somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

# কোরআনের ভাষাগত সৌন্দর্য:পর্ব ১১ পৃথিবীর স্তর সমুহ ও কোরআন

০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমাদের এই পৃথিবী নিয়ে গবেষনার শেষ নেই , উপরে কি আছে আকাশ , বায়ুমন্ডল পানি সে বিষয়ের সাথে সাথে পৃথিবীর ভু অভ্যন্তরে কি আছে সে বিষয়েও চলছে বিস্তর গবেষনা তেল গ্যাস কয়লা, স্বর্ন, হিরা তো আছেই এবার আরো গভিরে যাওয়ার ইচ্ছা বা দুর থেকে দুরের সৈরজগতকে জানার ইচ্ছা মানুষের সবসময় ছিল। তো দেখাযাক কি আছে আমাদের পৃথিবীর মাঝে :

পৃথিবীর ভু-অভ্যন্তরকে সাতটি ভাগে ভাগ করা হয় ১)Lithosphere —লিথোস্পেয়ার ২) Crust----ক্রস্ট ৩)Upper mantle--- আপার ম্যন্টেল
৪) Mantle-- ম্যন্টেল ৫) Asthenosphere--এসথেনোস্পেয়ার
৬) Outer core- আউটার কোর ৭)Inner core--ইনার কোর



পৃথীবির সবচেয়ে নিচের লেয়ার হচ্ছে ইনার কোর যা একটা সলিড বলের মত যার ব্যস ১২২০ কিলোমিটার (৭৬০ মাইল) যা চাদের ৭০% এর সমান ,আর এটার টেম্পারেচার ৫৪৩০ ডিগ্রি সেলসিয়াস আর ইনার কোর কি দিয়ে পরিপুন জানেন তা হলো লৈহলোহা। সুত্র: Paul Preuss May 12, 2003- Click This Link
https://en.wikipedia.org/wiki/Inner_core

এবার একটু চমকানো তথ্য দেই যেহেতু আমরা দেখলাম পৃথিবীর একেবারে ভিতরের মুল উপাদান হচ্ছে লোহা এবার দেখি কোরআনে লোহা সর্ম্পকে কিছু বলা আছে কি?

আমরা জানি কোরআনের মোট সুরা ১১৪ টি তাই না। আচ্ছা তবে কোরআনের মধ্যবর্তী সুরা কোনটা হবে ১১৪/২ = ৫৭ নং সুরা তাই না চলুন দেখি ৫৭ নং সুরা কি বিষয়ে কোরআনে ৫৭ নং সুরা হলো সূরা আল হাদীদ আর হাদীদ অর্থ কি জানেন হ্যা লোহা SURAH 57: AL HADID (Iron) সুবহানাল্লাহ। আর এটাই কোরআনের একমাত্র সুরা যা কোন পদার্থর নামে ।

আরো মজার বিষয় দেখুন সুরা আল হাদীদ সুরা নং ৫৭ আয়াত নং ২৫ শে বলা আছে "আমি আমার রসূলগণকে সুস্পষ্ট নিদর্শনসহ প্রেরণ করেছি এবং তাঁদের সাথে অবতীর্ণ করেছি কিতাব ও ন্যায়নীতি, যাতে মানুষ ইনসাফ প্রতিষ্ঠা করে। আর আমি নাযিল/প্ররন করেছি লৌহ, যাতে আছে প্রচন্ড রণশক্তি এবং মানুষের বহুবিধ উপকার। এটা এজন্যে যে, আল্লাহ জেনে নিবেন কে না দেখে তাঁকে ও তাঁর রসূলগণকে সাহায্য করে। আল্লাহ শক্তিধর, পরাক্রমশালী। "

Scientists from Stanford University have shown that iron metal will flow through rocks 1,000km beneath our feet.-- New ideas for how Earth core formed,-By Simon Redfern Science reporter, সুত্র: BBC News Click This Link


পৃথীবির আকাশে আমরা জানি মোট সাতটি লেয়ার প্রধান পাচটি ও দুটি বর্ডার লেয়ার রয়েছে : 1. Troposphere--ট্রপোস্পেয়ার, 2. Stratosphere--স্টাটোস্পেয়ার, 3. Mesosphere- মেসোস্পেয়ার, 4. Thermosphere--র্থামোস্পেয়ার, 5. Exosphere-- এক্সোসস্পেয়ার, 6. Ionosphere--আয়োনোস্পেয়ার, 7. Magnetosphere- মেগনেটোস্পেয়ার



সুত্র:https://en.wikipedia.org/wiki/Atmosphere_of_Earth
Click This Link

এবার দেখি কোরআনের সাথে কিছু মিলে কিনা : ) সূরা আত্ব-ত্বালাক্ব সুরা নং ৬৫ আয়াত নং ১২ : "আল্লাহ সপ্তাকাশ সৃষ্টি করেছেন এবং পৃথিবীও সেই পরিমাণে, এসবের মধ্যে তাঁর আদেশ অবতীর্ণ হয়, যাতে তোমরা জানতে পার যে, আল্লাহ সর্বশক্তিমান এবং সবকিছু তাঁর গোচরীভূত। "

এবং সুারা হা-মীম সেজদাহ সুরা নং৪১ আয়াত নং ১২ "অতঃপর তিনি আকাশমন্ডলীকে দু’দিনে সপ্ত আকাশ করে দিলেন এবং প্রত্যেক আকাশে তার আদেশ প্রেরণ করলেন। আমি নিকটবর্তী আকাশকে প্রদীপমালা দ্বারা সুশোভিত ও সংরক্ষিত করেছি। এটা পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর ব্যবস্থাপনা। "

সুরা সাবা সুরা নং ৩৪ আয়াত নং ৩: "কাফেররা বলে আমাদের উপর কেয়ামত আসবে না। বলুন কেন আসবে না? আমার পালনকর্তার শপথ-অবশ্যই আসবে। তিনি অদৃশ্য সম্পর্কে জ্ঞাত। নভোমন্ডলে ও ভূ-মন্ডলে তাঁর আগোচরে নয় অণু পরিমাণ কিছু, না তদপেক্ষা ক্ষুদ্র এবং না বৃহৎ-সমস্তই আছে সুস্পষ্ট কিতাবে"

সুরা ত্বোয়া-হা সুরা নং ২০ আয়াত নং: ৪থেকে ৬ "এটা তাঁর কাছ থেকে অবতীর্ণ, যিনি ভূমন্ডল ও সমুচ্চ নভোমন্ডল সৃষ্টি করেছেন। তিনি পরম দয়াময়, আরশে সমাসীন হয়েছেন। নভোমন্ডলে, ভুমন্ডলে, এতদুভয়ের মধ্যবর্তী স্থানে এবং সিক্ত ভূগর্ভে যা আছে, তা তাঁরই।"

সুরা আল-ফুরকান সুরা নং ২৫ আয়াত নং ৬: "বলুন, একে তিনিই অবতীর্ণ করেছেন, যিনি নভোমন্ডল ও ভূমন্ডলের গোপন রহস্য অবগত আছেন। তিনি ক্ষমাশীল, মেহেরবান।

দেখলেনতো কোরআনের বর্ননা কত নিখুত এখন স্বাভাবিক ভাবে প্রশ্ন আসতে পারে কোরআন কি বিজ্ঞানে ভরপুর ?

বিজ্ঞানে ভরপুর না তবে বিজ্ঞানের অনেক বিষয়ে সুক্ষ আলোচনা রয়েছে যেমন ভ্রুন হতে মানুষ পাহাড় আকাশ সুর্য ইত্যাদি নিয়ে, তবে বিজ্ঞানের সাথে কন্টাডিক্টরি কিছু পাবেন না সেটা বলতে পারি।

কোরআন যে সবার জন্য এটার প্রমান হচ্ছে আপনি চাইলে কোরআনে বিজ্ঞান নিয়ে গবেষনা করতে পারেন চাইলে না করতে পারেন তবে কোরআন নাযীল হয়েছিল মানুষের মোরাল বা মনের দিকে পরিবর্তনের জন্য ,আর কোরআন উপদেশ দেয় সামাজিক, অর্থনৈতিক পরিবর্তনের জণ্য সুষম সমাজ ব্যবস্থার জন্য। কোরআন সাইন্টেফিক গবেষনার চেয়ে মানুষের মনের গবেষনায় বেশি মনোযোগি। তবে সাইন্সের মুল বিষয় কোরআনে আলোচনা করা হয়েছে যাতে মানুষ চিন্তা করে এবং নিত্য নতুন আবিস্কারের মাধ্যমে এগিয়ে যায়।

আমাদের সমাজে সর্বকালে শিক্ষিত অশিক্ষিত সবাই থাকবে তো অশিক্ষিতদের জন্য সাধারন আলোচনা আর শিক্ষিত বা বিজ্ঞদের জন্য বিজ্ঞ আলোচনা, তা না হলে তো আপনারাই বলা শুরু করবেন কোরআন নাকি সর্বকালের সবার জন্য তাইলে এইটাতে একটা সাইন্সের কিছু দেখাও এজন্যই কোরআনে আল্লাহ সকল কিছুই আলোচনা করেছেন যতটুকু দরকার, বাকী মানুষের উপর সে কত গবেষনা আর শিক্ষার মাধ্যেমে এগিয়ে নিতে পারে। মানুষ যতই সাইন্টিফিকলি আগে বাড়ুক তার মন, আর চিন্তা আকাক্ষা তো মানুষের প্রবত্তি, হিংসা, ক্ষোভ, ঘৃনা, ভালোবাসা, আশা, নিরাশা হতাশা সেই একই আছে তাই মোরাল বা মেইন থিমটাতে জোর বেশি দেয়া হয়েছে কোরআনে,

কোন বিষয়ে বিস্তারিত গবেষনা, সমসাময়িক বিষয়ে বিস্তারিত সমাধান সেটা যুগের সথে সে সময়কার বিজ্ঞরা নির্ধারন করবেন। কিন্তু মোরাল বা মেইন থিমটা কিন্তু কোরআনেরই থাকবে যেমন পিতা মাতার সাথে ভাল ব্যবহার, স্ত্রী, কন্য নারীর অধিকার, প্রতিবেশির দায়িত্ব, সমাজের প্রতি দায়িত্ব, রাস্ট্রের প্রতি দায়িত্ব , মানুষে মানুষে আচার আচরন এর মানদন্ড, ভুমন্ডল আকাশ পৃথিবী এ সকল বিষয়ই কোরআনে রয়েছে তবে কোরআনরের মুল শিক্ষাই হলো মানুষকে ভালো পথে পরিচালিত করা সরল পথে যে পথে রয়েছে শান্তি যদি সঠিক ভাবে কোরআনের বিধান মানা হয়।

পুর্বের পর্ব সমুহ:

# কোরআনের ভাষাগত সৌন্দর্য:পর্ব ১০ -- যখন আমি রোগাক্রান্ত হই, তখন তিনিই আরোগ্য দান করেন।
Click This Link

# কোরআনের ভাষাগত সৌন্দর্য:পর্ব ৯ কোরআনে দিন ৩৬৫ , মাস ১২ ও দিন সমুহ ৩০ বার উল্লেখ
Click This Link

# কোরআনের ভাষাগত সৌন্দর্য:পর্ব ৮ মাক্কা বনাম বাক্কা.।
Click This Link

কোরআনের ভাষাগত সৌন্দর্য:পর্ব ৭ সূরা আল আহযাব সুরা নং ৩৩) আয়াত ৪
Click This Link


কোরআনের ভাষাগত সৌন্দর্য:পর্ব ৬- সুনিদ্দিস্ট শব্দ/কথা/বাণী/উক্তি সিলেকশন- সূরা ফীল ১০৫: আয়াত নং ১
Click This Link

কোরআনের ভাষাগত সৌন্দর্য:পর্ব:৫/ সূরা ইয়াসীন ৩৬ আয়াত:৪০
Click This Link

কোরআনের ভাষাগত সৌন্দর্য:পর্ব ৪/ সূরা আল মুদ্দাসসির আয়াত:৩
Click This Link

কোরআনের ভাষাগত সৌন্দর্য:পর্ব ৩ সূরা বনী ইসরাঈল আয়াত ২৩-২৪ ইসলামে পিতা মাতার অধিকার
Click This Link

কোরআনের ভাষাগত সৌন্দর্য:পর্ব: ২ :- নিশ্চই আমি মানুষকে কষ্ট সহ্য কারী/পরিশ্রমি রূপে সৃষ্টি করেছি।
Click This Link

কোরআনের ভাষাগত সৌন্দর্য-১: সুরা বাকারা ২ আয়াত ১৪৩
Click This Link
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০১৩ ভোর ৫:৪৬
৭টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×