somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মিজানুর রহমান মিলন
আমার ব্লগবাড়িতে সুস্বাগতম !!! যখন যা ঘটে, যা ভাবি তা নিয়ে লিখি। লেখার বিষয়বস্তু একান্তই আমার। তাই ব্লগ কপি করে নিজের নামে চালিয়ে দেওয়ার আগে একবার ভাবুন এই লেখা আপনার নিজের মস্তিস্কপ্রসূত নয়।

ইসলামিক স্টেট ( আইএস) এখন শেষ নি:শ্বাস ত্যাগের অপেক্ষায় !

০২ রা এপ্রিল, ২০১৫ রাত ১১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত বছরের জুনে আইএসআইএল হঠাৎ করে ইরাক ও সিরিয়ার বিশাল অংশ দখল করে ইসলামি খেলাফত প্রতিষ্ঠার ঘোষণা দেওয়াতে সারা বিশ্বে হৈ চৈ পড়ে গিয়েছিল। আজকে কারো কাছে অস্পষ্ট নয় যে, আইএসআই্‌ল মূলত যুক্তরাস্ট্র, ইউরোপ, ইসরায়েল, সৌদি , তুরস্কসহ অন্যান্য রাজতান্ত্রিক আরব রাস্ট্রগুলির যৌথ প্রযোজনায় সৃষ্টি। শুরুতে সারা বিশ্বে মুসলমানদের ধর্মান্ধ একটি অংশ আইএসআইএলকে সমর্থন দিয়ে আসলেও আইএসআইএল এর গণহত্যা, বর্বরতা, নিষ্ঠুরতা কাপিয়ে দিয়েছে বিশ্ব বিবেককে। যুক্তরাস্ট্র, ইউরোপ, জাপানসহ মিশর, জর্ডান ও অন্যান্য দেশের নাগরিকদের নিষ্ঠুর কায়দায় হত্যায় আইএসআইএল নামক এ ধর্মান্ধ গোষ্ঠীর প্রকৃত স্বরুপ উন্মোচন হয়েছে সারা বিশ্ববাসীর কাছে। আইএসআইএল নামক এ ভয়ংকর দানব শুধু মানুষ হত্যা করেই ক্ষান্ত হয়নি , তারা ধ্বংস করেছে ইরাক, সিরিয়ার হাজার বছরের ঐতিহ্য, তারা ধ্বংস করেছে স্কুল, কলেজ, ধ্বংস করেছে ঐতিহাসিক স্থাপনা, ধ্বংস করেছে বিশ্ব ঐতিহ্য মেসোপটেমীয় ও অ্যাসিরিও সভ্যতার নিদর্শনসমূহ। ৯০’র দশকে এই একই জাতের ধর্মান্ধ গোষ্ঠী ধ্বংস করেছিল আফগানিস্থানের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ঐতিহাসিক স্থাপনা, ঐতিহ্য, তারা ধ্বংস করেছিল শত বছরের পুরনো বামিয়ানে ঐতিহ্যবাহী বৌদ্ধ মুর্তি । তাদেরই একসময়কার পুর্বসুরী ধ্বংস করেছিল এ উপমহাদেশে স্থাপিত বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় নালন্দা বিশ্ববিদ্যালয়। এদের মধ্যে কোনো সৃজনশীলতা নেই, এরা সৃষ্টি করতে জানে না, ধ্বংসই এদের একমাত্র কর্ম। একটি দেশ, একটি জাতি, একটি সভ্যতাকে ধ্বংস করতে এরা বদ্ধ পরিকর।

আশার কথা হচ্ছে, এই ধর্মান্ধ গোষ্ঠীটি ইরাক-সিরিয়ায় পতনের দ্বারপ্রান্তে। তাদের মূল ঘাটি মসুল ও তিকরিত। তিকরিত সাদ্দামের জন্মস্থল। তিকরিত এখন ইরাকি বাহিনীর দখলে। ইরাক সরকার তিকরিত দখলের কথা ঘোষণা করেছে । আইএসআইএল ইরাক-সিরিয়া থেকে এখন পশ্চিম আফ্রিকায় চলে যাওয়ার কথা ভাবছে বলে খবরে জানা গেছে।বিষ্ময়কর ব্যাপার হচ্ছে ইরাক ও সিরিয়ার জনগণ যুক্তরা্স্ট্র, ইউরোপ ও তাদের জ্ঞাতি আরব রাস্ট্রগুলির সহায়তা ছাড়াই এ সাধ্য সাধন করে চলেছে। তবে একটি কথা না বললেই নয়-এই ধর্মান্ধ গোষ্ঠীটির পরাজয়ের পিছনে মূল কারিগর হলেন ইরানের জেনারেল কাশেম সোলায়মানি পশ্চিমা মিডিয়া যার নাম দিয়েছে শ্যাডো কমান্ডার।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×