মানুষের সাথে কথা বলার দিকনির্দেশনা:
১। কথা বলার উদ্দেশ্য হতে হবে উত্তম এবং কল্যাণকর।
২। কথাবার্তায় সত্যবাদী হোন এবং মিথ্যা বলা থেকে বিরত থাকুন।
৩। কথাবার্তার মাধ্যমে আল্লাহ্র বিরুদ্ধাচরণ করা যাবে না।
৪। কথা বলার সময় গীবত তথা পরচর্চা থেকে বেঁচে থাকুন।
৫। কথায় কথায় কসম খাওয়া থেকে বেঁচে থাকুন।
৬। নিজের জ্ঞান ও প্রজ্ঞার পরিসীমার মধ্যে থেকে কথা বলুন।
৭। তদন্ত করে নিশ্চিত না হয়ে শুধু শোনা কথা নিয়ে মানুষের সাথে আলাপ করা যাবে না।
৮। খেয়াল রাখবেন, মানুষের সাথে আপনার কথাবার্তা এবং আলাপ আলোচনার উদ্দেশ্য যেন হয় সত্যে উপনীত হওয়া।
৯। অন্যকে ছোটো করা এবং অন্যের উপর জয়লাভ করার উদ্দেশ্যে অনর্থক তর্কে লিপ্ত হওয়া থেকে বিরত থাকুন।
১০। আপনার কথা হবে স্পষ্ট, সহজবোধ্য, দুর্বোধ্য শব্দমুক্ত।
১১। আপনার কথা হবে শান্ত প্রকৃতির, পরিষ্কার, শ্রুতিগোচর এবং সর্ব সাধারণের নিকট বোধগম্য।
১২। কথাবার্তায় আন্তরিক হউন। অযথা কৌতুক করবেন না।
১৪। কথা বলুন আর তর্কই করুন — তা করতে হবে উত্তম পন্থায়।
১৫। অন্যদের কথাবার্তা সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করবেন না।
১৬। মানুষের সামনে নিজের প্রশংসা করবেন না, নিজেই নিজেকে বাহবা দেবেন না।
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


