somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা শুইনা কোরআন না বুঝা মুসলমান বনাম এক ধর্ষিত কিশোরী

০৪ ঠা জুন, ২০১৩ সকাল ৮:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



খুবই দুঃখ ও মর্মাহত হই একটি খবর ফেসবুকে পড়ে তা হলো জোরপূর্বক ইসলামে ধর্মান্তরিত করে কথিত বিয়ের নামে আটকে রেখে ৫৫ দিন ধরে ধর্ষণ করে এক জানোয়ারের বাচ্চা। আর এই সংবাদ প্রচার হওয়ার পরপরই ব্লগ এবং ফেইসবুকে প্রগতিশীলদের শেয়ার দেখলাম আর দেখছি এর মাঝে ইসলামকে হেয় করার অপচেস্টা।

আবার অনেকে দেখছি এই ব্যপারে সহমত প্রকাশ করছে , জানা নেই তারা কেমন মুসলিম, ওরা পরিমল হতে পারলে আপনিও পরিমল হবেন এইটা ইসলাম নয়।

ইসলাম কখনোই ধর্ষনকে সমর্থন করে না, একজন ধর্ষক কখনও ধার্মিক হতে পারে না। কে কাকে ধর্ষন করল সেটা গুরুত্বপূর্ণ নয়। ধর্ষকের কঠোর শাস্তি হওয়া গুরুত্বপূর্ণ।

ইসলামে নারীর অধিকার বিষয়ে যাদের চুলকানি আছে তারা আমার পুর্বের এই পোস্ট দেখতে পারেন: নারী ও ইসলাম- আসুন দেখি সত্যের চোখে Click This Link

এবার আসি সেই জোর করে ধর্ম গ্রহনের ব্যপারে। ইসলামে ধর্মের ব্যপারে জোরজবরদস্তি নেই -এর প্রমান ইসলামের মুল বানী আল্লাহ প্রদত্ত গ্রন্থ নিজেই খুলে দেখুন :

আল-কোরআন-সূরা আল বাক্বারাহ (মদীনায় অবতীর্ণ
(০২:২৫৬) অর্থ- দ্বীনের ব্যাপারে কোন জবরদস্তি বা বাধ্য-বাধকতা নেই। নিঃসন্দেহে সুপথ প্রকাশ্যভাবে কুপথ থেকে পৃথক হয়ে গেছে। এখন যে ‘তাগুৎ' কে মানবে না এবং আল্লাহতে বিশ্বাস স্থাপন করবে, নিশ্চয় সে এমন সুদৃঢ় হাতল ধারণ করে নিয়েছে যা ভাঙবার নয়। আর আল্লাহ সবই শুনেন এবং জানেন।

সূরা ইউনুস (মক্কায় অবতীর্ণ)
(১০:৯৯) অর্থ- আর তোমার প্রতিপালক যদি চাইতেন, তবে পৃথিবীতে যারা রয়েছে, তাদের সবাই ঈমান আনত সমবেতভাবে। তবে কি তুমি ঈমান আনার জন্য মানুষের উপর জবরদস্তি করবে?

(১০:১০০) অর্থ- আর কারও পক্ষে ঈমান আনা সম্ভব নয়, যতক্ষণ না আল্লাহর হুকুম হয়। পক্ষান্তরে যারা বুদ্ধি প্রয়োগ করে না (অনুধাবনের চেষ্টা করে না), তাদের তিনি কলুষ-লিপ্ত করেন।

সূরা আল-ফুরকান (মক্কায় অবতীর্ণ)
(২৫:৫৬) অর্থ- আমি আপনাকে সুসংবাদদাতা ও সতর্ককারীরূপেই প্রেরণ করেছি।

(২৫:৫৭) অর্থ- বলুন, আমি তোমাদের কাছে এর কোন বিনিময় চাই না, সুতরাং যে ইচ্ছা করে, সে তার পালনকর্তার পথ অবলম্বন করুক।

সূরা ক্বাফ (মক্কায় অবতীর্ণ)
(৫০:৪৫) অর্থ- তারা যা বলে, তা আমি সম্যক অবগত আছি। আপনি তাদের উপর জোরজবরদস্তিকারী নন। অতএব, যে আমার শাস্তিকে ভয় করে, তাকে কোরআনের মাধ্যমে উপদেশ দান করুন।

(০৯:০৬) অর্থ- আর মুশরিকদের কেউ যদি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করে, তবে তাকে আশ্রয় দেবে, যাতে সে আল্লাহর বাণী শুনতে পায়, অতঃপর তাকে তার নিরাপদ স্থানে পৌঁছে দেবে। এটি এজন্যে যে তারা অজ্ঞ লোক।

তোমরা কি কিতাবের কিছু অংশে ঈমান রাখ আর কিছু অংশ অস্বীকার কর? সুতরাং তোমাদের মধ্যে যারা তা করে, দুনিয়ার জীবনে লাঞ্ছনা ব্যতীত তাদের কি প্রতিদান হ’তে পারে? ক্বিয়ামত দিবসে তাদেরকে কঠিনতম আযাবে নিক্ষেপ করা হবে। আর তোমরা যা কর, আল্লাহ সে সম্পর্কে উদাসীন নন’ (বাক্বারাহ ২/৮৫)।

এখান থেকেই পরিস্কার যে ইসলাম ধর্ম জোর করে গ্রহন করার জন্য নয় বুঝে পালন করার জন্য। ধর্ম গ্রহন করা না করার ব্যাপারে কোন জোর জবরদস্তি নাই। সত্য প্রকাশিত হওয়ার পর প্রত্যেকে পুর্ণ স্বাধীন ভাবে বিবেচনা করে সিদ্ধান্ত নেবে তা গ্রহন করবে কি করবে না।

অমুসলিমদের মুসলিম বানানোর ব্যাপারে জোর জবরদস্তি করা যাবে না। তবে ইসলামের সু-মহান বানী পৌছে দিতে হবে। তার ধর্ম তাকে স্বাধীনভাবে পালন করতে দিতে হবে। ইসলামী রাস্ট্রের অধিবাসী হলে তাকে কোনো কোনো ক্ষেত্রে মুসলিমদের চাইতে বেশী সুযোগ-সুবিধা দিতে হবে

ইসলাম সবসময়ে সবার, স্পেশালী নারীর অধিকার ও স্বাধীনতার প্রতি উৎসাহ, সমর্থন ও সবাইকে তাদের ধর্ম পালনে বাধা না দিতে বলা হয়েছে। এখন যারা ধর্ষনের মত ঘৃন্য কাজ করছে তারা ইসলামের চরম শত্রু।

নামে মুসলিম হলে বা ইসলামের নামে খারপ কাজ করলে সেটা ইসলামের দায় নয়, সেই কাজ যে করেছে সে মুমিন বা মুসলমান নয়, মুসলমানের পরিচয় হলো সেই যার কথা ও কাজে হবে কোরআনের আলোকে। তাই আসুন কোরআন নিজে বুঝে পড়ুন অন্যকে বুঝে পড়তে উৎসাহিত করুন।

যারা ইসলামের নামে মানুষের অধিকার কেড়ে নেয় মানুষকে কস্ট দেয়, খারাপ কাজ করে ইসলামের নামে তাদের জন্য সুস্পস্ট ভাবে বলা আছে : "তারা কি দেখেনি যে, আমি তাদের পুর্বে কত সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছি, যাদেরকে আমি পৃথিবীতে এমন প্রতিষ্ঠা দিয়েছিলাম, যা তোমাদেরকে দেইনি। আমি আকাশকে তাদের উপর অনবরত বৃষ্টি বর্ষণ করতে দিয়েছি এবং তাদের তলদেশে নদী সৃষ্টি করে দিয়েছি, অতঃপর আমি তাদেরকে তাদের পাপের কারণে ধ্বংস করে দিয়েছি এবং তাদের পরে অন্য সম্প্রদায় সৃষ্টি করেছি।"সূরা আল আন-আম সুরা নং ৬ আয়াত নং ৬।

এবার যারা এরকম ঘৃন্য কাজ করেছে :
১। নারীর সম্মানের অপমান এবং
২। কোরআনের বিধানের সুস্পস্ট লংঘন


তাদেরকে ব্যভিচারী ও ইসলামে ধর্ম অবমাননাকারী হিসেবে সবার সামনে ফাসিতে ঝুলিয়ে বা পাথর মেরে বা শরীরের চামড়া ছিলে লবন দেয়া হবেনা কেন?

ধর্ষণের শাস্তি প্রকাশ্যে ছবির মতো দেয়া হোক। বেশী না , দুই তিনটা এইভাবে শাস্তি পাইলে এমনিতেই কমে যাবে

সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০১৩ ভোর ৪:০৪
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×