somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

# কোরআনের ভাষাগত সৌন্দর্য:পর্ব ৮ মাক্কা বনাম বাক্কা.।

৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বিসমিল্লাহির রহমানির রহিম



কোরআনের আরেকটি ইন্টারেস্টিং ভাষাগত সৈন্দর্য বিষয়ে আজ দেখবো।

আপনি কি এই দুটো নাম আগে শুনেছেন মক্কা নগরী সর্ম্পকে মাক্কা এবং বাক্কা ?

এ দুটি নামই কোরআনে আছে, একবার আল্লাহ বলেন মাক্কা আরেক বার অন্য সুরায় বাক্কা নাম ব্যবহার করেন তবে চলুন দেখা যাক কেন দুটি নাম ব্যবহার করেছেন:

ঐতিহাসিক ভাবে বলতে গেলে এ দুটি নাম একটি শহরের ক্ষেত্রেই ব্যবহার করা হয়েছে যাকে আমরা মক্কা বলে জানি। মাক্কা শহরের আরেকটি ডাক নাম হলো বাক্কা। বাক্কা নামটি এসেছে "বাক" بكك – Bakk হতে যা আরবি ক্রিয়া/ শব্দ/verb। এটা বোঝায় ঘনবসতিপূর্ণ/ভিড়/জনাকীর্ণ/মানুষে পরিপুর্ন ইত্যাদি।

আশ্চর্যজনক ও বিস্ময়কর ব্যপার হলো যে আল্লাহ কোরআনে প্রতিটা শব্দ বিজ্ঞতা ও চমকপ্রদতার সাথে ব্যবহার করেছেন

এখন দেখুন যখন বাক্কা ব্যবহৃত হয়েছে কোরআনে সুরা আল ইমরানে যেখানে বাক শব্দটি আছে যা বোঝায় ঘনবসতিপূর্ণ/ভিড়/জনাকীর্ণ/মানুষে পরিপুর্ন আর আল্লাহ কোরআনে বাক্কা ব্যবহার করেছেন হজ্জের প্রসঙ্গে তিনি বলনে "ওয়া লিল্লাহি আলা-ন-নাসি হিজ্জু-ল-বায়াত" আর হজ্জ মানেই তো ঘনবসতিপূর্ণ/ভিড়/ও মানুষে পরিপুর্ন তাই এখানে কোন নামটা বেশি মানানসই হয় বাক বা বাক্কা তাই না? দেখুন:

إِنَّ أَوَّلَ بَيْتٍ وُضِعَ لِلنَّاسِ لَلَّذِي بِبَكَّةَ مُبَارَكًا وَهُدًى لِّلْعَالَمِينَ
নিঃসন্দেহে সর্বপ্রথম ঘর যা মানুষের জন্যে নির্ধারিত হয়েছে, সেটাই হচ্ছে এ ঘর, যা মক্কায় (বাংলা অনুবাদে মক্কায় বলা আছে হবে বাক্কা) অবস্থিত এবং সারা জাহানের মানুষের জন্য হেদায়েত ও বরকতময়। সুরা আল ইমরান সুরা নং ৩ আয়াত নং ৯৬

فِيهِ آيَاتٌ بَيِّـنَاتٌ مَّقَامُ إِبْرَاهِيمَ وَمَن دَخَلَهُ كَانَ آمِنًا وَلِلّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلاً وَمَن كَفَرَ فَإِنَّ الله غَنِيٌّ عَنِ الْعَالَمِينَ
এতে রয়েছে মকামে ইব্রাহীমের মত প্রকৃষ্ট নিদর্শন। আর যে, লোক এর ভেতরে প্রবেশ করেছে, সে নিরাপত্তা লাভ করেছে। আর এ ঘরের হজ্ব করা হলো মানুষের উপর আল্লাহর প্রাপ্য; যে লোকের সামর্থø রয়েছে এ পর্যন্ত পৌছার। আর যে লোক তা মানে না। আল্লাহ সারা বিশ্বের কোন কিছুরই পরোয়া করেন না। -----সুরা আল ইমরান সুরা নং ৩ আয়াত নং ৯৭

কিন্তু যখন আল্লাহ মাক্কা নাম ব্যবহার করেন তখন হজ্জ সম্পর্কে কিছু বলা হয় নি শুধু মক্কা নগরী বিষয়ে বলেছেন দেখুন:

وَهُوَ الَّذِي كَفَّ أَيْدِيَهُمْ عَنكُمْ وَأَيْدِيَكُمْ عَنْهُم بِبَطْنِ مَكَّةَ مِن بَعْدِ أَنْ أَظْفَرَكُمْ عَلَيْهِمْ وَكَانَ اللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرًا --তিনি মক্কা শহরে তাদের হাত তোমাদের থেকে এবং তোমাদের হাত তাদের থেকে নিবারিত করেছেন তাদের উপর তোমাদেরকে বিজয়ী করার পর। তোমরা যা কিছু কর, আল্লাহ তা দেখেন। --- সুরা আল ফাতাহ সুরা নং ৪৮ আয়াত নং ২৪

এবং كَذَلِكَ أَوْحَيْنَا إِلَيْكَ قُرْآنًا عَرَبِيًّا لِّتُنذِرَ أُمَّ الْقُرَى وَمَنْ حَوْلَهَا وَتُنذِرَ يَوْمَ الْجَمْعِ لَا رَيْبَ فِيهِ فَرِيقٌ فِي الْجَنَّةِ وَفَرِيقٌ فِي السَّعِيرِ --এমনি ভাবে আমি আপনার প্রতি আরবী ভাষায় কোরআন নাযিল করেছি, যাতে আপনি মক্কা ও তার আশ-পাশের লোকদের সতর্ক করেন এবং সতর্ক করেন সমাবেশের দিন সম্পর্কে, যাতে কোন সন্দেহ নেই। একদল জান্নাতে এবং একদল জাহান্নামে প্রবেশ করবে। --৪২) সূরা আশ-শুরা আয়াত নং ৭

এই ক্ষুদ্র বিষয় যা আপনি ও আমি হলে বলতাম মাক্কা বা বাক্কা একই জিনিস একটি নাম বললেই হলো, একই অর্থ বহন করে। কিন্তু কোরআনের নির্ভুলত যথাযথতা ও স্পষ্টতার লেভেল অনেক উপরে যা অন্য কোন কিছুর সাথে তুলনা হয় না। আমরা মানুষরা সেই লেভেলে চিন্তা করেতে পারি না আমরা সেই লেভেলের একুরেসি/ যথাযথতা মেইন্টেন করতে পারি না আমাদের স্বীমাবদ্ধতার কারনে।

একটি বিষয় যা আমরা কোরআন হতে শিখতে পারি যে আমাদের কি পরিমান কেয়ারফুল হতে হবে, কথা বলার সময় আমাদের কি পরিমান খেয়াল রাখতে হবে যাতে অবান্চিত ও খারাপ কথা বা ভুল কথা না বলি তাই না? আর যারা দেশের আসনে বসেন বা যারা আমাদের প্রতিনিধি তদের তো কথা বলার সময় আরো বেশি খেয়াল রাখতে হবে , কিন্তু আতিব দুঃখের সাথে বলতে হয় যে আমাদের প্রতিনিধিরা একটি ক্ষমতা পেলেই বেমালুম ভালে যান তাদের কথা শুনলে সাধারন জনগন তাদের মনে মনে গালি দিয়েই বসে। আরেক দল রয়েছে যারা জনগনকে ভুল বুঝিয়া ভুল কথা প্রচার করে তাদেরও কথার লাগাম না দেয়ার কারনে দেশের পরিস্থিতি খারাপ হয়। তাদের জন্য একটি কথাই আল্লাহ আমাদের উপদেশ দেন "
خُذِ الْعَفْوَ وَأْمُرْ بِالْعُرْفِ وَأَعْرِضْ عَنِ الْجَاهِلِين-----আর ক্ষমা করার অভ্যাস গড়ে তোল, সৎকাজের নির্দেশ দাও এবং মূর্খ জাহেলদের থেকে দূরে সরে থাক।". -সুরা আরাফ সুরা নং , আয়াত.১৯৯

তাই আমাদের সবার উচিৎ আমাদের কথার লাগাম দেয়া এটাই মহানবীর সুন্নাহ এবং আল্লাহ শেখানো ম্যনার। কারন আল্লাহ খুবই সুক্ষ ভাবে সঠিক ভাবে যথাযথ ভাবে কথার ,শব্দের ও নামের প্রয়োগ করেন।

আল্লাহ আমাদের সবাইকে সঠিক ও সরল পথে পরিচালিত করুন---আমিন।

তথ্য সুত্র: Click This Link
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১৩ ভোর ৪:০৪
১০টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির মোহে বন্দি জীবন: এক যান্ত্রিক সভ্যতার আর্তনাদ

লিখেছেন মেহেদী আনোয়ার, ১৫ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৪৯


বর্তমানে আমাদের চারপাশের জীবনযাত্রা যেন এক ধূসর পাণ্ডুলিপি। আমাদের প্রতিদিনের যাপন ক্রমেই রুক্ষ হয়ে উঠছে, যেখানে ব্যস্ততার বেড়াজালে আটকা পড়ে আছে মানুষের সহজ-সরল আবেগগুলো। আমরা যাকে 'উন্নত জীবন' বলছি, তা... ...বাকিটুকু পড়ুন

ভাসানী-জিয়ার সম্পর্ক ইতিহাসের দায় ও তথ্যবিভ্রাট

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১৫ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৪:৩৭

রাজনীতি কেবল ক্ষমতার পালাবদল বা সংখ্যার খেলা নয় বরং রাজনীতি হলো একটি জাতির আদর্শিক দর্পণ। এই দর্পণে যখন ঘুন পোকায় ধরে তখন ই জাতির পথচলা স্থবির হয়ে পড়ে একটি জাতি... ...বাকিটুকু পড়ুন

'সাংবাদিক আলী' কে বা কারা?

লিখেছেন শেহজাদ আমান, ১৫ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:২০



এক আজীব জীব এই সাংবাদিক আলীরা! আর কিছু না থাকুক, উটকো কিছু ভাব বা আত্মবিভ্রম ঠিকই আছে তাদের। নিজেদের বুদ্ধির অভাব থাকিলেও অন্যদেরই তারা 'বুদ্ধি নাই' মনে করেন। কখনো... ...বাকিটুকু পড়ুন

ফ্যামিলি কার্ড যদি থাকে, তবে গুম-ভাতা কেন নয়?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই এপ্রিল, ২০২৬ রাত ১১:৩৫


পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ দশ ফ্যাসিবাদের তালিকা করলে শেখ হাসিনার নাম ওপরের দিকেই থাকবে। এই শাসনামলে বিএনপি-জামায়াতের হাজার হাজার নিরীহ নেতাকর্মীকে যে আয়নাঘরে বন্দি করা হয়েছিল, তার একেকটা ঘটনা শুনলে... ...বাকিটুকু পড়ুন

হযরত আলী (রা.) ও হযরত মুয়াবিয়ার (রা.) যুদ্ধে আল্লাহ হযরত মুয়াবিয়ার (রা.) পক্ষে ছিলেন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৬ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:০৬



সূরাঃ ৫ মায়িদা, ৬৭ নং আয়াতের অনুবাদ-
৬৭। হে রাসূল! তোমার রবের নিকট থেকে তোমার প্রতি যা নাযিল হয়েছে তা’ প্রচার কর। যদি না কর তবে তো তুমি তাঁর রেসালাত... ...বাকিটুকু পড়ুন

×