somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাহবাগের বদনাম করা, আওয়ামী সরকারের গীবত গাওয়া আর পাকিস্তানী ওলামাদের অনুস্বরন করা - সমর্পূণ নিমক হারামী!

২৫ শে মার্চ, ২০১৩ ভোর ৫:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ইদানিং কেন জানি মাওলানা ফরিদউদ্দিন মাসউদকে পত্র-পত্রিকার প্রথম পাতা থেকে সড়ানো যাচ্ছনা। আর যাবেইবা কেন? তিনি আমাদের আওয়ামী ওলামাদের নেতা। স্যাকুলার আলেমের কি অপরুপ নমুনা। চেহারায় নুরানী চমক - যা আর সব আওয়ামী নেতাদেরকে হার মানায়।

আমাদের মহান প্রধান মন্ত্রীকে এই আচানক স্বাধের একজন কামেল পীরকে আমাদের দলে স্হান দেওয়ার জন্য অনেক ধন্যবাদ জানাই। দেশের উন্নতি যাই করিনা কেন - রিক্রুটম্যন্টের খাতে আমরা এবার সব চাইতে ভাল করেছি। তবে শুধু এই খাতেই না - সব ক্যাটাগারীতেই আমাদের আওয়ামী রিক্রুটম্যন্ট হয়েছে প্রচুর। পয়সা আর শক্তির কি জোড় তার প্রতিফলন হয়েছে বাস্তবে।

ফজিলাতে শেইখ, সাহেবে শাহবাগ, আমীরে বা'জে, সরদারে দ্বি'ভাব হযরত মাওলানা ফরিদউদ্দিন মাসউদ মাঝে মধ্যে কিন্ত আমাদেরকে বেকায়দায় ফেলেন। ইহা আমাদের জন্য খুবই খতিকর। এমনিতেই আমাদের উপর দেশের জনগন এবং বিশ্বের অনেক মানুষ ক্ষেপে আছে। তবে ভারত এখনও আমাদের সহায় আছে। যদিও তারা আমাদেরকে সামান্য কিছু দিয়ে অনেক কিছু নিতেছে - এটাই স্বাভাবিক ব্ন্ধুত্বসুলভ ব্যবহার। হযরত মাওলানার কিছু কিছু কান্ড আমাদের আওয়ামীলীগের জন্য এটাম-বমস্বরুপ ক্ষতিকর।

গত শনিবার রাজধানীর মতিঝিলে আমাদের সরকারের আয়োজনে পুলিশ বেষ্টিত সমাবেশে মাওলানা মাসউদ ঘোষণা দেন, ‘ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করা হারাম, হারাম, হারাম। এই ব্যাংকে যারা অ্যাকাউন্ট করবে তারা শয়তানকেই সহায়তা করবে।’

ইসলামী ব্যাংকে টাকা লেনদেনকে হারাম ঘোষণা করলেও আমাদের মাওলানা সাহেবের ও উনার বিবিজানের নিজেস্ব অ্যাকাউন্ট রয়েছে এই ব্যাংকটিতে। উনার সম্পাদনায় প্রকাশিত মাসিক পাথেয় পত্রিকায় নিয়মিতভাবে ইসলামী ব্যাংকের বিজ্ঞাপন প্রচার করে আসছেন। পত্রিকাটির মালিক হিসেবেও তিনি ইসলামী ব্যাংকের ব্যাপক প্রচার ও প্রসারে কাজ করেন।

এব্যাপারে উনাকে প্রশ্ন করা হলে উনি বলেনঃ 'আমি নিজ থেকেই ইসলামী ব্যাংকে টাকা জমা রাখাকে হারাম ঘোষণা করিনি। এ ঘোষণা দেয়ার এখতিয়ারও আমার নেই। আমি শুধু বলেছি, পাকিস্তানের কয়েকজন শীর্ষস্থানীয় আলেম একটি যৌথ সিদ্ধান্ত দিয়ে বলেছেন, বর্তমানে যেসব ইসলামী ব্যাংক রয়েছে, এগুলোর সঙ্গে প্রচলিত অন্যান্য ব্যাংকের মৌলিক কোনো তফাত্ নেই। ইসলামী ব্যাংক শুধু ইসলামী পরিভাষাগুলোই ব্যবহার করে থাকে। তারা ইসলামী বিধি-বিধান পরিপূর্ণরূপে অনুসরণ করে না। শীর্ষস্থানীয় ওইসব আলেমের বক্তব্য উদ্ধৃত করে আমি কোনো দোষ করিনি'।

মাওলানা যদি কিছু কিছু পাকিস্তানী ওলামাদের মত হয়ে যান তবেতো আমাদের বারটা বাজবে। এতো কাল কেটে কুম্বির আনার চাইতেও জগন্য। পাকিস্তানের কিছু কিছু আলেম ওলামারা শোনেছি তালেবানের পক্ষে কাজ করেন। আমাদের মাওলানাও কি সেই কাতারে শামিল হবেন নাকি?

হযরত মাওলানা ফরিদউদ্দিন মাসউদ আমাদের শহীদ ব্লগারদের জন্য দোয়া করেছেন - চোখের পানি দিয়ে দাড়ি ভিজিয়েছেন। এখন বলতেছেন উনে শাহবাগ সমথন করেননা! কি তাজ্জব ব্যাপার। এমন আঘাত সহ্য করার মতো নয়!

এর চাইতে আরো বড়, জঘন্য হলো সরকারের সমালেচনা করা। এটাকে নাকি বলে গীবত! উনি বলে বেড়াচ্ছেন যে সরকারের সঙ্গে তার বিন্দুমাত্র যোগাযোগ নেই। বরং আওয়ামীলীগ সরকার বরাবরই তার ক্ষতি করেছে। চাকরি ছেড়ে দেয়ার গত চার বছরেও এ সরকার তার সমুদয় পাওনা বুঝিয়ে দেয়নি। কাজেই কেউ যদি বলে যে তিনি সরকারের পক্ষে কাজ করতেছেন, তারা চরম ভুল করবে!

আমার প্রশ্ন হলো উনি যদি আমাদের সরকারের জন্য কাজ না করেন - তবে কার কাজ করেন? উনি যদি আমাদের শাহবাগের দোসর না হোন - তা হলে কার দোস্ত তিনি?
১৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×