বাংলাদেশ ওলামা মাশায়েখ তৌহিদি জনতা সংহতি পরিষদের চেয়ারম্যান মাওলানা ফরিদ উদ্দিন মাসউদের রির্পোট করা কথার্বাতা পড়ে বাহ বাহ না দিয়ে পারা যায়না! সাব্বাশ শেখ! মাশায়েখের নেতা! আপনার মতো নেতা পাওয়া খুবই দুষ্কর। আমাদের মহামান্য প্রধানমন্ত্রী যে আপনাকে খুজে পেয়েছেন ও আপনাকে আপনার সঠিক জায়গামত বসিয়েছেন এর জন্য তাকেও অসংখ্য মোবারকবাদ! মাবরুক, মাবরুক জিদ্দান!
কথায় আছে - চোরে চোরে আলি - এক চোর বিয়ে করে আরেক চোরের শালী! পাপি বুজেনা ধমের্র জ্ঞান। আথবাঃ
কি যাতনা বিষে
বুঝিবে সে কিসে
কভু আশিবিসে
ধংসেনি যারে!
আমার জ্ঞান-বুদ্ধি অনেক কম তাই উনার সব কথাগুলো বুঝতে সমষ্যা হচ্ছে। বক্তব্য পড়ে মনে হলো আমাদের শেখে শোলাকিয়া উগ্র সন্ত্রাসবাদ ও উগ্র জঙ্গিবাদকে নাপছন্দ করেন। আবার একই শ্বাসে কিছু কিছু ব্যক্তি-মালিকাদিন প্রতিষ্ঠানগুলো বাজেয়াপ্ত করার জন্য সরকারকে উসকানী দিচ্ছেন তিনি! ইংরাজীতে একে বলে hypocrasy আর বাংলায় 'সুযোগ বুঝে পা ফেলা!' - না আর কিছু?
আমাদের মহান আওয়ামী শেখ ইসলামের শান্তিবাদে বিশ্বাসী কিন্ত জল্লাদ আর ফাসি ছাড়া তার মনের তৃপ্তি মেটেনা। উনার হাদিস সংকলণে যে শব্দগুলো বেশী ব্যবহার হয়েছে তা হলো 'তলোয়ার', 'গলা-কাটা', 'রক্ত' আর 'কাফের'। তাই আমাদের শেখে আাওয়ামী-কান্ডারী সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে বায়ান করেন।
আমার প্রচন্ড ইচ্ছা বতর্মান বাংলাদেশ সরকার এই স্বনামধন্য দেওবন্দী মাওলানাকে 'শতাব্দীর শ্রেষ্ট সেকুলার আলেমে দ্বীন' উপাদিতে ভূষিত করুক। তিনি নবীজির সঙ্গে তার তুলনা না করে এর চাইতে বড় পদক্ষেপ নিয়েছেন - তাহলো কে কাফের আর কে না তা তিনিই নির্ধাঁরণ করার দায়িত্ব নিয়েছেন! কে সন্ত্রাসী কে সাম্প্রদায়িক; কাকে ফাসি দেওয়া দরকার আর কাকে ভারতে পাঠানো দরকার সে দায়িত্বও নেবেন তিনি!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





