ভালবাসি,তবুও হয়নি বলা কেন কাছে ডাকি ?
ভালবাসি,তবুও হয়নি জানা কেন আশায় থাকি?
শুধু বাক্যের ভিড় ডিঙিয়ে,
আবেগের সৌত সাঁতরিয়ে,
বেলার অগ্র পশ্চাতে বলেছি বহুবার ভালবাসি ভালবাসি ।
প্রথম কোন সে আলোয় দেখেছি তোমায়,
কোন শব্দে কি রাঙা অনুভূতিতে হেটেছি দুজনে,
আমার মিউজিয়ামে ভাসা ভাসা স্পটে যেন অন্তহীন তুমি ।
কত কথা বলতে যেয়ে বলেছি অন্য কথা,
অকথ্য সে ভাষাগুলো কভু হবে না বলা,
তবুও তোমার দেশে হয়েছি বারবার মুসাফির ।
বেঁছে বেঁছে প্রেমটুকু নিয়েছো কুড়িয়ে,
সুখের শ্যামল ছায়া রয়েছে দাড়িয়ে,
আমি তুমি দুই নয় এক হয়ে অংকের দূর্নাম রটিয়েছি ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




