somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের ভবিষ্যৎ প্রজন্মের চিকিৎসার ভার আমরা কাদের হাতে তুলে দিচ্ছি ?

১০ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জ্বর হলে প্যারাসিটামল খেতে হয় সবাই জানেন। পল্লী চিকিৎসক আর ফার্মেসির বদৌলতে এখন সাথে জিম্যাক্স বা সিপ্রোসিন জ্বর এর রুটিন ট্রিটমেন্ট হয়ে গেছে। কিন্তু জানেন কি জ্বর কেন হয়? শোনেন তাহলে, জ্বরের অন্তত এক হাজারটা কারণ আছে। কয়েকটা বলি। টাইফয়েডে জ্বর হয়, ম্যালেরিয়ায় জ্বর হয়, টিবিতে জ্বর হয়, কালাজ্বরে জ্বর হয়, প্রস্রাবে ইনফেকশন থেকে জ্বর হয়, এপেন্ডিসাইটিস, সাইনুসাইটিসে জ্বর হয়, জরায়ুর ইনফেকশনে জ্বর হয়, ক্যান্সারে জ্বর হয়। আপনি কি জানেন প্রত্যকটা জ্বরের চিকিৎসা আলাদা? আপনার কেন জ্বর হল এটা খুজে বের করার দায়িত্ব কার? ডাক্তারের। একজন ডাক্তার জ্বরের কথা শোনার পর কি চিন্তা করে জানেন? চিন্তা করে আপনর বয়স কত? আপনার জ্বর কতদিন ধরে? জ্বর কি সবসময় থাকে নাকি মাঝে মাঝে আসে? দিনে কয়বার আসে? যখন আসে খুব বেশী আসে নাকি অল্প অল্প আসে? জ্বর কি কাপুনি দিয়ে আসে? প্রস্রাবে কি জ্বালাপোড়া হয়? আপনার কি ওজন কমে যাচ্ছে? কাশি হয়? এইসবগুলো চিন্তা করার পর তিনি কয়েকটা কারণ দাড় করান। তারপর আসল কারণ নিশ্চিত হওয়ার জন্য আপনাকে হয়ত ২-৩ টা পরীক্ষা করতে দিতে পারেন। আবার নাও দিতে পারেন যদি তিনি মনে করেন জ্বরটা স্রেফ ভাইরাল। তারপর তিনি ঠিক করেন আপনাকে কি চিকিৎসা দেবেন।

আপনি বলতে পারেন ডাক্তার তো দেখে মাত্র ২-৩ মিনিট। এত চিন্তা করে কখন? এখানেই প্রশ্ন। যে চিন্তা করতে পারে তার জন্য ৩ মিনিটই যথেষ্ট। যে চিন্তা করতে পারে না সে ১৫ মিনিটেও করতে পারে না। চিন্তা করতে যোগ্যতা লাগে। এই যোগ্যতা একদিনে হয় না।

"মেডিকলের পড়াশুনা এমনিতেই এত কঠিন যে পাশ করতে হলে পড়াশুনা করেই পাশ করতে হয়" এই হাস্যকর যুক্তি অনেককেই দিতে শুনেছি। পাশ করতে পড়াশুনা ঠিকই করতে হয় কিন্তু ভিতরের যে চিন্তাশক্তি সেটা কি উন্নতি করা সম্ভব? সেটা তো হয় সেই প্রথম শ্রেণীতে শিশু যখন অ আ ক খ শেখে তখন থেকে। সেটা কি এই বয়সে অর্জন করা যায়?

প্রাইভেট মেডিকেলে ভর্তি পরীক্ষায় পাস মার্ক ২০ করার দাবী জানিয়ে সংবাদ সম্মেলন হয়েছে। ভর্তি পরীক্ষায় ২০ মার্ক পেতে কতখানি জ্ঞান থাকা লাগে? আপনি জানেন দেশের পাবলিক পরীক্ষায় পাশনম্বর ৩৩? আর কিছু বলতে চাই না। শুধু প্রশ্ন করতে চাই পাশমার্ক পাওয়ার যোগ্যতা যাদের নাই তাদের কাছ থেকে আপনি কি চিকিৎসা আশা করতে পারেন? জ্বর হলে "নাপা" ব্যাস এর বেশী কিছু না।

পৃথিবীর প্রায় সব দেশে চিকিৎসা বিষয়টাকে খুব সেনসিটিভ বলে বিবেচনা করা হয়। ইউরোপে চিকিৎসক হিসেবে প্রাকটিস করতে হলে প্লাব পাশ করতে হয় আর অস্ট্রেলিয়ায় এএমসি। আমেরিকা তো আরো এক ধাপ বাড়া ওদের ইউএসএমএলই পাশ করলেও এশিয়ার চিকিৎসকরা নাকি শুধু এশিয়া থেকে যাওয়া রোগীদের চিকিৎসা দেয়ার সুযোগ পায়। কেন এমন কড়াকড়ি জানেন? ওদের কাছে চিকিৎসা জিনিসটা ছেলেখেলা নয়। চিকিৎসার মানের ক্ষেত্রে একবিন্দু ছাড় দিতে ওরা রাজী নয়।

প্রাইভেট মেডিকেল কলেজ থাকতে পারে। সেখানে কারা পড়বে? যাদের টাকা আছে তারা? নাকি যারা যোগ্যতা থাকা সত্বেও সিট স্বল্পতার কারণে সরকারী মেডিকেলে পড়ার সুযোগ পায়নি তারা? একটু চিন্তা করে দেখুন কোনটা মানদন্ড হওয়া উচিত?

কাজটা তো কঠিন না। এখনতো একসাথেই পরীক্ষা নেয়া হয়। সরকারী মেডিকেলের ওয়েটিং লিস্ট থেকে প্রাইভেট মেডিকেলে ছাত্র নেয়া হয়। শুধু কাটমার্ক করতে হবে ৫০ বা সর্বনিম্ন ৪৫। একদিন যে ছাত্রটি মানুষের জীবন মৃত্যুর দায়িত্ব নেবে তার এতটুকু যোগ্যতা থাকবে না?

গত দুই বছরে আমার পরিচিত বেশ কয়েকজনকে দেখেছি কোন ভার্সিটিতে চান্স না পেয়ে শেষে প্রাইভেট মেডিকেলে ভর্তি হয়েছে। কি লজ্জা ! কি লজ্জা !! ডাক্তার পরিচয় দিতে ইদানিং কষ্ট হয়।

কষ্টটা এখন শুধু আমাদের। ১৫ বছর পর কষ্টটা শুধু আমাদের থাকবে না। ২০ পাওয়া ছেলেটা দায়িত্ব নিবে কার্ডিওলজি ইউনিটের। ২২ পাওয়া ছেলেটা গলব্লাডার অপারেশন করবে। অপারেশনের টেবিলে থাকবে কে জানেন? আপনি। অথবা আপনার প্রাণপ্রিয় সন্তান।

এখন সিদ্ধান্ত নিন আপনি কি করবেন? যা হবার হোক ভেবে চুপচাপ বসে থাকবেন? নাকি প্রতিবাদ করবেন?

আসুন আমরা সকল পেশার মানুষ এক হই। আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারি না

লেখাটি পূর্বে আমার ব্লগে প্রকাশিত হয়েছে "আমাদের ভবিষ্যৎ প্রজন্মের চিকিৎসার ভার আমরা কাদের হাতে তুলে দিচ্ছি ?"
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩
৮টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:১৪

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?
--------------------------------------------------------------------
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিকে কেন্দ্র করে ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা, কর্মীদের আটকে রাখার ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ
একটি বইকে কি... ...বাকিটুকু পড়ুন

Extra Long - Dual Coverage!

লিখেছেন মুনতাসির, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৫

আজান দিলে আমাদের দেশের অনেক নারীর মাথায় কাপড় দেওয়ার একটা দীর্ঘদিনের অভ্যাস আছে। আজান শুরু হলো, ওড়না মাথায় উঠল। ব্যাপারটা এত দ্রুত ঘটে যে মাঝখানে চিন্তাভাবনার বিশেষ সুযোগ নেই।

সমস্যা হচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

জল-জলন্ত

লিখেছেন রাজীব নুর, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৫৪



সময় তখন ১৯৫০ সাল।
অলকা থাকে আমেরিকার ফারগো নামক শহরে। খুবই ছোট শহর। শহরটি ছবির মতন সুন্দর। শীতের সময় প্রচণ্ড শীত পড়ে। এলিন নামের এক বৃদ্ধার কাছ থেকে অলকা দুই রুমের... ...বাকিটুকু পড়ুন

৩৬ জুলাইয়ের আন্দোলনে কোটি কোটি মানুষকে টাকা দেওয়া হয়েছিলো?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২৩

গানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16



১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,... ...বাকিটুকু পড়ুন

×