somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুখী মানুষের জামা এবং আমাদের সমাজ।

০৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সুখী মানুষের গল্পটা এ রকম---
এক রাজার ভীষণ অসুখ হলো। বহু চিকিৎসক, বৈদ্য, হেকিম, ওঝা দেখানো হলো। কেউই রোগ সারাতে পারছেন না। অবশেষে একজন চিকিৎসক এসে রাজাকে ভালোভাবে দেখে বললেন -'রাজাকে সুস্থ করা যাবে। তবে উপায় হলো একজন সত্যিকারের সুখী মানুষের জামা লাগবে। সে জামা গায়ে দিলে রাজা সুখী হয়ে সুস্থ হয়ে উঠবেন'। তো সেনাপতি পাইক পেয়াদা নিয়ে বেরিয়ে গেলেন সুখী মানুষের খোঁজে। এক সুদর্শনকে চোখে পড়লো। তার শারিরীক সৌন্দর্য দেখলে যে কেউ মুগ্ধ হবে। তারা ভাবলো এ ব্যক্তিই সত্যিকারের সুখী। কিন্তু তার সাথে কথা বলে জানা গেলো যে সে মানসিক ভাবে বেশ বিপর্যস্ত। তার মতে তার চাইতে দুখী কেউ নেই। সেনাপতি হতাশ হয়ে নতুন কারো সন্ধান করতে লাগলেন। এর পর একজন বিত্তশালীকে দেখলেন যার গায়ে জমকালো পোশাক, হাঁতে ডায়মন্ডের ঘড়ি, দামি গাড়ি, চোখে সোনার ফ্রেমে বাঁধানো চশমা আরও কত কি। তাঁকে দেখে তার সাথে আলাপ করতেই তার যত দুঃখ কষ্ট-চাহিদা বেরিয়ে এলো। এভাবে বেশ কয়েকজনকে জিজ্ঞেস করতে করতে ক্লান্ত সেনাপতি নদীর ধারে চলে এলেন। সেখানে দেখলেন এক লোক বেশ আনন্দ করছে। তাকে জিজ্ঞেস করলেন তার বাড়ী কোথায়- সে জবাব দিলো এই নদীর ধারেই আমার বাড়ী ঘর। জিজ্ঞেস করা হলো- ঘর- বিছানা কোথায়? সে বললো- এই যে ছায়াদার গাছ, প্রয়োজন হলে এখানে ছায়ায় ঘুমিয়ে পড়ি।
তার প্রতি কথায় হাসি আর আনন্দ। তার কাছে জানতে চাওয়া হলো সে কী খায়? সে বললো গাছের ফল, নদীর জল, যখন যা পাই তাই খাই। সেটা নিয়ে আমার কোন ভাবনা চিন্তা নাই। বোঝা গেল যে সে সুখী মানুষ। তখন সেনাপতি বললেন -তোমার জামাটি আমাদের দিতে হবে। কারন তোমার জামা গায়ে দিলেই আমাদের রাজার অসুখ ভালো হয়ে যাবে। সেজন্য তোমাকে অনেক স্বর্ণমুদ্রা দেয়া হবে। সুখী মানুষটি হাঁসতে হাঁসতে জবাব দিলো- সাহেব আমার তো কোন জামা নেই। সেনাপতি তাঁর কথা শুনে অবাক হয়ে বললেন- তোমার গায়ে দেবার মত একটি জামাও নেই; তার পরেও তুমি সুখী। লোকটি বললেন- সুখী হবার জন্য জামা, বাড়ি-গাড়ি, টাকা এসবের দরকার হয় না। যার যা আছে তাতে সন্তুষ্ট হলেই সুখ লাভ করা যায়।
=======================
আমাদের সমাজের বাস্তব অবস্থা রবীন্দ্রনাথের এই কবিতার মতন---
এ জগতে, হায়, সেই বেশি চায় আছে যার ভূরি ভূরি--.
রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি।
======সুখী হতে হলে যা করতে হবে=====
=> ত্যাগী হওয়া...প্রাপ্তি নয় প্রদানেই সুখ খুঁজে পাওয়া
=> সবকিছুকেই স্বাভাবিক ভাবে নেওয়া
=> সবসময় সততা বজায় রাখা
=> সবার সাথেই হাসিমুখে কথা বলা
=> ছোট-বড় কিংবা ধনী-গরীব সবার সাথেই বন্ধুসুলভ আচরন করা
=> সুযোগ পেলেই অন্যকে সাহায্য করা
=> খুব কঠিন মার-প্যাঁচের পরিকল্পনার ছকে জীবন না জড়ানো
=> নিজের যা আছে তাতেই তৃপ্ত থাকা।
=> আরো চাই আরো চাই মানসিকতা না থাকা
=> সবাইকে ভালবাসা...ভালবাসা পবার আকাঙ্খা না থাকা
=> সমস্যাকে সমস্যা মনে না করে চ্যালেঞ্জ মনে করে সমাধান করা
=> জীবন সম্পর্কে সব সময় ইতিবাচক চিন্তা করা
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:৪৩
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

কাহিনীটা কী?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭

কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

×