েকদিন হয়ে গেছে আর রূপার দেখা পাইনা। ভয়ে ভয়ে রূপাকে ফোন দিলাম। ফোন রিসিভ করলো, আমি বললাম আমি হিমু। রূপাকে বললাম অনেকদিন যাবৎ দেখা পাইনা আপনার, তাই ফোন করলাম। রূপা বলল আপনি শুধু আমার ফোন নাম্বার নিয়েছিলেন কিন্তু আপনার ফোন নাম্বার দেননি। আর আমারও মনে ছিল না ফোন নাম্বার নেওয়ার কথা। তাই আপনার সাথে যোগাযোগ করতে পারিনি।আপনাকে ভীষণ মনে পড়ছিল কিন্তু যোগাযোগের কোন উপায় জানা ছিল না। এমন কি আপনার বাসার ঠিকানাও জানা ছিল না। রূপা কান্নার সুরে বললো, বাবা মা আমার বিয়ে দিয়েছে আমি এখন আমার শ্বশুর বাড়িতে।

কথা বলতে পারছিলাম না, ফোন টা কেটে দিলাম। তারপর আমার লেখা 'হলুদ হিমুর নীল রূপা' বইটা ছিড়ে ফেললাম। কিছুতেই রূপার কথা মন থেকে যাচ্ছিল না। রূপার নবিতা ডাকটা বার বার তাড়া করে বেড়াচ্ছিল। আমিও তাকে বলিনি ভালোবাসি সেও বলেনি তবুও বোধহয় আড়ালেই ভালোবাসা লুকিয়ে ছিল দুজন দুজনার প্রতি। রূপা হারিয়ে যাবার সাথে সাথে হলুদ হিমুর নীল রূপা গল্পটাও হারিয়ে গেল।
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:১৪
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

পিনাকী ভট্টাচার্য কেন দেশে আসে না, জানেন?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৯


Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য তিনিঞ্চি কেন দেশে আসে না জানেন? তার পাসপোর্টই তাকে সে অনুমতি দেয় না। Meghna Alam থেকে প্রাপ্ত এই ছবিতে দেখা যাচ্ছে তার পাসপোর্টে স্পষ্ট... ...বাকিটুকু পড়ুন

আমাদের সেই এন্টিনিয়ার।

লিখেছেন নাহল তরকারি, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৪৮

কিছু স্বপ্ন, কিছু স্মৃতি এবং নানীর বাড়ি



আমি বেশ কিছুদিন ধরে একটি বিশেষ ধরনের স্বপ্ন দেখছি। স্বপ্নের কথায় যাওয়ার আগে কিছু পেছনের গল্প বলা প্রয়োজন।

ক্লাস নাইনে পড়ার সময় থেকে অনার্স... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×