somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মিজানুর রহমান মিলন
আমার ব্লগবাড়িতে সুস্বাগতম !!! যখন যা ঘটে, যা ভাবি তা নিয়ে লিখি। লেখার বিষয়বস্তু একান্তই আমার। তাই ব্লগ কপি করে নিজের নামে চালিয়ে দেওয়ার আগে একবার ভাবুন এই লেখা আপনার নিজের মস্তিস্কপ্রসূত নয়।

কাশেম সোলাইমানিকে কেন হত্যা করেছিল আমেরিকা?

০৭ ই জানুয়ারি, ২০২২ রাত ৯:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জেনারেল কাশেম সোলায়মানিকে কেন হত্যা করেছিল আমেরিকা? কাশেম সোলায়মানির ইরান আমেরিকার যেমন শত্রু তেমন শত্রু কিন্তু চীন, রাশিয়া, ভেনেজুয়েলা বা উত্তর কোরিয়াও। কোন দেশের জেনারেলকে তৃতীয় কোন দেশের মাটিতে অপর কোন দেশ এভাবে হত্যা করেনি যেটা করেছে আমেরিকা। ইরানের সাথে আমেরিকার কোন যুদ্ধও চলছিল না। সোলায়মানি মার্কিন কোন নাগরিককে হত্যাও করেননি। সোলাইমানি সামরিক উর্দি পরিহিত অবস্থায় যুদ্ধক্ষেত্রেও ছিলেন না। ছিলেন সিভিল ড্রেসে বিমান বন্দরে! কাশেম সোলায়মানি আইস, আলকায়েদা টাইপের কোন নেতা ছিলেন না। ছিলেন একটি দেশের স্বীকৃত রাষ্ট্রীয় বাহিনীর জেনারেল। আন্তর্জাতিক সকল নিয়ম কানুনকে উপেক্ষা করে একটি দেশের জেনারেলকে হত্যা করেছে আমেরিকা। আমেরিকার বড় অপরাধটা এখানেই। কাশেম সোলায়মানিকে হত্যার কাটগড়ায় শুধু ট্রাম্প বা পম্পেও নন; মার্কিন যুক্তরাষ্ট্রের পুরো রেজিম এর জন্য অপরাধী।

প্রশ্নটা আবারো করতে হয়। তাহলে আমেরিকা কেন কাশেম সোলায়মানিকে হত্যা করেছিল?

কাশেম সোলায়মানিকে হত্যার মূল কারণ হল কাশেম সোলাইমানি একাই আমেরিকার মধ্যপ্রাচ্যের প্রজেক্ট ব্যর্থ করে দিয়েছে! কি সেই প্রজেক্ট?

আইএস ছিল আমেরিকার বড় প্রজেক্ট।

আইএস এর পরাজয় ছিল মূলত আমেরিকার পরাজয়। সোলাইমানিকে হত্যা করে আমেরিকা শুধু পরাজয়ের প্রতিশোধ নিয়েছে মাত্র। কিন্তু এই প্রতিশোধ নেওয়ার ফলে আমেরিকার লাভের বদলে ক্ষতি হয়েছে বেশি। সোলাইমানি ছিলেন একজন ইরানি জেনারেল, কিন্তু আমেরিকা তাঁকে নৃশংসভাবে হত্যা করে তাঁকে বিশ্ব জেনারেলের মর্যাদা দিয়েছে। সোলাইমানির মৃত্যুবার্ষিকী এখন পশ্চিমা মিডিয়াও জোরালোভাবে প্রচার করে-বিভিন্ন প্রবন্ধ এবং নানা মত ও বিশ্লেষণ চলছে।

অন্যদিকে মধ্যপ্রাচ্য থেকে বিদায়ের পথে আমেরিকা! আফগানিস্তান থেকে আমেরিকার লজ্জাজনক বিতাড়নের পর ইরাক থেকে পাততাড়ি গুটানোর দিন গুনছে আমেরিকা। গত ৩১ ডিসেম্বর ছিল ইরাক থেকে পাততাড়ি গুটানোর ডেটলাইন; কিন্তু আমেরিকাকে যেতেই হবে!তারপর সিরিয়া থেকে বিতাড়নের পালা। ইয়েমেনেও আমেরিকার পরাজয় অবধারিত। দিন পাল্টালেই সমীকরণ চেঞ্জ হচ্ছে। সমীকরণ চেঞ্জ হচ্ছে আমেরিকার স্বার্থের বিপরীতে!
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড় কাউকে জয়ী হতে দেয় না

লিখেছেন মুনতাসির, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ৮:১১




আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?

আমার... ...বাকিটুকু পড়ুন

৩৫ হাজার টাকা বিনিয়োগে ৩ লাখ ২৭ হাজার টাকা ফেরতের প্রলোভন!

লিখেছেন শাহাবুিদ্দন শুভ, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৯

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ওয়েবসাইটের প্রচার দেখা যাচ্ছে, যেখানে প্রথম আলোর আদলে তৈরি একটি ডিজাইন ব্যবহার করে উচ্চ মুনাফার বিনিয়োগের প্রলোভন দেখানো হচ্ছে। এমনকি তৃতীয় মাত্রা অনুষ্ঠানের ফটোকার্ড... ...বাকিটুকু পড়ুন

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

×