একমাত্র ক্রিকেট খেলা আসলেই আমাদের দেশে দেশপ্রেমিক দেখা যায়। জাতীও পতাকা হাতে নেয়া, লাল-সবুজ পোশাক পড়া, মুখে-গালে উল্কি আঁকা........ আরও কত কি।

দেশের খেলা দেখবার জন্য সকল কাজ ফেলে রেখে স্টেডিয়াম গ্যালারীতে হাজির কিংবা টিভি সেটের সামনে। আর যারা কাজের মাঝে থাকেন তারাও FM রেডিও তে সার্বক্ষণিক কান রাখেন।
দেশের কোন খেলোয়াড় চার-ছয় হাকালে কিংবা উইকেট পেলে আনন্দের সীমা থাকে না। আর ম্যাচ জিতলে তো কথাই নেই .......। পারলে আনন্দে দিগাম্বর হয়ে যাই।
৫০ টাকার টিকেট কালোবাজারে ৫০০০ টাকায় কিনি। আর্থিক অবস্থা ভালো হলে লাখ লাখ টাকা খরচ করে বিদেশে খেলা দেখতে যাই।
দেশের কোন খেলোয়াড়ের বোলিং অ্যাকশন অন্যায় ভাবে নিষিদ্ধ হলে প্রতিবাদের ঝড় তুলি।
.
.
অথচ এই আমরা-ই
>> দেশের স্বার্থ বিরোধী সকল কাজ মেনে নেই।

>> দেশের ব্যাংক রিজার্ভ এর হাজার কোটি টাকা চুরি হলেও নিরব থাকি।
>> সকল খাবারে ভেজাল দেই।
>> দুর্নীতি, ঘুষ সহ সকল অবৈধ কাজ দেখেও না দেখার ভান করি।
>> শত শত শিশু হত্যা মেনে নেই।

>> ডাস্টবিনে খাদ্য খুজতে থাকা ক্ষুধার্ত মানুষের দিকে তাকাই না।
>> কৃষক- শ্রমিক, গার্মেন্টস কর্মী, রেমিটেন্স কর্মীদের মূল্যায়ন করি না।
.
.
কি চমৎকার দেশপ্রেম আমাদের।
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




