somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মিজানুর রহমান মিলন
আমার ব্লগবাড়িতে সুস্বাগতম !!! যখন যা ঘটে, যা ভাবি তা নিয়ে লিখি। লেখার বিষয়বস্তু একান্তই আমার। তাই ব্লগ কপি করে নিজের নামে চালিয়ে দেওয়ার আগে একবার ভাবুন এই লেখা আপনার নিজের মস্তিস্কপ্রসূত নয়।

গ্রীসে গণতন্ত্রের জয় এবং ইউরোপীয় ইউনিয়নের নেতাদের মুখে চপেটাঘাত !

০৬ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বিশ্বের জ্ঞান বিজ্ঞানের সূতিকাগার এবং গণতন্ত্রের জন্মদায়ক স্থান হিসেবে সুপরিচিত গ্রীস। সেই গ্রীস গণতন্ত্রের আর এক নজির স্থাপন করল গতকাল রোববার। গ্রীসের অর্থনৈতিক সংকটের সুবাদে আন্তর্জাতিক ঋণদাতাদের কঠোর কৃচ্ছ্রসাধনের শর্তসংবলিত অর্থনীতি পুনরুদ্ধারের প্রস্তাব প্রস্তাব প্রত্যাখ্যান করেছে গ্রীসের জনগণ! গ্রীসের জনগণ দ্বারা এটা যেন ইউরোপীয় ইউনিয়নের নেতাদের মুখে বড় ধরণের চপেটাঘাত !ইউরোপীয় ইউনিয়নের নেতারা সব সময় হুমকি দিয়ে এসেছেন, গ্রিস যদি ইউরোজোনে থাকতে চায়, তাহলে ‘হ্যাঁ’ ভোটের বিকল্প নেই। কিন্তু গ্রিসের ভোটাররা এই হুমকিকে সরাসরি বৃদ্ধাঙ্গুলি দেখালেন !


ঋণদাতাদের কঠোর শর্তে গ্রিসের রাজনৈতিক দলগুলি দুইভাগ হয়ে পড়ে। বামপন্থী সরকারী দল ঋণ গ্রহনের বিপক্ষে কিন্তু প্রধান বিরোধীদল যারা মাত্র কয়েকমাস আগেও ক্ষমতায় ছিল তারা ঋণ গ্রহনের পক্ষে ! সত্যি আজব ব্যাপার -এ যে আমাদের পরিচিত সেই গণতন্ত্র নয় যে সরকারী দল ক্ষমতায় টিকে থাকার স্বার্থে বিদেশী ও দাতাগোষ্ঠীদের তুষ্ট করতে যত কঠিন শর্তই হোক ঋণ করবেই ! কিন্তু গ্রীসে ঘটল উল্টোটা ! তীব্র বাদানুবাদের এক পর্যায়ে সরকারী দল ঋণ গ্রহন করবে কি করবে না এ্ সিদ্ধান্ত জনগণের কাছেই ছেড়ে দেয় ও আয়োজন করে গণভোটের! ফলাফল ৬০% এর বেশি ভোটার ’না’ ভোট দিয়েছেন ! সম্ভবত অভিবাসী ভোটাররাই ’হ্যাঁ’ ভোট বেশি দিয়েছেন (অনুমিত) ।এর আগে গত বছর অভিবাসীদের ভোটের কারণে স্কটল্যান্ড ব্রিটেন থেকে স্বাধীনতা পায়নি।

এই গণভোটে ’না’ ভোট জয়ী হওয়ার কারণে ইউ অস্তিত্বের সংকটে পড়ে গেল ! এখন গ্রীসকে সহজ শর্তে ঋণ দিতে হবে অন্যথায় গ্রীস ইউরো পরিত্যাগ করে নিজস্ব কারেন্সি গ্রহন করবে। গ্রীসকে সহজ শর্তে ঋণ দিলে ইউরোপের অন্যান্য দেশ যেমন পর্তুগাল, স্পেন, স্পেনসহ আরো কতিপয় দেশ সহজ শর্তে ঋণ চাইবে যা ইউ এর পক্ষে সম্ভব হবে না !

তবে গ্রীসের সরকার গণভোট আয়োজনের সিদ্ধান্ত নিয়ে মূলত ইউরোপীয় ইউনিয়নকে উল্টো চাপ ও সংকটের মুখে ফেলেছেন । গ্রীসকে বের করে দিলে ইউরোপীয় ইউনিয়নের জন্য তা হয়তো ভাল হবে না । যদি গ্রীস সফল হয় তাহলে ভবিষ্যতে গ্রীস একটা মডেল হয়ে থাকবে। সো আমার মনে হয় ঋণ প্রদানের কঠোর শর্ত থেকে সরে আসবে ইউরোপ ! আর সম্ভবত এটাই চেয়েছিল গ্রীসের বর্তমান বামপন্থী সরকার । কারণ বামপন্থী সরকার ফলাফলের পর জানিয়েছে তারা আলোচনায় প্রস্তুত !


যাইহোক, ফলাফল জানার পর পদত্যাগ করেছেন গ্রীসের বিরোধী দলের প্রধান নেতা -এ যেন গণতন্ত্রের আর এক নজির ! অপরদিকে জনগণের ব্যাপক প্রশংসা করেছে সরকারী দল।গণভোটের ফলাফলের প্রতিক্রিয়ায় গ্রিসের প্রতিরক্ষামন্ত্রী পানোস কামেনোস বলেছেন, জনগণ প্রমাণ করেছে, ভয় দেখিয়ে কারও স্বার্থ হাসিলের চেষ্টার কাছে তারা নতি স্বীকার করেনি। গণতন্ত্রের জয় হয়েছে। জনগণকে সাধুবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী আলেক্সিস সিপ্রাস ! তিনি বলেছেন, ’ভালভাবে আত্মসম্মান নিয়ে বেঁচে থাকার জনগণের ইচ্ছেকে কেউ উপেক্ষা করতে পারবে না ।’ গ্রীসের জনগণকে অভিনন্দন জানিয়েছেন ইউরোপের অন্যান্য বামপন্থী নেতারাও ! হয়তো গ্রীসের হাত ধরেই ইউরোপে উত্থান হতে যাচ্ছে বামপন্থীদের, পতন হবে সাম্রাজ্যবাদী ইউরোপের । হতভম্ভ ইউরোপীয় ইউনিয়নের নেতারা ! গণভোটের ফলাফল ও করণীয় নিয়ে তারা বৈঠকে বসতে যাচ্ছেন ! গ্রীস এখন কিভাবে চলবে, কিভাবে অর্থনৈতিক সংকট থেকে মুক্তি পাবে বাইরের কারো হস্তক্ষেপে নয় সিদ্ধান্ত নিবে স্বয়ং গ্রীসের জনগণ !গণতন্ত্রের জয়টা এখানেই । আব্রাহাম লিংকনের গণতন্ত্রের সংজ্ঞা এখানেই স্বার্থক ।
সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:১৫
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

never give up!!! চেষ্টাটা যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত হয়....

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১০



অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু... ...বাকিটুকু পড়ুন

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

×