somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মিজানুর রহমান মিলন
আমার ব্লগবাড়িতে সুস্বাগতম !!! যখন যা ঘটে, যা ভাবি তা নিয়ে লিখি। লেখার বিষয়বস্তু একান্তই আমার। তাই ব্লগ কপি করে নিজের নামে চালিয়ে দেওয়ার আগে একবার ভাবুন এই লেখা আপনার নিজের মস্তিস্কপ্রসূত নয়।

পশ্চিমা গণতন্ত্রের ফাঁদে লিবিয়া

২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লিবিয়াতে গণতন্ত্র ছিল না। আমেরিকার নেতৃত্বে পশ্চিমাদের খায়েশ হইলো তারা লিবিয়ায় গণতন্ত্র কায়েম করবে। মানে তারা বিশ্বকে এটাই বোঝালো যে লিবিয়ায় গণতন্ত্র কায়েম করতে হইবে। অন্যদিকে ইসলামপন্থীদের খায়েশ হইলো তারা প্রচলিত শাসন ব্যবস্থা উৎখাত করে লিবিয়ায় খেলাফত এবং শরীয়া শাসন কায়েম করবে।

সেই ২০১১ সালের কথা। লিবিয়াতে আমেরিকা নেতৃত্বে পশ্চিমারা বোমা হামলা শুরু করল, গাদ্দাফি বিরোধীদের ট্রেনিং এবং অস্ত্র দিল আর অন্যদিকে ইসলামিস্টরা পশ্চিমাদের সহায়তায় জেহাদ শুরু করল মরলে শহিদ বাঁচলে গাজি নামে। ফলাফল কি দাড়ালো? এখন ২০২০ সাল। গাদ্দাফির পতন হয়েছে এবং তাকে মেরে ফেলা হয়েছে। কিন্তু লিবিয়াতে পশ্চিমারা যেমন গণতন্ত্র কায়েম করেনি তেমনি ইসলামিস্টরাও খেলাফতি শাসন কায়েম করতে পারেনি। এই দুই দলের মাঝখানে পড়ে প্রাণ গেছে লাখো মানুষের!আসলে পশ্চিমারা লিবিয়াতে গণতন্ত্র কায়েম করতে যায়নি তারা মূলত গিয়েছে লিবিয়ার তেল সম্পদ চুরি করতে। সিরিয়ার ক্ষেত্রে তো ট্রাম্প সেটা প্রকাশ্যেই ঘোষণা করেছে। অন্যদিকে ধর্মবাদি ও জঙ্গীবাদি দলগুলো হল এই পশ্চিমা চোর-ডাকাতদের টয়লেট টিস্যু। পশ্চিমাদের যখন যে সরকারকে উৎখাতের প্রয়োজন হয় এরা সেখানে যায় জেহাদ করতে। মার্কিন সাম্রাজ্যবাদ ও এরা একই মুদ্রার এপিঠ-ওপিঠ।

সিরিয়াতেও একই পরিকল্পনা বাস্তবায়নে নেমেছিল পশ্চিমা শক্তি ও ইসলামিস্টরা। কিন্তু সিরিয়া ধ্বংসের কিনারায় যাওয়ার পরেও মিত্র ইরান ও রাশিয়ার হস্তক্ষেপে টিকে গেছে মাত্র। উঠে দাড়াতে কয়েক বছর সময় লাগবে, কিন্তু লিবিয়াকে কম করে হলেও ৫০ বছর পিছিয়ে দেওয়া হয়েছে। এই দেশটি কবে স্থিতিশীল হবে কেউ জানে না। একটি সশস্ত্র গ্রুপকে আরেকটি সশস্ত্র গ্রুপের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে। ফলে লিবিয়ার ভাগ্য লিবিয়ার জনগণের হাতে নেই। লিবিয়ার ভাগ্য চলে গেছে আঙ্কারায়, মস্কোয়, বার্লিনে, প্যারিসে, ওয়াশিংটনে। ভাগ্যের নিয়ন্ত্রণ হারানো দোষটা কার?

নিশ্চিৎভাবেই লিবিয়ানদের। গাদ্দাফি ভাল শাসক ছিলেন না কোন সন্দেহ নাই; কিন্তু গাদ্দাফিকে উৎখাত করতে যেয়ে তারা হায়েনা দলের সাথে হাত মিলিয়েছে। হায়েনাদের ডেকে নিয়ে এসেছে লিবিয়ায়। হায়েনাদের কোলে চড়ে তারা লিবিয়া শাসন করতে চায়। এখন তো সেই ফল ভোগ করতেই হচ্ছে লিবিয়ানদের। লিবিয়ার কোথাও শান্তি নেই, কোথাও নিরাপত্তা নেই। নেই নাগরিক সুবিধা। চারদিকে শুধু যুদ্ধ আর যুদ্ধ!

লিবিয়ার পরিণতি থেকে বাইরের বিশ্বের জনগণের অনেক কিছুই শেখার আছে। একটা বিষয় মনে রাখতে হবে যে কোন পরিবর্তনই আসতে হবে ভিতর থেকে। পরিবর্তন বাইরে থেকে চাপিয়ে দেওয়ার বিষয় নয় বা বাইরের শক্তির সাহায্যে বোমা হামলা করে ঘটানোর বিষয় নয় এবং সেটা করতে গেলে আম ও ছালা দুটোই হারায় সেই দেশের জনগণ। মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী দেশগুলোর জনগণের জন্য লিবিয়ার পরিণতি একটা বড় শিক্ষা।
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=শরত তুই যাস নে ! =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৩



ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।

বিকেলের হাওয়ায় দেহ... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

×