
গাড়ি, বাড়ি রাস্তায় পাহারা রাখা
সারাদিন একপায়ে দাঁড়িয়ে থাকা
কর্তব্যের চাপে ঠায় অবিচল
তোমাকে কেউ দেখে না
ও প্রহরী, তোমাকে কেউ দেখে না।
ফ্লাট বাড়ির সিড়ির নীচে
পার্ক, পার্কিঙের ঠিক পিছে
অফিস দোকানের বারান্দায়
পড়ে থাক তুমি অবহেলায়
তোমাকে কেউ দেখে না
ও প্রহরী, তোমাকে কেউ দেখে না।
এটিএম বুথে থাকো নিরাপত্তায়
কোটি টাকা রাখা সেই ভরসায়
পয়সার অভাবে হয় না সারা
বাড়ে তলপেট চেপে রাখা কিডনির অসুখ
ফার্নিচারের মতো দাঁড়িয়ে থাকো
দরজা খুলে তুমি মিস্টি হাসো
তবু কেউ কোন কথা বলেনা
ও প্রহরী, তোমাকে কেউ দেখে না।
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


